‘আমার সাম্প্রতিক জন্ম ২০২৪ সালে’
বিনোদন ডেস্ক : জন্মদিন মানেই আনন্দ, শুভেচ্ছা আর উদযাপন। তবে অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনের কাছে দিনটি যেন নিজের জীবনের নানা অধ্যায়ে ফিরে তাকানোর উপলক্ষ। জীবনের শুরু থেকে ব্যক্তিগত শোক, একা মা হিসেবে লড়াই এবং নতুন করে নিজেকে আবিষ্কার- সব মিলিয়ে জন্মদিনে নিজের দীর্ঘ পথচলার গল্প তুলে ধরেছেন তিনি।
সোমবার (১২ অক্টোবর) নিজের জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে শাওন জানিয়েছেন, জীবনের বিভিন্ন সময়ে তিনি বারবার নতুন করে জন্মেছেন। তার ভাষায়, ‘প্রত্যেকবার নতুন করে জন্মেছি আমি।’
স্ট্যাটাসে নিজের জন্মের স্মৃতিচারণও করেছেন শাওন। চট্টগ্রামে জন্ম হলেও তার সব সনদে জন্মস্থান হিসেবে জামালপুরের নাম উল্লেখ রয়েছে বলে জানান তিনি। বিষয়টি তার বাবা করেছেন উল্লেখ করে শাওন লেখেন, নিজ এলাকার প্রতি বাবার পক্ষপাতের কারণে কাগজে-কলমে জন্মস্থান বদলে গেলেও চট্টগ্রামের প্রতি তার নাড়ির টান রয়ে গেছে।
জন্মের সময়ের একটি মজার গল্পও শেয়ার করেন তিনি। মায়ের কাছ থেকে শোনা সেই স্মৃতি জানিয়ে শাওন লেখেন, দীর্ঘ ১৮ ঘণ্টা প্রসবব্যথার পরও তার জন্ম হচ্ছিল না। পরে অস্ত্রোপচারের মাধ্যমে তার জন্ম হয়। তখন চিকিৎসক নাকি বলেছিলেন, মাকে এত কষ্ট দেওয়ায় মেয়েটি বড় হয়ে বেশ অলস হবে!
নিজের জীবনের পরবর্তী অধ্যায়গুলোর কথাও তুলে ধরেন শাওন। পড়াশোনা, নাচ-গান, অভিনয়, নির্মাণ, প্রেম ও বিয়ে- জীবনের নানান অভিজ্ঞতার পর ২০০৭ সালে মা হন তিনি। কিন্তু ২০১২ সালে স্বামী, জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের মৃত্যু তার জীবনে বড় পরিবর্তন নিয়ে আসে।
শাওনের ভাষায়, ২০১২ সালে জন্ম হয়েছিল একজন একা মায়ের, যাকে প্রতিনিয়ত মিথ্যা, কুৎসা ও নানা রটনার সঙ্গে লড়াই করতে হয়েছে। সেই কঠিন সময়ের কথা স্মরণ করে তিনি লিখেছেন, মিথ্যার জঞ্জালে বসে কাঁদলেও আবার উঠে দাঁড়িয়েছেন এবং সামনে এগিয়ে গেছেন।
তবে নিজের জীবনের সাম্প্রতিক পরিবর্তনকে সবচেয়ে গুরুত্ব দিয়েছেন শাওন। তিনি লিখেছেন, ‘আমার সাম্প্রতিক জন্ম ২০২৪ সালে।’ এই নতুন জন্মের পর নিজেকে আগের চেয়ে পরিণত ও দৃঢ় বলে মনে করেন তিনি। আশপাশের মানুষের ভেতরের অমানুষকে যেমন চিনেছেন, তেমনি দূরের লাখো মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে নিজেকে ভালোবাসতেও শিখেছেন।
নিজের বর্তমান অবস্থান তুলে ধরে শাওন জানিয়েছেন, এখন তার প্রতিটি পদক্ষেপ নিজের, প্রিয়জনদের এবং যারা তাকে ভালোবাসেন তাদের জন্য। অনিচ্ছাকৃত ভুল যেন না হয়, সে চেষ্টাও থাকবে বলে উল্লেখ করেন তিনি।
স্ট্যাটাসের শেষাংশে নিজের পরিচয় তুলে ধরে শাওন নিজেকে দুই সন্তানের বন্ধুর মতো মা, মুক্তিযুদ্ধকে হৃদয়ে ধারণ করা বাংলাদেশের একজন গর্বিত সন্তান এবং হুমায়ূন আহমেদের ‘কুসুম’ হিসেবে উল্লেখ করেন। জন্মদিনে সবার শুভকামনা চেয়ে কৃতজ্ঞতা ও ভালোবাসাও জানিয়েছেন এই অভিনেত্রী ও নির্মাতা।
(ওএস/এএস/অক্টোবর ১২, ২০২৬)
পাঠকের মতামত:
- মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে মতবিনিময় সভা
- ‘আমার সাম্প্রতিক জন্ম ২০২৪ সালে’
- ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিল ককরোচ পার্টি
- ১৫ ও ১৬ অক্টোবর সারা দেশে এলপি গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা
- লম্বা যাত্রায় আরাম পেতে যেসব কৌশল মেনে চলবেন
- ভারতকে হারাল বাংলাদেশ
- ‘আয়াসের পেছনে আছে জামায়াতের আমিরের উপদেষ্টা’
- কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
- আইএমএফের নতুন ঋণচুক্তি নিয়ে আশাবাদী অর্থমন্ত্রী
- ‘ইউপি নির্বাচন শুরু ২১ জানুয়ারি’
- বাংলাদেশ-কানাডা সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর
- 'রাজাকাররা দেশের জন্য অকাতরে জীবন বিলিয়ে দিচ্ছে'
- গোপালগঞ্জ জেলা আ. লীগের সভাপতি মাহবুব আলী খানের দাফন সম্পন্ন
- রূপপুরে বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতি যাচাইয়ে নিয়ন্ত্রক সংস্থার পরিদর্শন শুরু
- টুঙ্গিপাড়ায় জমি নিয়ে বিরোধ, বাড়িতে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম
- সার ব্যবসায়ী আতাউর হত্যাকারীদের ফাঁসির দাবি, গ্রেপ্তার ২
- দুর্গা প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা, শ্যামনগরে ৭১টি মন্ডপে চলছে পূজার প্রস্তুতি
- সালথায় বরাদ্দের অর্ধেক সার অন্যত্র বিক্রি করার দায়ে ডিলারকে জরিমানা
- নগরকান্দায় সংবাদ সম্মেলন,সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ
- বাংলাদেশে আইফোন ১৮ সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার
- প্রান্তিক মানুষরাই দেশ ও জাতিকে রক্ষা করতে পারে : গোবিপ্রবি উপাচার্য
- আম গাছে ঝুলছিল দিনমজুরের মরদেহ
- সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে সোনাপুর ইউনিয়নে উঠান বৈঠক
- রাজবাড়ীতে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, ভূমিষ্ঠ শিশু পেল পিতৃত্ব ও ওয়ারিশের স্বীকৃতি
- সুন্দরবনে জেলে ছদ্মবেশী ৬ হরিণ শিকারী আটক, ফাঁদ-জাল ও নৌকা জব্দ
- বেগম রোকেয়া দিবসে জয়িতাদের সংবর্ধনা প্রদান
- ধামরাইয়ে রাস্তা ঘাট এবং ড্রেন নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
- উপজেলা ও পৌর বিএনপির দু’টি কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ, পাল্টা শো-ডাউন কমিটির নেতাদের
- কেশবপুরে যৌথবাহিনীর অভিযানে আটক যুবদল নেতা উজ্জ্বলের মৃত্যু
- রাজশাহীতে সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা
- ‘দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত’
- পঞ্চগড়ের তেঁতুলিয়ার ৭ ইউনিয়নের নির্বাচন বৃহস্পতিবার
- ‘আমার সাম্প্রতিক জন্ম ২০২৪ সালে’
- কেন্দুয়ায় টিউবওয়েলও বরাদ্দ নেই, টাকাও ফেরত নেই
- বৃহস্পতিবার রাজশাহী যাচ্ছেন তারেক রহমান
- ভৈরবে আধিপত্যকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৩০
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
- ফানুস উৎসব থেকে বলছি
- জ্যৈষ্ঠের শুরুতে লাল লিচুতে রঙিন ঈশ্বরদী
- যাকাতের ৪০০ শাড়ি লুঙ্গি বিতরণ করলেন ডা. মুখলেছুর রহমান
- আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নুরকে শোকজ
- ভারতকে হারাল বাংলাদেশ
- নানা সংকটে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘর
- উদ্যোক্তা অভিজ্ঞতা, কৌশলগত অনুসন্ধান ও নীতি-বিশ্লেষণকে যেভাবে একসূত্রে যুক্ত করছেন মো. ইমদাদুল হক সোহাগ
-1.gif)








