স্টার সিনেপ্লেক্সের ২২ বছর, আজ একটি টিকেট কিনলে আরেকটি ফ্রি
বিনোদন ডেস্ক : পথচলার ২২ বছর পূর্তি উপলক্ষে দর্শকদের জন্য বিশেষ অফার দিচ্ছে স্টার সিনেপ্লেক্স। আজ (৮ অক্টোবর) যে কোনো সিনেমার একটি টিকেট কিনলে আরেকটি ফ্রি পাবেন। স্টার সিনেপ্লেক্সের যে কোনো শাখায়, যে কোনো সিনেমার শোয়ের জন্য কাউন্টার থেকে টিকেট নেওয়ার ক্ষেত্রে এই অফার প্রযোজ্য থাকবে।
শুধুমাত্র ৮ অক্টোবর অফারটি উপভোগ করা যাবে বলে জানায় কতৃপক্ষ। এ ছাড়া আরেকটি পুরস্কার জিতে নেওয়ার সুযোগ থাকছে দর্শকদের জন্য। স্টার সিনেপ্লেক্সের ফেসবুক পেজে স্টার সিনেপ্লেক্সে সিনেমা দেখার সবচেয়ে সুন্দর স্মৃতিটি শেয়ার করে জিতে দর্শক নিতে পারেন একটি ফ্রি মুভি ভাউচার। এ বিষয়ে পেজে বিস্তারিত দেওয়া আছে।
২০০৪ সালের ৮ অক্টোবর যাত্রা শুরু করে দেশের প্রথম মাল্টিপ্লেক্স সিনেমা হল ‘স্টার সিনেপ্লেক্স’। এরমধ্য দিয়ে নতুন এক যুগে প্রবেশ করে দেশের দর্শক। উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশে আসে আধুনিক প্রেক্ষাগৃহ। সুপরিসর হল, নান্দনিক পরিবেশ, সর্বাধুনিক প্রযুক্তিসম্বলিত সাউন্ড সিস্টেমসহ নানা অভিনবত্বের মধ্য দিয়ে দর্শকদের মন জয় করে নেয় স্টার সিনেপ্লেক্স। পরিবার নিয়ে হলে গিয়ে সিনেমা দেখার হারানো সংস্কৃতি ফিরে আসে আবার। দেশের সিনেমার পাশাপাশি আন্তর্জাতিক মুক্তির দিনেই হলিউডের সিনেমা দেখার সুযোগ পান দেশের দর্শকরা। সিনেমার টিকেটের জন্য ভোর থেকে হাজারো মানুষের দীর্ঘ লাইনের দৃশ্যও দেখা যায় এখানে। সবমিলিয়ে স্টার সিনেপ্লেক্স হয়ে ওঠে জনপ্রিয় একটি বিনোদন কেন্দ্র।
২২ বছর পূর্তিতে দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রতিষ্ঠানটির মুখপাত্র মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘এই পথচলা নিঃসন্দেহে আনন্দের। সময়ের সঙ্গে অনেক নতুনত্ব আসে। সেটি যখন মানুষ ভালোভাবে গ্রহণ করে তখনই তার সার্থকতা তৈরি হয়। স্টার সিনেপ্লেক্স আজ যে জায়গায় এসেছে তার পেছনে মূল শক্তি দর্শকদের ভালোবাসা। দর্শকরা সঙ্গে ছিলেন বলেই এই পথচলা সার্থক হয়েছে। এজন্য দর্শকদের প্রতি আমাদের অশেষ কৃতজ্ঞতা। ভালো সিনেমার জন্য দর্শকরা সবসময় উদগ্রীব থাকেন। শুধু বিদেশী ছবির ওপর নির্ভরতা নয়, আমরা চাই আমাদের দেশে নিয়মিতভাবে ভালো ভালো ছবি নির্মিত হোক। বাংলাদেশের সিনেমা দেখার জন্য সবসময় হলে ভিড় লেগে থাকুক।’
বর্তমানে ঢাকার বসুন্ধরা সিটি শপিং মল, সীমান্ত সম্ভার ধানমন্ডি, এসকেএস টাওয়ার মহাখালী, সামরিক জাদুঘর, সনি স্কয়ার মিরপুর, সেন্টার পয়েন্ট উত্তরা, সীমান্ত টাওয়ার নারায়নগঞ্জ, এবং চট্টগ্রামের বালি আর্কেড ও ফিনলে স্কয়ারে স্টার সিনেপ্লেক্সের শাখা রয়েছে। এ বছর বগুড়া ও রাজশাহী শাখা চালুর প্রক্রিয়া চলছে। এ ছাড়া ঢাকার বিভিন্ন এলাকায় আরও শাখা চালু করার পরিকল্পনা রয়েছে বলে জানায় কর্তৃপক্ষ।
(ওএস/এএস/অক্টোবর ০৮, ২০২৬)
পাঠকের মতামত:
- বাজারে এলো ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ারের টাইটান ব্যাটারি স্মার্টফোন রিয়েলমি সি১০০
- গোবিপ্রবি'র গেটের ভিতরে ও বাইরে দু’টি ককটেল বিস্ফোরণ
- জঠর অনুরাগ
- স্মিট মাচ্ছার-ই ভারত, ককরোচ-রা নয়
- বিদ্যুৎ উৎপাদনে রূপপুর পারমাণবিকের প্রথম ইউনিট
- ‘একটি ছোট ইলিশের ডিমে দেড়-দুই লাখ ইলিশের বাচ্চা হয়’
- জামালপুরে চলছে মাসব্যাপী শিল্প ও পণ্য মেলা শুরু
- ‘ফ্যাসিবাদী আমলে খাতায় না লিখলেও পাসের নির্দেশ দেওয়া হয়েছিল’
- মারা গেছেন বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর
- ‘তোমার ইতিহাস আজীবন টিকে থাকবে’
- হিজবুল্লাহকে ২০ কোটি ডলার দিলো ইরান
- ‘দেশে গুরুতর চোখের সমস্যায় ভুগছেন ৭৪ লাখের বেশি মানুষ’
- স্টার সিনেপ্লেক্সের ২২ বছর, আজ একটি টিকেট কিনলে আরেকটি ফ্রি
- ‘পানির ন্যায্য হিস্যায় ভারতকে কোনো ছাড় নয়’
- জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রবাসীর পুকুরে বিষ প্রয়োগ
- ‘আবাসন খাতকে চাঙা করার চেষ্টা চলছে’
- ‘ভারত-বাংলাদেশ সম্পর্ক হতে হবে ন্যায্যতা ও সমতার ভিত্তিতে’
- রাজশাহীতে মুক্তিবাহিনী পাকহানাদারদের ওপর আক্রমণ চালায়
- মামলা-রিমান্ডের ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে
- গোপালগঞ্জ খালে ‘বাঁশের বেড়া’ দিয় মাছ শিকার
- ১২ মাসের স্ক্রিন প্রোটেকশন, অপো রেনো১৫ এফ ফাইভজিতে এক বছরের ক্রিয়েটিভ প্রতিশ্রুতি
- বিপন্ন সাংবাদিকতার কথকতা
- কাপ্তাই কেপিএম সিবিএ নির্বাচনে টানা পঞ্চম জয় পেল শ্রমিক-কর্মচারী পরিষদ
- টুঙ্গিপাড়ায় দুর্গাপূজা নিয়ে প্রস্তুতিমূলক সভা
- মা ইলিশ সংরক্ষণে পদ্মা পাড়ের লৌহজংয়ে বিশেষ সভা
- ‘জামায়াত জনগণের সেবা করার সুযোগ পেলে সর্বপ্রথম বাংলাদেশ থেকে দুর্নীতি নির্মূল করা হবে’
- দ্বি-বার্ষিক নির্বাচন ঘিরে মুখর নীলফামারী প্রেস ক্লাব
- শাহরাস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ বসত ঘর পুড়ে ছাই, আহত ৩
- সিলেটের ঘরে ঘরে পাকা ধানের মৌ মৌ গন্ধ
- সরকারি বিল ইজারা নিয়েও মাছ ধরতে পারছেনা জেলেরা
- ঐতিহাসিক জালাল মঞ্চে বসেছিলো শত কবির মিলনমেলা উৎসব
- যশোরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি
- জিয়া সেদিন বঙ্গবন্ধুকে কথা দিয়েছিলেন, 'স্যার, আমার বুক বিদ্ধ না করে বুলেট আপনার গায়ে লাগতে পারবে না'
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- নিরাপত্তা নিয়ে শঙ্কা নুরের, স্বতন্ত্র প্রার্থী ঘিরে নজরদারি দাবি
- ধামরাইয়ে রাস্তা ঘাট এবং ড্রেন নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
- কেশবপুরে যৌথবাহিনীর অভিযানে আটক যুবদল নেতা উজ্জ্বলের মৃত্যু
- রাজশাহীতে সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা
- ‘দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত’
- বৃহস্পতিবার রাজশাহী যাচ্ছেন তারেক রহমান
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
- ফানুস উৎসব থেকে বলছি
- নানা সংকটে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘর
- ৭১’র যুদ্ধদিনে আমার বাবা গুলিবিদ্ধ
- উদ্যোক্তা অভিজ্ঞতা, কৌশলগত অনুসন্ধান ও নীতি-বিশ্লেষণকে যেভাবে একসূত্রে যুক্ত করছেন মো. ইমদাদুল হক সোহাগ
-1.gif)








