জামালপুরে এবারের ‘ইত্যাদি’, থাকছে যেসব চমক
বিনোদন ডেস্ক : গারো পাহাড়ের পাদদেশ, সবুজ বনানী আর নৈসর্গিক লেক-প্রকৃতির এমন মনোরম পরিবেশে এবার বসেছিল দর্শকনন্দিত ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র বিশেষ আসর। নকশিকাঁথার জন্য পরিচিত সীমান্তবর্তী জেলা জামালপুরের বকশীগঞ্জ উপজেলার লাউচাপড়া অবসর বিনোদনকেন্দ্রে ধারণ করা হয়েছে এবারের বিশেষ পর্ব।
লাউচাপড়া অবসর বিনোদনকেন্দ্রের উন্মুক্ত চত্বরে গারো পাহাড়ের পাদদেশে সবুজ বনানী ও নৈসর্গিক লেকঘেরা পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে নির্মাণ করা হয় ‘ইত্যাদি’র মঞ্চ। প্রাকৃতিক সৌন্দর্যের কারণে এবারের আয়োজনেও ছিল ভিন্ন আবহ।
‘ইত্যাদি’র ধারণকে ঘিরে পুরো জামালপুরজুড়েই তৈরি হয় উৎসবের পরিবেশ। বরাবরের মতো স্থানীয় জেলা প্রশাসনের তত্ত্বাবধানে দর্শকদের মধ্যে বিতরণ করা হয় অনুষ্ঠানের আমন্ত্রণপত্র। নির্ধারিত সময়ের আগেই দর্শকে কানায় কানায় পূর্ণ হয়ে যায় পুরো প্রাঙ্গণ।
সাধারণত রাতের আলোকিত মঞ্চে ‘ইত্যাদি’র ধারণ করা হলেও লাউচাপড়ার প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরতে এবার দিনের আলোতেই শুরু হয় ধারণ। বকশীগঞ্জ ছাড়াও জামালপুরের বিভিন্ন উপজেলা এবং পার্শ্ববর্তী জেলা থেকে নানা বয়সী হাজারো মানুষ অনুষ্ঠানটি দেখতে ছুটে আসেন।
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি কিংবা ভ্যাপসা গরম-কোনোটিই দর্শকদের দমাতে পারেনি। ধারণক্ষমতার তুলনায় কয়েক গুণ বেশি দর্শক উপস্থিত হওয়ায় কেউ গাছে উঠে, আবার কেউ পাহাড়ের চূড়ায় বসে অনুষ্ঠান ধারণ উপভোগ করেন। পুরো আয়োজনজুড়েই ছিল দর্শকদের উচ্ছ্বাস ও করতালি।
এবারের পর্বে থাকছে দুটি ভিন্ন ধরনের গান। এর একটি গানে কণ্ঠ দিয়েছেন শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী পান্থ কানাই ও তসিবা বেগম। টেলিভিশন পর্দায় যাদের প্রথম আবির্ভাব ঘটেছিল ‘ইত্যাদি’র মাধ্যমেই। লিটন অধিকারী রিন্টুর কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ।
বরাবরের মতো এবারও থাকছে জেলা পরিচিতিমূলক নৃত্যগীত। দ্বৈতকণ্ঠে গানটি গেয়েছেন জামালপুরের সন্তান মিজান মাহমুদ রাজীব ও সিঁথি সাহা। মনিরুজ্জামান পলাশের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা। এস কে জাহিদের নৃত্য পরিচালনায় স্থানীয় বাঙালি ও গারো নৃত্যের পরিবেশনা গানটিকে আরও প্রাণবন্ত করে তোলে। উপস্থিত দর্শকরাও করতালি ও উচ্ছ্বাসে গান দুটি উপভোগ করেন।
বিজ্ঞাপন
‘ইত্যাদি’র নিয়মিত দর্শকপর্বেও এবার উঠে এসেছে জামালপুর। প্রশ্নোত্তরের মাধ্যমে উপস্থিত দর্শকদের মধ্য থেকে নির্বাচিত করা হয় চারজনকে। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে তারা জামালপুরের চারজন স্মরণীয়-বরণীয় সাংস্কৃতিক ব্যক্তিত্বের কালজয়ী চারটি গানের অংশবিশেষ পরিবেশন করেন।
জামালপুরকে ঘিরে এবারের পর্বে থাকছে বেশ কিছু তথ্যবহুল ও হৃদয়স্পর্শী প্রতিবেদন। জেলার অর্থনীতি ও সংস্কৃতির অনন্য প্রতীক নকশিকাঁথা এবং ঐতিহ্যবাহী খাবার ‘মিল্লি বা পিঠালি’ নিয়ে রয়েছে বিশেষ প্রতিবেদন। পাশাপাশি জামালপুরের ইতিহাস, ঐতিহ্য ও প্রত্নসম্পদ নিয়েও থাকছে তথ্যভিত্তিক আয়োজন।
বিজ্ঞাপন
দেশের অন্যতম প্রাচীন ও বৃহত্তম ‘তুলসীপুর ঘোড়ার হাট’ নিয়েও থাকছে ভিন্নধর্মী প্রতিবেদন। নদীভাঙনে বাস্তুচ্যুত পরিবার এবং অভাবের কারণে বাল্যবিবাহের শিকার পরিবারগুলোর জীবন নিয়েও তুলে ধরা হয়েছে মানবিক গল্প।
এ ছাড়া জামালপুরে জন্ম নেওয়া চারজন কালজয়ী গুণী ব্যক্তিত্বের অবদানও শ্রদ্ধার সঙ্গে তুলে ধরা হয়েছে। শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে নিজেদের পরিশ্রমে স্বাবলম্বী হওয়া ফেরদৌস হাসান বাপ্পী ও ওসনাই খাতুন দম্পতির অদম্য জীবনসংগ্রামের গল্প নিয়েও থাকছে একটি অনুপ্রেরণাদায়ক মানবিক প্রতিবেদন।
এবারের বিদেশি প্রতিবেদন পর্বে থাকছে চীনের নয়নাভিরাম শহর ‘সুঝৌ’। প্রাচীন ঐতিহ্য ও আধুনিক প্রযুক্তির অপূর্ব মেলবন্ধনে গড়ে ওঠা শহরটির ওপর থাকছে বিশেষ চিত্রায়ন।
এ ছাড়া থাকছে কাশেম টিভির রিপোর্টার ও নাতির প্রাণবন্ত আলাপ। নিয়মিত চিঠিপত্র পর্বের পাশাপাশি সামাজিক অসংগতি ও সমসাময়িক নানা প্রসঙ্গ নিয়ে থাকছে তীক্ষ্ণ ও তীর্যক বেশ কিছু নাট্যাংশ।
এবারের ‘ইত্যাদি’তে অভিনয় করেছেন সোলায়মান খোকা, মীর নাসিমুল ইসলাম সেলিম, সুভাশিষ ভৌমিক, আবদুল্লাহ রানা, আব্দুল আজিজ, জিল্লুর রহমান, আমিন আজাদ, আনন্দ খালেদ, মুকিত জাকারিয়া, সুমন পাটোয়ারী, সাইদুর রহমান পাভেল, আশরাফুল আলম সোহাগ, এমএনইউ রাজু, আনোয়ার শাহী, তারিক স্বপন, মুকুল সিরাজ, সুজাত শিমুল, আবু হেনা রনি, সুর্বনা মজুমদার, সাবরিনা নিসা, নূরে আলম নয়ন, সাজ্জাদ সাজু, রাজিব সালেহীন, নিপু, মিরাজ, নজরুল ইসলাম, আনোয়ারুল আলম সজল, বেলাল আহমেদ মুরাদসহ আরও অনেকে।
বরাবরের মতো এবারও ‘ইত্যাদি’র শিল্প নির্দেশনা ও মঞ্চ পরিকল্পনায় ছিলেন নিয়মিত শিল্প নির্দেশক মুকিমুল আনোয়ার মুকিম। পরিচালকের সহকারী হিসেবে ছিলেন রানা সরকার ও মোহাম্মদ মামুন।
জামালপুর পর্বটি প্রচারিত হবে আগামী ২৫ সেপ্টেম্বর, শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে। ‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। অনুষ্ঠানটি নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।
(ওএস/এএস/সেপ্টেম্বর ২০, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘আতঙ্ক সৃষ্টির জন্য ককটেল বিস্ফোরণ’
- ‘আইফোনের জন্যেই অপ্রতিমকে হত্যা’
- ফরিদপুরে কালী মন্দিরের তালা কেটে কষ্টিপাথরের মূর্তি ও স্বর্ণালঙ্কার চুরি
- ২৪ ঘণ্টায় দেশে গ্যাস উৎপাদন ২ হাজার ৬০০ মিলিয়ন ঘনফুট
- ‘অস্ট্রেলিয়াকে হারানোর নেশা আমারও আছে’
- কিয়েভে রুশ ড্রোন হামলায় ৩ শিশুসহ চারজন নিহত
- জামালপুরে এবারের ‘ইত্যাদি’, থাকছে যেসব চমক
- মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন
- ‘রামিসার মতো অপ্রতিম হত্যারও দ্রুত বিচার হবে’
- চিরনিদ্রায় শায়িত অপ্রতিম, শোকে স্তব্ধ এলাকাবাসী
- জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান
- একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী
- পঞ্চগড় শিশু কিশোর টুর্নামেন্টের শেষ সেমিফাইনালে বিজয়ী গলেহা ফুটবল একাডেমি
- মুক্তিবাহিনী পাকবাহিনীর চম্পকনগর বিওপি আক্রমণ করে
- গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু
- পাংশায় একরাতের আগুনে নিঃস্ব ৩ পরিবার, পুড়ল ৬ বসতঘর
- শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব গ্রেফতার
- বাসের শ্রমিক সেজে ইয়াবা পাচার, অবশেষে আটক
- কলি হত্যা ঘিরে উত্তাল পাবনা, দ্বিতীয় দিনেও আসামির বাড়িতে হামলা-ভাঙচুর
- বাগেরহাটে জিপিএফের প্রায় ১০ কোটি টাকা জালিয়াতি, ৪ হিসাবরক্ষণ কর্মকর্তাসহ সাময়িক বরখাস্ত ৬
- রাইখালীর ডলুইছড়িতে ইউপি সদস্য পদে বিএনপি নেতা শের খানকে চায় স্থানীয় জনসাধারণ
- ‘দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের জন্য দেশী-বিদেশী চক্রান্ত ছিল’
- বড়াইগ্রামে মাধ্যমিক স্তরে শিক্ষার মানোন্নয়নে সহস্রাধিক শিক্ষকের মত বিনিময়
- ফরিদপুরে পুলিশের জব্দকৃত বাসে আগুন
- ফসলের সাথে এ কেমন শত্রুতা!
- সরকার খালেদা জিয়াকে ‘স্লো পয়জনিং’ করেছে : রিপন
- কয়লা সংকটে উৎপাদন বন্ধ ৩০০ কোটি টাকার বিদ্যুৎকেন্দ্রে
- ‘৭-৮ বছরে বাংলাদেশ হবে ক্যাশলেস ইকোনমির বড় কেন্দ্র’
- ফরিদগঞ্জে বসতঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার
- পটুয়াখালীর উত্তর বাউফলে ঝুঁকিপূর্ণ ব্রীজ, দুর্ভোগে সাধারণ মানুষ
- বাউফলে ইসলামী ব্যাংক এজেন্ট শাখার দু'জন মহিলাকে ঘুমের ঔষধ খাইয়ে অচেতন করার অভিযোগ
- সাংবাদিকতায় ৬৮ বছর এবং স্মৃতিকথা
- ইভটিজিংযের প্রতিবাদ করায় শিক্ষকের ওপর বখাটে যুবকদের হামলা, শাস্তির দাবি
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- কলাপাড়ায় সৌর শক্তির রান্নার চুলার ব্যবহার বিষয়ক অবহিতকরণ কর্মশালা
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- রিমান্ড শেষে কেএনএফের ২ সদস্য কারাগারে
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ফাল্গুন
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
-1.gif)








