নতুন পেশায় হাসান মাসুদ
বিনোদন ডেস্ক : অভিনয়ের বাইরে নতুন এক পেশাগত অধ্যায়ে পা রেখেছেন অভিনেতা হাসান মাসুদ। একটি এডুকেশন কনসালটেন্সি প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব নেওয়ার পর থেকেই নতুন করে আলোচনা শুরু হয়েছে; তাহলে কি ধীরে ধীরে পর্দার কাজ থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছেন এই অভিনেতা?
হাসান মাসুদের পরিচয়ের পরিধি শুধু অভিনয়ে সীমাবদ্ধ নয়। সেনাবাহিনীতে দায়িত্ব পালনের পাশাপাশি সাংবাদিকতাও করেছেন তিনি। পরে ক্যামেরার সামনে এসে অভিনয়কে পেশা হিসেবে বেছে নেন। ২০০৩ সালে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেকের পর নাটকেও নিয়মিত হয়ে ওঠেন তিনি।
দুই দশকের বেশি সময়ের অভিনয়জীবনে নানা ধরনের চরিত্রে দর্শকের সামনে এসেছেন হাসান মাসুদ। ‘হাউসফুল’, ‘এফডিসি’, ‘গ্র্যাজুয়েট’, ‘রঙের দুনিয়া’, ‘বিহাইন্ড দ্য সিন’, ‘খুনসুটি’সহ বেশ কিছু নাটকে অভিনয় করে পরিচিতি পান। অভিনয়ের পাশাপাশি গানও করেছেন তিনি। ২০০৬ সালে প্রকাশিত হয় তার গানের অ্যালবাম।
তবে, সাম্প্রতিক বছরগুলোতে পর্দায় তার উপস্থিতি আগের তুলনায় কমেছে। এর মধ্যে কিছুদিন আগে অভিনয় থেকে সরে দাঁড়ানো নিয়ে তার একটি বক্তব্যকে ঘিরে আলোচনাও তৈরি হয়। তিনি জানিয়েছিলেন, আপাতত অভিনয় করবেন না, হজ করে এসে ধর্মের পথেই মনোযোগী হবেন। বিষয়টি নিয়ে আলোচনা বাড়লে পরে নিজের বক্তব্যের ব্যাখ্যাও দেন তিনি। জানান, চিরতরে অভিনয় ছেড়ে দেওয়ার কথা তিনি বলেননি; ভালো কনটেন্ট পান না বলেই নিয়মিত কাজ করেন না।
এদিকে নতুন খবর হলো, একটি এডুকেশন কনসালটেন্সি প্রতিষ্ঠানে যোগ দিয়েছেন এই অভিনেতা। সেখানে বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের নিয়ে কাজ করা হয়। প্রতিষ্ঠানটির ‘হেড অব স্টুডেন্ট অ্যাকুইজিশন অ্যান্ড ব্র্যান্ড’ হিসেবে দায়িত্ব নিয়েছেন হাসান মাসুদ। এরই মধ্যে প্রতিষ্ঠানটির কয়েকটি প্রচারণামূলক ভিডিওতেও তাকে দেখা গেছে।
হাসান মাসুদের নতুন কর্মজীবনের খবর সামনে আসার পর তার ভক্তদের একাংশের মধ্যে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, নতুন এই অধ্যায় কি অভিনয় থেকে দূরে সরে যাওয়ার ইঙ্গিত? বিশেষ করে দীর্ঘদিন নিয়মিত অভিনয়ে না থাকা এবং সম্প্রতি কাজ কমিয়ে দেওয়ার বিষয়টি সামনে থাকায় সেই কৌতূহল আরো বেড়েছে।
এর আগে কয়েক মাস আগে তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়লেও ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল। পরে হজ শেষে বিজ্ঞাপনেও কাজ করতে দেখা যায় তাকে। ফলে অভিনয় থেকে পুরোপুরি বিদায় নেওয়ার চেয়ে আপাতত নিজের কাজের পরিসর বদলে নেওয়ার বিষয়টিই সামনে এসেছে।
নতুন দায়িত্বের পাশাপাশি পর্দায় হাসান মাসুদকে আবার কবে দেখা যাবে, সেটিই এখন তার দর্শকদের আগ্রহের জায়গা। অভিনয়কে তিনি পুরোপুরি বিদায় জানাচ্ছেন; এমন কোনো তথ্য নেই। বরং তার নতুন পেশাগত ব্যস্ততার মধ্যেও অভিনয়ের দরজা খোলা রাখছেন কি না, সেই উত্তর মিলবে তার পরবর্তী কাজেই।
(ওএস/এএস/সেপ্টেম্বর ২২, ২০২৬)
পাঠকের মতামত:
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের লাশ গভীর রাতে শ্যামনগরে, পারিবারিক কবরস্থানে দাফন
- মরিয়ম আত্মহত্যা প্ররোচনা মামলা ডিবিতে
- বিশ্বে টিকা উৎপাদন ও সরবরাহে শীর্ষে ভারত
- ‘বাংলাদেশকে এগিয়ে নিতে নতুন সাবমেরিন ক্যাবলের বিকল্প নেই’
- জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, রয়েছে কিছু আক্ষেপও
- নতুন পেশায় হাসান মাসুদ
- ‘সালাহউদ্দিন সাহেব ইজ আ ফেইলড হোম মিনিস্টার’
- চাকুরি ছেড়ে আঙিনায় শখের নার্সারি, তাতেই সুচিত্র'র কর্মসংস্থান
- ফিফা সংস্কারে আলোচনায় প্রস্তুত ইনফান্তিনো
- ‘কয়েকটা ককটেল, বাসে আগুনে সংকট তৈরি করা যাবে না’
- প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
- ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৫৫
- হারানো ঐতিহ্য ফিরল বেতনায়, ২৫ বছর পর নৌকা বাইচ
- ‘মাদ্রাসা ছাত্ররা দেশ রক্ষায় একযোগে এগিয়ে এসেছে’
- ‘নিষিদ্ধ ঘোষিত আ.লীগ পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চালাচ্ছে’
- কাপ্তাইয়ে শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী উপহার দিল ১১ আর ই ব্যাটালিয়ন
- জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি শেখ রফিকুল ইসলাম বাবলুর
- লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট সংস্কৃতির উন্নয়নে অবদান রাখা সহকর্মীদের সম্মাননা দিয়েছে ব্র্যাক ব্যাংক
- বিএনপি নেতা ফারুক হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন
- আদমদীঘিতে বাবার চেয়ে মেয়ের বয়স বেশি! বিড়ম্বনায় বাবা- মেয়ে
- গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার
- বাগেরহাটে প্রতিপক্ষের হামলায় ছেলে নিহত, বাবা আহত
- আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত
- কোটালীপাড়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ
- ইভটিজিংযের প্রতিবাদ করায় শিক্ষকের ওপর বখাটে যুবকদের হামলা, শাস্তির দাবি
- রিমান্ড শেষে কেএনএফের ২ সদস্য কারাগারে
- কলাপাড়ায় সৌর শক্তির রান্নার চুলার ব্যবহার বিষয়ক অবহিতকরণ কর্মশালা
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- ‘কয়েকটা ককটেল, বাসে আগুনে সংকট তৈরি করা যাবে না’
- ফাল্গুন
- ধর্ষকদের বিরুদ্ধে কলাপাড়ায় ছাত্র জনতার লাঠি মিছিল
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
- প্রতিবন্ধী হাবিব বাঁচতে চায়!
- ফিফা সংস্কারে আলোচনায় প্রস্তুত ইনফান্তিনো
- কলাপাড়ায় বৈষম্যবিরোধী অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ছাত্র-শিক্ষক শান্তি সমাবেশ
- কলাপাড়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক
-1.gif)








