বাংলা চলচ্চিত্রের ইতিহাসে নতুন রেকর্ড গড়ল ‘নিশি’
বিনোদন ডেস্ক : বিশ্বের অন্যতম প্রাচীন ও মর্যাদাপূর্ণ শিক্ষার্থী চলচ্চিত্র উৎসব ‘ভিজিআইকে আন্তর্জাতিক শিক্ষার্থী চলচ্চিত্র উৎসব’। এই আয়োজনের ৪৬তম আসরে নির্বাচিত হয়েছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিশি’।
এর মধ্য দিয়ে প্রথমবারের মতো এই উৎসবে জায়গা করে নিল বাংলাদেশের কোনো চলচ্চিত্র।
প্রযোজনা সংস্থা ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়া জানিয়েছে, রাশিয়ার বিখ্যাত গেরাসিমভ ইনস্টিটিউট অব সিনেমাটোগ্রাফি আয়োজিত উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে গোলাম রাব্বানী ও জহিরুল ইসলামের যৌথ পরিচালনায় নির্মিত ‘নিশি’।
বিশ্বের প্রাচীনতম চলচ্চিত্র শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিত এই প্রতিষ্ঠানের আয়োজনে আগামী ১৬ থেকে ২০ নভেম্বর মস্কোতে অনুষ্ঠিত হবে উৎসবটি।
গোলাম রাব্বানীর গল্প ও চিত্রনাট্যে নির্মিত চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চা-শ্রমিকের মেয়ে নিশি, চা-শ্রমিক বিশ্বজিৎ, গণেশ ও ভারতী।
এ অর্জন নিয়ে নির্মাতা গোলাম রাব্বানী বলেন, ‘বাংলা সিনেমার ইতিহাসে নিশি একের পর এক রেকর্ড গড়ছ, সত্যিই এটা আনন্দের খবর। এই অর্জন শুধু আমাকে নয় আমাদের ফিল্ম ইতিহাসকে বিশ্বের দরবারে সমৃদ্ধ করবে।’
ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ, গ্রিন ফিল্ম স্কুল অ্যালায়েন্স ও ইউনেসকো ঢাকার সহযোগিতায় নির্মিত ‘নিশি’র গল্পে উঠে এসেছে চা-বাগানের এক পরিবারের জীবনসংগ্রাম। পানির সংকটের কারণে এক চা-শ্রমিকের মেয়ের লেখাপড়া বন্ধ হয়ে যায়। বাড়িতে একটি নলকূপ বসিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে নাবালিকা নিশিকে বিয়ে করতে চায় কাঠ ব্যবসায়ী লালচাঁন। এমন পরিস্থিতিকে কেন্দ্র করেই এগিয়ে যায় চলচ্চিত্রটির গল্প।
সিলেটের একটি চা-বাগান ও আশপাশের এলাকায় চলচ্চিত্রটির শুটিং হয়েছে। এর চূড়ান্ত সম্পাদনা, রঙের কাজ ও শব্দ সংযোজন করা হয়েছে পোল্যান্ডের বিখ্যাত লজ ফিল্ম স্কুলে। চিত্রগ্রহণের দায়িত্বে ছিলেন প্রতিষ্ঠানটির সাবেক শিক্ষার্থী নাতালিয়া পুসনিক।
এর আগে যুক্তরাষ্ট্রের ৩৫তম এমা অ্যাওয়ার্ড জিতে প্রথম বাংলাদেশি চলচ্চিত্র হিসেবে স্বীকৃতি অর্জন করেছিল ‘নিশি’। এছাড়া গ্রিন মন্টেনিগ্রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ১২তম আসরেও পুরস্কার পেয়েছে চলচ্চিত্রটি। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ধারাবাহিক এই সাফল্যের মধ্য দিয়ে নতুন করে আলোচনায় এসেছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি।
(ওএস/এএস/অক্টোবর ১৯, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘উৎসব কোনো নির্দিষ্ট ধর্মীয় বা সামাজিক সীমানায় আবদ্ধ থাকে না’
- দিনাজপুরে মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার
- বিশ্বজুড়ে বাড়ছে খাদ্যের দাম, সংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা
- বাংলা চলচ্চিত্রের ইতিহাসে নতুন রেকর্ড গড়ল ‘নিশি’
- হুথিদের বিরুদ্ধে লড়াইয়ে সৌদির পাশে থাকার ঘোষণা মিশরের
- জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- ‘ধর্ম নয়, নাগরিক পরিচয়ই মুখ্য’
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- সচিবালয় যাচ্ছে শেরেবাংলা নগরে, মন্ত্রিসভায় প্রস্তাব অনুমোদন
- মুক্তিবাহিনী কামালপুরে অবস্থানরত পাকসেনাদের বিরুদ্ধে দু:সাহসিক অভিযান চালায়
- নূরানী তালী'মুল কোরআন বোর্ডের কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভা
- উত্তরের তিন জেলায় ১৫১ পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবির ২৩ প্লাটুন বিজিবি
- শামীম হত্যায় গ্রেপ্তার ফজলুল হক আমিনীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি
- সালথায় যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণায় আনন্দ মিছিল
- সালথার বড়দিয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩টি দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি
- ‘মাদকসেবীরা রোগাক্রান্ত হয়ে মারা যাচ্ছে’
- বনলতা এক্সপ্রেস থেকে ৮৬ লাখ টাকার হেরোইন উদ্ধার
- ব্রিজের মুখ ভরাট করে সরকারি জমি দখল
- নাব্যতা সংকটে শিমুলিয়া ঘাটের পর্যটন ব্যবসায় ধস
- শিক্ষিত বেকার বাড়ছে: কর্মসংস্থানে কার্যকর উদ্যোগ জরুরি
- বাংলাদেশে শাওমি টিভি এস প্রো মিনি এলইডি ও শাওমি টিভি এক্স মিনি এলইডি নিয়ে এলো শাওমি
- বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ বিতরণে ওয়ালটন হাই-টেকের অনন্য দৃষ্টান্ত স্থাপন
- গোপালগঞ্জে ইজিবাইকের চার্জার খুলতে গিয়ে বিদ্যুস্পৃষ্টে একজনের মৃত্যু
- চেয়ারম্যানের জুয়ার আড্ডায় টাকা লেনদেনের ভিডিও ভাইরাল
- নিজ উদ্যোগে রাস্তা সংস্কার করে দিলেন যুবদল নেতা নুরুল ইসলাম
- যশোরে জুলাইযোদ্ধা, যুবদল নেতাসহ আটক ৪, অস্ত্র ও মাদক উদ্ধার
- কুমিল্লায় বিএনপির সমাবেশ শুরু
- তজুমদ্দিনে ১৬ দিনব্যাপী বাল্যবিবাহ প্রতিরোধ প্রকল্পের সক্রিয়তা কার্যক্রম উদ্বোধন
- যখন আমি যুদ্ধে গেলাম
- ভৈরবে জাতীয় ও বিভাগীয় পর্যায়ে বিশেষ কৃতিত্বের জন্য শিশু কিশোরদের সংবর্ধনা
- স্বাক্ষী নেই-দলিল নেই, দখলদারের শক্তিতে উত্তরাধিকারীরা বঞ্চিত
- বৃষ্টির ছড়া
- গর্ভে সন্তান, হাতে জাল নিয়ে নদীর জলে জীবিকার সন্ধানে মা
- প্রত্যক্ষ ভোটে সরস্বতীপুর একাডেমির নতুন কমিটি নির্বাচিত
- মহাদেবপুরে সড়কে ছিনতাইয়ের অভিযোগে দুই যুবক গ্রেপ্তার
- ব্যারিস্টার সোলায়মান তুষারের বই ‘বাংলাদেশ আফটার এ গোরি ডন’ প্রকাশিত
- উদ্যোক্তা অভিজ্ঞতা, কৌশলগত অনুসন্ধান ও নীতি-বিশ্লেষণকে যেভাবে একসূত্রে যুক্ত করছেন মো. ইমদাদুল হক সোহাগ
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- বাদল রহমান এর একগুচ্ছ কবিতা
- ৭১’র যুদ্ধদিনে আমার বাবা গুলিবিদ্ধ
- গাছেই নষ্ট হচ্ছে একসময়ের জনপ্রিয় দেশি খেজুর
- 'নির্লজ্জ বেহায়া হতেই কী আমরা তোমাকে খুন করেছি কিংবা তোমাকে রক্ষা করিনি?'
- 'তোমার সহজাত উদারতা তোমাকে আকাশের সীমানায় উন্নীত করলেও তোমার ঘনিষ্ঠ অনেকের প্রশ্নবিদ্ধ আচরণ তোমার নৃশংস মৃত্যুর পথে কোনই বাধা হয়ে দাঁড়াতে পারেনি'
- জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- খুন করবার মাত্র দুইদিন আগে মোশতাক বালি হাঁসের মাংস রান্না করে তোমার বাসায় দিয়ে যায়; কী ভয়ংকর খুনি মোশতাক!
-1.gif)








