E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘আভিজাত্য পোশাকে নয়, প্রকাশ পায় ব্যক্তিত্বে’

২০২৬ অক্টোবর ০৪ ১৪:২০:২০
‘আভিজাত্য পোশাকে নয়, প্রকাশ পায় ব্যক্তিত্বে’

বিনোদন ডেস্ক : পোশাকের চাকচিক্য নয়, মানুষের আসল পরিচয় তার ব্যক্তিত্বে। এমনই এক বার্তা নিজের নতুন ছবির ক্যাপশনে তুলে ধরেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। তার সেই কথার সঙ্গে মিল রেখে সাদামাটা সাজের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন এই অভিনেতা। ছবিটি প্রকাশের পরই তা নজর কেড়েছে ভক্তদের।

দীর্ঘ অভিনয়জীবনে সাবলীল অভিনয় ও বৈচিত্র্যময় চরিত্রায়নের মাধ্যমে দর্শকদের হৃদয়ে শক্ত অবস্থান তৈরি করেছেন মোশাররফ করিম। পর্দার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নিজের ভাবনা ও দৈনন্দিন জীবনের নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি।

সম্প্রতি নিজের ফেসবুক পেজে একটি ছবি শেয়ার করেন মোশাররফ করিম। সেখানে দেখা যায়, প্রকৃতির মাঝে শান্ত পরিবেশে দাঁড়িয়ে আছেন তিনি। পরনে ছাই রঙের সাধারণ একটি পাঞ্জাবি, চোখে সানগ্লাস। সাদামাটা এই সাজেও তার ব্যক্তিত্বপূর্ণ উপস্থিতি সহজেই নজর কাড়ে।

ছবিটির সঙ্গে মোশাররফ করিম লিখেছেন, “আভিজাত্য পোশাকে নয়, প্রকাশ পায় ব্যক্তিত্বে।” ছোট্ট এই ক্যাপশনেই যেন তিনি তুলে ধরেছেন তার নিজস্ব জীবনদর্শনের একটি দিক।

তার এই পোস্টে ভক্তরাও নিজেদের ভালো লাগার কথা জানিয়েছেন। অর্বীনা মুন্নি নামের এক নারী ভক্ত মন্তব্য করেন, “ব্যক্তিত্ব সুন্দরই আছে। যখন চেতাইবো অসুন্দর হইয়া যাইবো।”

আবু তাহের বিজয় নামের আরেক ভক্ত লিখেছেন, “পৃথিবীর ১০ জন শ্রেষ্ঠ অভিনেতার মধ্যে একজন।”

ছবিটি প্রকাশের পর থেকেই কমেন্টে ভক্তদের প্রশংসা দেখা যাচ্ছে। সাদামাটা পোশাকে মোশাররফ করিমের ব্যক্তিত্বপূর্ণ উপস্থিতি এবং তার দেওয়া গভীর অর্থের ক্যাপশনটি প্রশংসা কুড়িয়েছে অনুরাগীদের মধ্যে।

(ওএস/এএস/অক্টোবর ০৪, ২০২৬)

পাঠকের মতামত:

০৪ অক্টোবর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test