নেটফ্লিক্সে মোশাররফ করিমের দুই সিরিজ, দেখা যাবে তিন ভাষায়
বিনোদন ডেস্ক : বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। মঞ্চ নাটক দিয়ে অভিনয়ে শুরু। এরপর তিনি বাজিমাত করেছেন টিভি নাটক ও সিনেমাতেও। আধুনিক যুগের ওটিটিতেও তার চমক দেখেছেন দুই বাংলার দর্শক। বৈচিত্রময় সব চরিত্রে কাজ করে পেয়েছেন কোটি মানুষের ভালোবাসা ও দেশে-বিদেশের অনেক স্বীকৃতি ও সম্মান।
সেই অভিনেতার কাজের পরিধি এবার আরও বিস্তৃত হলো। তার জনপ্রিয় দুই ওয়েব সিরিজ ‘মহানগর’ ও ‘বোহেমিয়ান ঘোড়া’ এবার দেখা যাবে নেটফ্লিক্সে। হইচইয়ের জন্য নির্মিত সিরিজ দুটি নতুন করে জায়গা করে নিচ্ছে আন্তর্জাতিক এই ওটিটি প্ল্যাটফর্মে।
তবে নতুন সংস্করণে বদলে যাচ্ছে ‘বোহেমিয়ান ঘোড়া’র নাম। হিন্দি সংস্করণে সিরিজটির নতুন নাম রাখা হয়েছে ‘শাদি কা সিয়াপা’। সিরিজ দুটি হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পাবে।সম্প্রতি নেটফ্লিক্স ও হইচইয়ের মধ্যে একটি চুক্তি হয়েছে। এর লক্ষ্য, হইচইয়ের জনপ্রিয় ও প্রশংসিত ওয়েব সিরিজ, নতুন প্রিমিয়ার এবং নির্বাচিত রিমেক ভারতীয় দর্শকদের কাছে পৌঁছে দেওয়া।
চুক্তি অনুযায়ী, আগামী দুই বছরে হইচইয়ের নতুন সিরিজগুলো হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় নেটফ্লিক্সে মুক্তি পাবে। পাশাপাশি নির্বাচিত কিছু মৌলিক সিরিজের নতুন সংস্করণও তৈরি করা হবে।এই চুক্তির আওতায় নেটফ্লিক্সে মুক্তির জন্য হইচইয়ের ১৪টি সিরিজের তালিকায় রয়েছে বাংলাদেশের ‘মহানগর’ ও ‘বোহেমিয়ান ঘোড়া’। ফলে দেশের দর্শকদের কাছে জনপ্রিয়তা পাওয়া সিরিজ দুটি এবার আরও বড় পরিসরে ভারতীয় দর্শকদের সামনে আসছে।
নির্মাতা আশফাক নিপুন পরিচালিত ‘মহানগর’-এর গল্প ঢাকার একটি থানাকে ঘিরে। সিরিজটিতে ওসি হারুন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। গভীর রাতে এক প্রভাবশালী ব্যক্তির ছেলে সড়ক দুর্ঘটনা ঘটানোর পর তাকে গ্রেফতার করা হলে থানায় শুরু হয় নানা নাটকীয়তা।
রাজনৈতিক চাপ, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির বিপরীতে ওসি হারুনের কৌশলী ভূমিকা নিয়েই এগিয়েছে গল্প।সিরিজটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, শ্যামল মাওলাসহ আরও অনেকে। ইতিমধ্যে মুক্তি পেয়েছে ‘মহানগর’-এর দুটি মৌসুম।
অন্যদিকে, অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত ‘বোহেমিয়ান ঘোড়া’র গল্প ট্রাকচালক আব্বাসকে ঘিরে। সাত জেলায় সাতটি বিয়ে করে সাত স্ত্রীকে পরস্পরের কাছ থেকে আড়াল রেখে সংসার চালায় সে।
একপর্যায়ে এক তরুণীকে জোর করে বিয়ে দেওয়ার হাত থেকে রক্ষা করতে গিয়ে তাকেও বিয়ে করতে বাধ্য হয় আব্বাস। এরপরই তার সাজানো জীবনে শুরু হয় নতুন বিপত্তি।আব্বাস চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। আরও রয়েছেন রুনা খান, তানজিকা আমিন, মৌসুমী হামিদ, সাদিয়া আয়মান ও রাকিব হোসেন ইভনসহ অনেকে।
গত মাসে নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী জানিয়েছিলেন, নতুন গল্প নিয়ে ফিরছে আব্বাস। বর্তমানে চলছে চিত্রনাট্য লেখার কাজ। শিগগিরই ‘বোহেমিয়ান ঘোড়া ২’-এর শুটিং শুরু করতে চান তিনি। এদিকে আগামী ডিসেম্বরে হইচইয়ে মুক্তি পাওয়ার কথা চঞ্চল চৌধুরী অভিনীত টালিউড সিরিজ ‘চালচিত্র: দ্য একচালা মার্ডারস’। প্রতিম ডি গুপ্ত পরিচালিত সিরিজটিও নেটফ্লিক্সে হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় দেখা যাবে।
(ওএস/এএস/অক্টোবর ২৫, ২০২৬)
পাঠকের মতামত:
- নেটফ্লিক্সে মোশাররফ করিমের দুই সিরিজ, দেখা যাবে তিন ভাষায়
- ‘নির্বাচিত সরকার আসার পর পরিস্থিতি আরও সংকটজনক হয়ে উঠছে’
- চার দিনের সফরে রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
- তিন দিন বন্ধ থাকার পর চালু বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট
- ‘চুক্তিতে না এলে রবিবারই ইরানে হামলা হতে পারে’
- রাস্তা-ফুটপাতে দোকান বসালেই মামলা, জব্দ হবে মালামাল
- এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল ২৯ অক্টোবর
- ‘ভবন-২০২০’ প্রকল্প পুনরায় চালুর উদ্যোগ
- কাশিয়ানীতে উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন এমপি সেলিমুজ্জামান
- বৈঠার ছলাৎ ছলাৎ ছন্দে মধুমতী নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত
- হাতে ওয়াকিটকি, ফেসবুক পেজের আড়ালে সবুজের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন
- শ্যামনগরে ছেলে ইটভাটায় না যাওয়ায় মাকে অপহরণের অভিযোগ
- সিলেটে মুক্তিবাহিনী পাকসেনাদের ঘাঁটিতে আক্রমণ চালায়
- বাগেরহাটে জালে অবৈধ বিদ্যুৎ সংযোগ, দিনমজুর নিহত
- গোপালগঞ্জে যুবলীগ-ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা গাড়ি ভাঙচুর
- নগরকান্দায় ইয়াবাসহ যুবক আটক
- রাজবাড়ীর পদ্মায় গোসলে নেমে নিখোঁজ, ২২ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- শ্রীনগরে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬
- রূপপুরের প্রথম ইউনিটে ফিজিক্স টেস্ট সম্পন্ন, বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতি
- ‘জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে দুই হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে’
- ‘আমরাও চাই হাসিনা আসুক, দেশের মানুষ তাঁর বিচার দেখতে চায়’
- প্রথম দিনেই ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য ফ্রি পেলেন খুলনার গৃহিণী শতরূপা
- বুড়ির বাঁধে মাছ শিকার উৎসবে মেতেছে ঠাকুরগাঁওবাসী
- লৌহজংয়ে এমপি’র উপস্থিতিতে পদ্মায় বিশেষ অভিযানে ৮ জেলের কারাদণ্ড
- লৌহজংয়ে ‘আগামীর আলোর যাত্রা’ শীর্ষক আলোচনা সভা
- কোনোভাবেই থামানো যাচ্ছে না মাটিখেকোদের
- অশ্রুসিক্ত নয়নে শিশু সাজিদকে বিদায়, জানাজায় হাজারো মানুষ
- সড়ক দুর্ঘটনায় শাহরাস্তির বাবা-ছেলেসহ নিহত ৩
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- খুন করবার মাত্র দুইদিন আগে মোশতাক বালি হাঁসের মাংস রান্না করে তোমার বাসায় দিয়ে যায়; কী ভয়ংকর খুনি মোশতাক!
- ধামরাইয়ে মাধব মন্দিরের সপ্তাহব্যাপী বার্ষিক ধর্মীয় উৎসব শেষ ২ মে
- খালেদা জিয়ার মৃত্যুতে পিছিয়ে গেল জাগরণী চক্র ফাউন্ডেশনের সুবর্ণজয়ন্তী
- ভৈরবে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন
- গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ইজারামুক্ত বাজারে কৃষকদের কাছ থেকে খাজনা আদায়ের অভিযোগ
- চুয়াডাঙ্গায় তীব্র রোদ ও গরমে অতিষ্ঠ জনজীবন
- আগৈলঝাড়ায় ইয়াবাসহ তিন ব্যবসায়ী গ্রেফতার
- পলাশবাড়ীতে ইউনিয়ন পরিষদের জায়গা দখল মুক্ত করার দাবিতে মানববন্ধন
- কুমিল্লায় ডাকাত চক্রের সর্দারসহ ৭ জন গ্রেফতার, অস্ত্র ও পিকআপ উদ্ধার
- ভৈরবে কৃষকের ফসলি জমি নষ্ট করে সড়ক নির্মাণ
- লিচু চোর
- পীযূষ সিকদার’র কবিতা
- যে বুলেট তোমার প্রাণ কেড়েছে সেই বুলেটকে আমি কথা দিয়েছি, আমায় মেরো না; আমি মুজিবের মতো বাংলা ও বাঙালিকে ভালোবাসবো না
- রাঙা প্রভাত
- আতংক সৃষ্টির জন্য গোলাবিহীন যে ট্যাংকগুলো সড়কে নামানো হয়েছিলো, ১৫ আগস্ট দুপুরের পর ওই ট্যাংকগুলোতে গোলা সরবরাহের নির্দেশ দিয়েছিলেন ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ
-1.gif)








