E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

২ কোটি বাজেটের সিনেমার আয় ৩৫৯ কোটি রুপি

২০২৬ সেপ্টেম্বর ২৩ ১৩:২৯:১৮
২ কোটি বাজেটের সিনেমার আয় ৩৫৯ কোটি রুপি

বিনোদন ডেস্ক : বিশাল চতুর্বেদী নির্মিত আলোচিত হিন্দি সিনেমা ‘হনুমান অংশ’। তারকাবিহীন এই সিনেমার গল্প গড়ে উঠেছে ভারতের আধ্যাত্মিক গুরু নীম করোলিকে ঘিরে। গত ৭ আগস্ট ২৫০টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি।  

মাত্র ২ কোটি রুপি ব্যয়ে নির্মিত সিনেমাটির ওপেনিং খুবই দুর্বল ছিল। মুক্তির প্রথম সপ্তাহে ৯০ লাখ রুপি আয় করেছিল। দ্বিতীয় সপ্তাহে প্রেক্ষাগৃহের সংখ্যা আরো কমে যায়। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ভারতীয় দর্শকদের মুখে মুখে সিনেমাটির প্রচার বাড়তে থাকে। কেবল তাই নয়, যশের আলোচিত ‘টক্সিক’ সিনেমার সঙ্গেও প্রতিযোগিতা করে এটি।

মুক্তির তৃতীয় সপ্তাহ কাটানোর পরে চলচ্চিত্রটি আশ্চর্যজনকভাবে বক্স অফিসে সাফল্য লাভ করে। বেড়ে হল সংখ্যাও। মুক্তির ৪৬ দিন পরও প্রেক্ষাগৃহে দর্শক টানছে সিনেমাটি। অল্প বাজেট ও তারকাহীন সিনেমাটি কত টাকা আয় করেছে, চলুন তা জেনে নিই—

স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, ৪৬ দিনে ‘হনুমান অংশ’ সিনেমা ভারতে নিট আয় করেছে ২৭৬.০৩ কোটি রুপি। ভারতে সিনেমাটির গ্রস আয় ৩২৫.৯৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৪১৯ কোটি টাকার বেশি)। বিশ্বব্যাপী সিনেমাটির গ্রস আয় দাঁড়িয়েছে ৩৫৯.৭০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৪৬২ কোটি টাকার বেশি)।

সিনেমাটির সাফল্য নিয়ে পরিচালক বিশালের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে, নির্মাতা তার অফিসের দেওয়ালে লেখা একটি শব্দের কথা উল্লেখ করেন। যেখানে লেখা রয়েছে—“কৃতজ্ঞতা।” ইন্ডিয়া টুডেকে বিশাল চতুর্বেদী বলেন, “যারা সিনেমাটির জন্য এত পরিশ্রম করেছেন, যারা অর্থ বিনিয়োগ করেছেন, যারা সিনেমাটি প্রযোজনা করেছেন, যারা এই পুরো যাত্রার অংশ ছিলেন, তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা। আমি সত্যি সত্যিই কৃতজ্ঞ। তাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা।”

নীম করোলি ভক্তদের কাছে মহারাজ জি নামে খ্যাত। তার জীবন-আদর্শকে ঘিরে নির্মিত হয়েছে সিনেমাটি। ‘হনুমান অংশ’ সিনেমায় নীম করোলির চরিত্রে অভিনয় করেছেন শোভিনব সত্যা। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—চন্দন কে আনন্দ, উদয় সিং রাজপুত, পূর্ণিমা তিওয়ারি, অনিল রাস্তোগি, গৌতম ত্রিপাঠি, নিখিল দুবে, সুগন্ধা প্রমুখ।

(ওএস/এএস/সেপ্টেম্বর ২৩, ২০২৬)

পাঠকের মতামত:

২৩ সেপ্টেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test