তৃণমূল ছেড়ে বিজেপিতে অভিনেত্রী কোয়েল মল্লিক
বিনোদন ডেস্ক : তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ার আড়াই মাসের মধ্যেই রাজনৈতিক ঠিকানা বদলালেন অভিনেত্রী কোয়েল মল্লিক। সোমবার বিজেপিতে যোগ দিয়েই দলটির রাজ্যসভা উপনির্বাচনের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি।
ফলে কয়েক মাসের ব্যবধানেই তৃণমূলের প্রার্থী থেকে বিজেপির রাজ্যসভা প্রার্থী হলেন এই অভিনেত্রী।
সোমবার (৫ অক্টোবর) সকালে কলকাতার সল্টলেকে বিজেপির রাজ্য দপ্তরে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন কোয়েল।
এ সময় বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক শশী অগ্নিহোত্রী তার গলায় উত্তরীয় পরিয়ে দেন এবং হাতে দলের পতাকা তুলে দেন। দলের গণমাধ্যম বিভাগের আহ্বায়ক অনুপম ঘোষ ও সহ-আহ্বায়ক চন্দ্রশেখর বাসোটিয়াও সেখানে উপস্থিত ছিলেন।
বিজেপিতে যোগ দেওয়ার পর কোয়েল বলেন, পশ্চিমবঙ্গে গত কয়েক মাসে উন্নয়নের কাজ চলছে। সেই উন্নয়নের সঙ্গে তিনি যুক্ত হতে চান এবং রাজ্যে আরও উন্নয়নমূলক কাজ করতে চান।
রাজ্যসভার প্রার্থী হিসেবে তাকে মনোনয়ন দেওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানান তিনি।
দলবদলের পরও তৃণমূলের বিরুদ্ধে কোনো নেতিবাচক মন্তব্য করেননি কোয়েল। তার বক্তব্য, প্রতিটি রাজনৈতিক দলই নিজেদের মতো করে ভালো কাজ করার চেষ্টা করে। কাউকে ছোট না করে তিনি এমন একটি দলের সঙ্গে কাজ করতে চান, যারা গত কয়েক মাসে পশ্চিমবঙ্গে উন্নয়নের কাজ করছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দলবদল নিয়ে সমালোচনা প্রসঙ্গেও ইতিবাচক থাকার কথা জানান কোয়েল। তিনি বলেন, সবার জন্য কাজ করতে চান এবং সবার মঙ্গল কামনা করেন।
কোয়েলের বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা অবশ্য শুরু হয়েছিল কয়েক মাস আগেই। গত ১৬ জুলাই তৃণমূলের রাজ্যসভার সদস্য পদ থেকে পদত্যাগ করেন তিনি। এরপর কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে তার সাক্ষাৎ হয়। সেই বৈঠকের পর থেকেই বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়।
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে রাজ্যসভার প্রার্থী হিসেবে কোয়েলের নাম ঘোষণা করেছিল তৃণমূল। তার সঙ্গে প্রার্থী করা হয়েছিল রাজ্য পুলিশের সাবেক মহাপরিচালক রাজীব কুমার, সাবেক মন্ত্রী বাবুল সুপ্রিয় এবং সুপ্রিম কোর্টের আইনজীবী মেনকা গুরুস্বামীকে।
মার্চের নির্বাচনের পর ৬ এপ্রিল রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নেন কোয়েল। তবে কোনো সংসদীয় অধিবেশনে তাকে অংশ নিতে দেখা যায়নি। বর্ষাকালীন অধিবেশন শুরুর আগে ১৬ জুলাই তিনি সাংসদ পদ থেকে ইস্তফা দেন।
কোয়েলের আগে একই পথে আরও তিন সাংসদ
কোয়েলের আগে তৃণমূলের রাজ্যসভার তিন সাংসদ সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশ চিক বরাইকও দল ছাড়েন। পরে তারা বিজেপিতে যোগ দেন এবং রাজ্যসভার আসনে বিজেপির প্রার্থী হিসেবে নির্বাচিত হন।
গত ৯ জুলাই তৃণমূলের সংসদ সদস্য পদ ছাড়ার পর বিজেপিতে যোগ দিয়েছিলেন ওই তিনজন। দলবদলের কয়েক ঘণ্টার মধ্যেই তাদের রাজ্যসভার উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করা হয়েছিল।
কোয়েলের ক্ষেত্রেও প্রায় একই ঘটনা ঘটল। বিজেপিতে যোগ দেওয়ার দিনই রাজ্যসভার উপনির্বাচনের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়ায় পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। রাজ্যসভার এই উপনির্বাচন আগামী ১৬ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা।
তথ্যসূত্র : পিটিআই, হিন্দুস্তান টাইমস
(ওএস/এএস/অক্টোবর ০৫, ২০২৬)
পাঠকের মতামত:
- স্বর্ণের সঙ্গে কমেছে রূপার দাম
- দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখতে চান ব্যবসায়ীরা
- তৃণমূল ছেড়ে বিজেপিতে অভিনেত্রী কোয়েল মল্লিক
- ‘জীবনে উত্থান-পতন থাকার পরও কৃতজ্ঞ হওয়ার অসংখ্য কারণ খুঁজে পাই’
- আর্জেন্টিনার ক্যাম্পে যোগ দিলেন মেসি
- ‘নারীদের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে’
- ইনুর মৃত্যুদণ্ড চেয়ে সুপ্রিম কোর্টে আপিল
- ‘সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ’
- ঢাকা স্টেডিয়াম এলাকায় মুক্তিবাহিনী পাকসেনাদের একটি জীপের ওপর আক্রমণ চালায়
- শাশুড়িকে মারধরে থানায় অভিযোগ, সালিসি মীমাংসার পর পাল্টা মামলা ছেলের বউয়ের
- হার্টে দু’টি ছিদ্র, কিডনি ৯৪ শতাংশ অকেজো—বাঁচতে চায় অঙ্কন
- ১২ জনের নাম উল্লেখ করে থানায় মামলা, গ্রেপ্তার ১
- আবারও বাড়ল এলপিজির দাম
- ড্রোন উড়িয়ে নিস্ফল অভিযানের মধ্যেই পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা
- ৭ দিনের মধ্যে লবণ আমদানির আদেশ বাতিলের আলটিমেটাম
- বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন সমাবেশ
- কুড়িগ্রামে নিয়োগ বাণিজ্যের অভিযোগে মাদ্রাসায় বিক্ষোভ, অধ্যক্ষের পদত্যাগ
- চালকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে বিআরটিএ'র প্রশিক্ষণ কর্মশালা
- সামুদা এডিবল অয়েলকে ডিজিটাল ক্যাশ ম্যানেজমেন্ট সল্যুশন দেবে ব্র্যাক ব্যাংক
- সালথার কামাইদিয়া স্কুল সড়কের বেহাল দশা, দুর্ভোগে এলাকাবাসী
- গোপালগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা
- বগুড়ায় ফেয়ারডিলের ১৮ বোতলসহ নারী গ্রেপ্তার
- পাওনা টাকা চাইতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার কিশোরী, আটক ২
- কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করায় যুবককে মারধর
- শিক্ষকদের মর্যাদা ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই হোক অঙ্গীকার
- সহকারী থেকে বনে গেলেন ডেন্ডিস্ট, ভুল চিকিৎসার মামলায় গ্রেফতার
- সান্তাহারে তীব্র গরমে পথচারীদের লেবুর শরবত বিতরণ
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ১৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
- পাছে লোকে কিছু বলে
- লালমনিরহাটে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত
- বৈশাখ
- কলাপাড়া পৌরসভার ২৪ লাখ টাকার হিসাব চাইলেন বিএনপি সভাপতি
- ‘পুরনো আইনে বাংলাদেশকে পরিচালিত হতে দেব না’
- ‘এবার জনগণই সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে’
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ভালুক ও মৌমাছির গল্প
- ক্ষতিগ্রস্ত ফুসফুস নিয়ে আশার আলো দেখাচ্ছেন বিজ্ঞানী সুভাষ সাহা
- নৌপথে ৪ লাখ টাকার ভারতীয় চোরাই কয়লার চালান জব্দ, গ্রেফতার ৪
- রূপপুর বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল এমডি
- ‘জামায়াত জনগণের সেবা করার সুযোগ পেলে সর্বপ্রথম বাংলাদেশ থেকে দুর্নীতি নির্মূল করা হবে’
- সরকারি বিল ইজারা নিয়েও মাছ ধরতে পারছেনা জেলেরা
- ঐতিহাসিক জালাল মঞ্চে বসেছিলো শত কবির মিলনমেলা উৎসব
- জিয়া সেদিন বঙ্গবন্ধুকে কথা দিয়েছিলেন, 'স্যার, আমার বুক বিদ্ধ না করে বুলেট আপনার গায়ে লাগতে পারবে না'
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
০৫ অক্টোবর ২০২৬
- তৃণমূল ছেড়ে বিজেপিতে অভিনেত্রী কোয়েল মল্লিক
- ‘জীবনে উত্থান-পতন থাকার পরও কৃতজ্ঞ হওয়ার অসংখ্য কারণ খুঁজে পাই’
-1.gif)








