দেবী দুর্গার মহিমা ও নারীশক্তির বন্দনায় প্রকাশিত হলো ‘মহাদুর্গা’
বিনোদন ডেস্ক : দেবী দুর্গার মহিমা, নারীশক্তি, মানবতা, ন্যায়বিচার ও নারীর ক্ষমতায়নের বার্তা নিয়ে প্রকাশিত হয়েছে বিশেষ অডিও-ভিজ্যুয়াল মিউজিক্যাল প্রজেক্ট ‘মহাদুর্গা’। গতকাল শুক্রবার বিকেলে গানজানালা ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়।
বাংলা শাস্ত্রীয়, লোকজ ও আধুনিক সংগীতের সমন্বয়ে নির্মিত এই প্রযোজনায় দেবী দুর্গার বিভিন্ন রূপ ও মহিমার পাশাপাশি ন্যায়, সাহস এবং নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদের বার্তা তুলে ধরা হয়েছে। বাংলা সংস্কৃতি, ঐতিহ্য ও আধ্যাত্মিকতাকে আধুনিক সংগীত ও দৃশ্যশিল্পের মাধ্যমে উপস্থাপন করাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।
‘মহাদুর্গা’র গীতিকার সঞ্জীবন চক্রবর্তী, সুরকার ভবসিন্ধু সরকার এবং সংগীত প্রযোজক শামীম হাসান। ভিডিওটি পরিচালনা করেছেন অনিক কান্তি সরকার। চিত্রগ্রহণে রয়েছেন রফিকুল ইসলাম এবং সম্পাদনা ও রং-বিন্যাসের দায়িত্ব পালন করেছেন ফকরুল ইসলাম।
গানটিতে কণ্ঠ দিয়েছেন ভবসিন্ধু সরকার, দোলা অধিকারী, শুভ্র সরকার, মৌমিতা বিশ্বাস, এসডি সাগর, সিক্তা সাহা, সোহাগ চন্দ্র সাহা ও তন্বী সাহা। কোরাসে অংশ নিয়েছেন সঞ্চয় সরকার, সুস্মিতা মণ্ডল, স্বর্ণালী সরকার তৃষা, শ্রাবণী মৃধা, স্নিগ্ধ বিশ্বাস, অজয় চৌধুরী ও শিমুল সরকার।
গানটির কেন্দ্রীয় চরিত্রে শিশুশিল্পী আইরা দেবী দুর্গার কুমারী রূপে অভিনয় করেছেন। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় শিশুশিল্পী প্রিয়মকে এবারই প্রথম গানের বাইরের একটি ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। গানটির দৃশ্যায়নে সাধকের ভূমিকায় রয়েছেন পিয়ুষ দত্ত। পাশাপাশি দৃশ্যায়নে দেখা গেছে গীতিকার সঞ্জীবন চক্রবর্তীকেও।
‘মহাদুর্গা’র প্রধান পৃষ্ঠপোষক সীমা চক্রবর্তী ও ভক্তি সরকার। প্রযোজনা সহযোগী হিসেবে রয়েছে রূপম জুয়েলার্স এবং অডিও-ভিজ্যুয়াল প্রজেক্টটির বিশেষ সহযোগিতায় রয়েছে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল। হেরিটেজ পার্টনার হিসেবে যুক্ত রয়েছে ঢাকেশ্বরী মন্দির ও রমনা কালী মন্দির।
প্রকল্পটির জনসংযোগের দায়িত্বে রয়েছেন আপেল আকবর ও কুল এক্সপোজার (Cool Exposure)।
সংগীত ও দৃশ্যশিল্পের সমন্বয়ে নির্মিত ‘মহাদুর্গা’ বাংলা সংস্কৃতি, ঐতিহ্য ও আধ্যাত্মিকতার বার্তা দেশ-বিদেশের দর্শক-শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়ার প্রত্যাশা রাখে। একই সঙ্গে দেবী দুর্গার শক্তি ও সাহসের প্রতীকী তাৎপর্য তুলে ধরে নারীর মর্যাদা, সমতা ও ক্ষমতায়নের বিষয়ে সচেতনতা সৃষ্টিতেও ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদী। আজই প্রকাশিত হয়েছে ‘মহাদুর্গা’!গানটি দেখতে নিচের লিংকে ক্লিক করুন:
(পিআর/এসপি/অক্টোবর ১৭, ২০২৬)
পাঠকের মতামত:
- মাছ চুরি সন্দেহে মৎস্য চাষীকে পিটিয়ে হত্যা, ১০ জনের নামে মামলা, গ্রেপ্তার নেই
- কর্মস্থলে কর্মকর্তাদের নিরাপত্তা বাড়াতে ব্র্যাক ব্যাংকে অগ্নি নিরাপত্তা মহড়ার আয়োজন
- বাগেরহাটে পুলিশ ইন্সপেক্টর হত্যা মামলার আসামি গ্রেপ্তার
- টাঙ্গাইলে ১৩৫৭টি মণ্ডপে দেবী দুর্গার অনিন্দ্য সুন্দর রূপ দ্যুতি ছড়াচ্ছে
- অনলাইনে স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য বিক্রি করতে কার্টআপ ও রিয়েলমির অংশীদারিত্ব
- চাটমোহরে গাছ কাটতে গিয়ে নিচে পড়ে যুবকের মৃত্যু
- দুই বিসিএসে সুপারিশ, তবু ৪৫তম বিসিএসের গেজেটে নেই সুমী আক্তারের নাম
- প্রেমের টানে চীনের যুবক মাদারীপুরে, মুসলিম হয়ে বিয়ে করতে চান
- বড়াইগ্রামে ২ শতাধিক হিন্দু বিধবাকে পূজোর শাড়ি উপহার দিলেন বিএনপি নেতা আসাদ
- পিটিয়ে হত্যা, পুলিশের অভিযান অব্যহত, গ্রেপ্তারদের ৫ দিন করে রিমাণ্ড আবেদন
- গোপালগঞ্জে মোটর সাইকেল-পিকআপ সংঘর্ষে যুবকের হাত বিচ্ছিন্ন
- পরিবেশ রক্ষার দায়িত্ব নেবে কে?
- মাদকবিরোধী অভিযানে মধ্যরাতে আটক মাদকসেবী, ৬ মাসের কারাদণ্ড
- শ্যামনগরে দুর্গা পূজা উপলক্ষে ১৫১ কণ্ঠে পবিত্র গীতা পাঠ ও বস্ত্র বিতরণ
- সাংবাদিক হত্যা: আর কত লাশের পর রাষ্ট্রের ঘুম ভাঙবে?
- গোপালগঞ্জে মোটর চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
- দেবী দুর্গার মহিমা ও নারীশক্তির বন্দনায় প্রকাশিত হলো ‘মহাদুর্গা’
- তিন দিনের ছুটিতে সুপ্রিম কোর্ট ও অধস্তন আদালত
- কাপ্তাইয়ে দুর্গাপূজায় ৪১ বিজিবির কড়া নিরাপত্তা, ৭টি মণ্ডপ পরিদর্শন করলেন অধিনায়ক
- ‘উৎসবের আনন্দ সাম্প্রদায়িক ভেদরেখা মানে না’
- দিল্লির কোচিং প্যানেলে চামিন্দা ভাস
- ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
- ‘রেইনবো নেশন গড়ার বার্তা দিতে আসছেন প্রধানমন্ত্রী’
- ‘পূজার সময় উপহার যেমন পাই, আবার উপহার দিতেও হয়’
- কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ১০
- নানা সংকটে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘর
- আবদুল হামিদ মাহবুব-এর একগুচ্ছ ছড়া
- কোরবানির ঈদে ঘরে বসেই সাশ্রয়ী ও নিরাপদ কেনাকাটার মেগা অফার নিয়ে এলো ‘স্বপ্ন’
- পটুয়াখালী পৌরসভা নির্বাচনে প্রতীক বরাদ্দ
- যশোরে জুলাইযোদ্ধা, যুবদল নেতাসহ আটক ৪, অস্ত্র ও মাদক উদ্ধার
- ঝালকাঠিতে মাঠ দিবস পালন
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ভৈরবে জাতীয় ও বিভাগীয় পর্যায়ে বিশেষ কৃতিত্বের জন্য শিশু কিশোরদের সংবর্ধনা
- প্রত্যক্ষ ভোটে সরস্বতীপুর একাডেমির নতুন কমিটি নির্বাচিত
- স্বাক্ষী নেই-দলিল নেই, দখলদারের শক্তিতে উত্তরাধিকারীরা বঞ্চিত
- পর্দা উঠলো কপ২৬ জলবায়ু সম্মেলনের
- বৃষ্টির ছড়া
- ব্যারিস্টার সোলায়মান তুষারের বই ‘বাংলাদেশ আফটার এ গোরি ডন’ প্রকাশিত
- উদ্যোক্তা অভিজ্ঞতা, কৌশলগত অনুসন্ধান ও নীতি-বিশ্লেষণকে যেভাবে একসূত্রে যুক্ত করছেন মো. ইমদাদুল হক সোহাগ
- ৭১’র যুদ্ধদিনে আমার বাবা গুলিবিদ্ধ
- বাদল রহমান এর একগুচ্ছ কবিতা
- গাছেই নষ্ট হচ্ছে একসময়ের জনপ্রিয় দেশি খেজুর
- সাংবাদিক হত্যা: আর কত লাশের পর রাষ্ট্রের ঘুম ভাঙবে?
- 'নির্লজ্জ বেহায়া হতেই কী আমরা তোমাকে খুন করেছি কিংবা তোমাকে রক্ষা করিনি?'
- 'তোমার সহজাত উদারতা তোমাকে আকাশের সীমানায় উন্নীত করলেও তোমার ঘনিষ্ঠ অনেকের প্রশ্নবিদ্ধ আচরণ তোমার নৃশংস মৃত্যুর পথে কোনই বাধা হয়ে দাঁড়াতে পারেনি'
১৭ অক্টোবর ২০২৬
- দেবী দুর্গার মহিমা ও নারীশক্তির বন্দনায় প্রকাশিত হলো ‘মহাদুর্গা’
- ‘পূজার সময় উপহার যেমন পাই, আবার উপহার দিতেও হয়’
-1.gif)








