E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

টফিতে যুক্ত হলো হাজারের বেশি নতুন কন্টেন্ট

২০২৬ অক্টোবর ২৮ ১৫:৩৮:৪০
টফিতে যুক্ত হলো হাজারের বেশি নতুন কন্টেন্ট

বিনোদন ডেস্ক : দেশের অন্যতম ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম টফিতে যুক্ত করা হয়েছে ১,০০০-এর বেশি নতুন কন্টেন্ট। জনপ্রিয় মিডিয়া ও বিনোদন প্রতিষ্ঠান শিমারুর সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে এসব কন্টেন্ট এনেছে টফি।

নতুন সংযোজনের মধ্যে রয়েছে জনপ্রিয় পুরোনো সিনেমা, ব্লকবাস্টার ওয়েব সিরিজসহ বিভিন্ন ধরনের প্রিমিয়াম বিনোদন।

দর্শকদের ভিন্নধর্মী পছন্দ বিবেচনায় নিয়ে এসব কন্টেন্ট যুক্ত করা হয়েছে।
টফির এন্টারটেইনমেন্ট পাস ও এন্টারটেইনমেন্ট প্লাস সাবস্ক্রিপশন প্ল্যানে নতুন এ কন্টেন্টগুলো দেখা যাবে। সীমিত সময়ের জন্য দুটি প্ল্যানেই থাকছে বিশেষ ছাড়।

এর পাশাপাশি টফিতে চালু হয়েছে মিনি-টকিজ ও ভার্টিক্যাল ড্রামা। মিনি-টকিজে থাকছে স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র।
অন্যদিকে, ভার্টিক্যাল ড্রামায় দেখা যাবে অল্প সময়ে উপভোগ করা যায় এমন ছোট গল্পভিত্তিক কনটেন্ট। ব্যস্ত জীবনে যারা কম সময়ে সংক্ষিপ্ত ও আকর্ষণীয় গল্প দেখতে পছন্দ করেন, তাদের কথা বিবেচনা করে এ দুই ধরনের কন্টেন্ট চালু করা হয়েছে। এগুলো বিনা মূল্যে দেখতে পারবেন ব্যবহারকারীরা।

নতুন এ উদ্যোগের বিষয়ে টফির ডেপুটি ডিরেক্টর মোদাসসের আহমেদ বলেন, কন্টেন্টের পরিসর বাড়ানোর পাশাপাশি নতুন ধরনের স্বল্পদৈর্ঘ্যের কনটেন্ট যুক্ত করার মাধ্যমে আমরা দর্শকদেরকে বৈচিত্র্যধর্মী বিনোদন উপহার দিতে চাই। জনপ্রিয় সিনেমা ও আকর্ষণীয় ওয়েব সিরিজের পাশাপাশি ব্যস্ত দিনের ফাঁকে অল্প সময়ে দেখা যায় এমন গল্পও থাকছে। এর মাধ্যমে টফিকে দর্শকদের জন্য আরও বৈচিত্র্যময় বিনোদন প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করছি।

বাংলাদেশের দর্শকদের এক প্ল্যাটফর্মে নানা ধরনের বিনোদন উপভোগের সুযোগ দিচ্ছে টফি। সিনেমা, সিরিজ, লাইভ টিভি ও অন্যান্য ডিজিটাল কনটেন্টের সমাহার নিয়ে দর্শকদের ভিন্ন ভিন্ন আগ্রহ ও দেখার অভ্যাসের কথা বিবেচনায় রেখে নিয়মিতভাবে নিজেদের কনটেন্টের পরিসর বাড়াচ্ছে প্ল্যাটফর্মটি।

(ওএস/এএস/অক্টোবর ২৮, ২০২৬)




পাঠকের মতামত:

২৮ অক্টোবর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test