‘বোকা আমি না কি বোকা এ মন’
বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা তমা মির্জা। সিনেমা ও ওটিটির কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি বেসরকারি একটি ব্যাংকে যোগ দেওয়ার খবর জানিয়ে আলোচনার জন্ম দেন এই অভিনেত্রী।
কাজের ব্যস্ততার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব তমা মির্জা। নিয়মিত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন নিজের নানা মুহূর্ত। নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি নতুন ছবি প্রকাশ করেছেন তমা। আর সেই ছবির সঙ্গে জুড়ে দিয়েছেন আবেগঘন একটি পঙ্ক্তি, যা নজর কেড়েছে ভক্ত-অনুরাগীদের।
প্রকাশিত ছবিতে কালো রঙের ওপর বর্ণিল ফুলের ছাপ দেওয়া পোশাকে দেখা গেছে তমাকে। কপালে কালো রঙের ছোট টিপ, কানে মানানসই দুল আর মুখে মিষ্টি হাসি। খোলা চুলে বারান্দায় চেয়ারে বসে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। সামনে রাখা কফির কাপ যেন ছবির আবহে যোগ করেছে অবসরের ছোঁয়া।
তবে ছবির চেয়েও ভক্তদের আগ্রহ বাড়িয়েছে তমার লেখা ক্যাপশন। নিজের অনুভূতি প্রকাশ করে তিনি লিখেছেন, “বোকা আমি না কি বোকা এ মন, হৃদয় জড়ালে আমায় কখন।”
তমার এমন আবেগি কথার পরই মন্তব্যের ঘরে ভক্তদের নানা প্রতিক্রিয়া জমতে থাকে। কেউ ভালোবাসার সঙ্গে ‘বোকামির’ যোগসূত্র খুঁজেছেন, আবার কেউ বলেছেন মনের সরলতার কথা।
ভক্তদের একজন লেখেন, “ভালোবাসলে মানুষ বোকাই হয়।” আরেকজনের ভাষ্য, “মানুষ না, মনটাই বোকা কিংবা সরল হয়।” তমার ছবির সঙ্গে এমন রহস্যময় ক্যাপশন ভক্তদের মনে তৈরি করেছে কৌতূহল। তবে এটি নিছক অনুভূতির প্রকাশ, না কি এর পেছনে রয়েছে অন্য কোনো গল্প, সে বিষয়ে কিছু জানাননি এই চিত্রনায়িকা।
(ওএস/এএস/সেপ্টেম্বর ২৪, ২০২৬)
পাঠকের মতামত:
- পণ্য খালাসে সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর
- নড়াইলে মিথ্যা মাদক মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে ভুক্তভোগী মাছ ব্যবসায়ির সংবাদ সম্মেলন
- ‘মার্কিন সামরিক পদক্ষেপের চরম ঝুঁকির জন্যও প্রস্তুত কানাডা’
- আনসার-ভিডিপির ৯ শ্রেণির কর্মচারীর ঝুঁকি ভাতা পুনর্নির্ধারণ
- ‘বোকা আমি না কি বোকা এ মন’
- সুপারিশপ্রাপ্ত ২০০ সিভিল জজকে অ্যাটর্নি জেনারেলের অভিনন্দন
- ‘একদিন বিশ্বকাপে খেলবে বাংলাদেশ’
- ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- ‘জামায়াত অকৃতজ্ঞ, খালেদা জিয়ার দেওয়া মন্ত্রিত্বের কথা ভুলে গেছে’
- গণমাধ্যমের ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞায় আদালতের হস্তক্ষেপ
- ‘জামায়াত শেখ হাসিনার এজেন্ডা বাস্তবায়ন করছে’
- মাদক-জুয়া ঠেকাতে শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত
- সিলেটে মুক্তিযোদ্ধাদের আক্রমণে পাকবাহিনীর অফিসারসহ ৬১ জন সৈন্য নিহত হয়
- সাত বছরের শিশু ধর্ষণ, বৃদ্ধা গ্রেপ্তার
- মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত
- কুড়িগ্রামে নারীর মর্যাদা ও জরুরী সুরক্ষায় ডিগনিটি কিট বিতরণ
- টুঙ্গিপাড়ায় আগুনে ছয়টি গরুসহ পুড়েছে গোয়ালঘর
- অপ্রতীমসহ সব শিশু হত্যার বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
- কুড়িগ্রামে কৃষি বিভাগের উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুনকে স্ট্যান্ড রিলিজ
- রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রীকে হত্যায় একজনের যাবজ্জীবন
- দিনাজপুরে কৃত্রিম সার সংকটে দিশেহারা কৃষক
- নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবিতে মানববন্ধন
- কালিগঞ্জে বিএনপির দুই পক্ষের কর্মসূচি ঘিরে পাল্টাপাল্টি সংঘর্ষ, আহত ৩০
- উত্তাল বঙ্গোপসাগর, সুন্দরবনসহ উপকূলে আশ্রয় নিয়েছে শতশত ফিশিং ট্রলার
- সাতক্ষীরায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল তরুণের
- ধর্ষকদের বিরুদ্ধে কলাপাড়ায় ছাত্র জনতার লাঠি মিছিল
- কলাপাড়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- কলাপাড়ায় বৈষম্যবিরোধী অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ছাত্র-শিক্ষক শান্তি সমাবেশ
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- সিরাজগঞ্জে সংঘবদ্ধ চোর চক্রের ৪ সদস্য আটক
- চট্টগ্রামে বাসের ধাক্কায় স্কুল শিক্ষার্থী ভাই-বোনসহ ৩ জনের মৃত্যু
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
- ভিপি নুর পেলেন ট্রাক, হাসান মামুনের ঘোড়া
- আমার বটবৃক্ষ
- আজো কাঁদে
- অনুদানের সিনেমায় বিদেশি নায়িকা পার্নো, যা বলছেন পরিচালক
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ‘আগামী দিনগুলোতেও জনগণকে পাশে থাকার অনুরোধ’
- মিয়ানমার থেকে পালিয়ে এলো বিজিপির আরও ২৯ সদস্য
- গাজীপুরে জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমির আয়োজনে সেমিনার
- ঋণ চাই না, ক্ষতিপূরণ চাই, বিশ্বকে জেলেদের হুঁশিয়ারি
- সিকৃবিতে শিক্ষকদের লাগাতার কর্মবিরতির আল্টিমেটাম
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিশু পার্ক আধুনিকায়নের দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন
- ‘একদিন বিশ্বকাপে খেলবে বাংলাদেশ’
-1.gif)








