E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

অভিনেতা সমু চৌধুরীর পাশে দাঁড়ানোর আহ্বান মনিরা মিঠুর

২০২৬ অক্টোবর ২৪ ০০:৪১:৫৫
অভিনেতা সমু চৌধুরীর পাশে দাঁড়ানোর আহ্বান মনিরা মিঠুর

বিনোদন ডেস্ক : নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেতা সমু চৌধুরী। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে ভবঘুরের মত ঘুরে বেড়াতে দেখাতে গেছে তাকে।
কখনও বাজারে, কখনও আবার মাজারে কিংবা গানের আসরে উপস্থিত হয়ে আলোচনায় আসছেন। 

একসময় পর্দায় দাপিয়ে বেড়ানো এই অভিনেতার বর্তমান অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্বেগ প্রকাশ করছেন অনেকে।
কেউ কেউ বলছেন, সমু চৌধুরীর সঠিক কাউন্সিলিং বা চিকিৎসা দরকার।

এবার এই অভিনেতাকে নিয়ে আবেগঘন একটি দীর্ঘ পোস্ট দিয়েছেন অভিনেত্রী মনিরা মিঠু।
সেখানে সমু চৌধুরী ‘বাইপোলার পার্সোনালিটি ডিসঅর্ডারে’ আক্রান্ত বলে দাবি করেছেন তিনি।

মনিরা মিঠু তার পোস্টে সমু চৌধুরীকে নিয়ে লেখেন, ‘আহারে শিল্পী.. কত একা আপনি।
অনেকেই সমু চৌধুরীকে এখন পাগল বা নেশাখোর হিসেবে দেখলেও এই গুণী অভিনেতা মানসিক স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগছেন।’

সমু চৌধুরীর জীবনের কঠিন এক অধ্যায়ের কথাও তুলে ধরেন মনিরা মিঠু। তিনি বলেন, এক সড়ক দুর্ঘটনায় সমু চৌধুরীর ভাইবোনসহ পরিবারের পাঁচ-ছয়জন সদস্য মারা যান। বর্তমানে তার বৃদ্ধা মা বেঁচে আছেন। ওই দুর্ঘটনার আগে নিয়মিত অভিনয় করতেন সমু চৌধুরী। দুর্ঘটনার পর দীর্ঘ সময় আড়ালে থাকার পর আবার অভিনয়জগতে ফেরেন তিনি।

বিয়ে না করার পেছনেও মায়ের প্রতি দায়িত্ববোধ কাজ করেছে বলে উল্লেখ মনিরা মিঠু বলেন, বিয়ে করে স্ত্রী-সন্তান নিয়ে ব্যস্ত হয়ে পড়লে মা একা হয়ে যাবেন এমন ভাবনা থেকেই একাকিত্বকে বেছে নিয়েছিলেন সমু চৌধুরী। একসঙ্গে কাজ করতে গিয়ে দেখেছি, সমু চৌধুরীর জ্ঞান, দর্শন ও কবিতা পাঠ মুগ্ধ করত।

প্রায় দুই বছর আগে থেকেই সমু চৌধুরীর আচরণে কিছু পরিবর্তন লক্ষ করেছিলেন মনিরা মিঠু। তিনি বলেন, শুটিংয়ে অনর্গল কথা বলা, নাচা কিংবা উচ্চ স্বরে মঞ্চনাটকের সংলাপ বলার মতো আচরণকে অনেকে নেশার প্রভাব হিসেবে দেখলেও মনিরা মিঠুর ধারণা, এর পেছনে মানসিক স্বাস্থ্যজনিত সমস্যা থাকতে পারে।

নিজের পরিবারের কয়েকজন সদস্যের একই ধরনের অসুস্থতার অভিজ্ঞতা থাকার কথাও পোস্টে উল্লেখ করে মনিরা মিঠু সেই অভিজ্ঞতা থেকেই সমু চৌধুরীর পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন বলে জানিয়েছেন।

পোস্টের শেষাংশে সমু চৌধুরীর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন মনিরা মিঠু। তিনি লেখেন, তার এমন একজন আপনজন প্রয়োজন, যিনি তাকে চিকিৎসকের কাছে নিয়ে যাবেন এবং প্রয়োজনীয় চিকিৎসা ও পরিচর্যার ব্যবস্থা করবেন। একই সঙ্গে অভিনেতাকে নিরাপদে রাখার জন্যও সবার সহযোগিতা চেয়েছেন মনিরা মিঠু।

(ওএস/এএস/অক্টোবর ২৪, ২০২৬)


পাঠকের মতামত:

২৪ অক্টোবর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test