মুক্তির অনুমতি পেল দেশের প্রথম এআই চলচ্চিত্র ‘গ্যাপ’
বিনোদন ডেস্ক : চলচ্চিত্র দুনিয়ায় এখন বিশ্বজুড়েই চলছে প্রযুক্তির জয়জয়কার। সেই জোয়ারে গা ভাসিয়ে পিছিয়ে নেই বাংলাদেশও।
সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম চলচ্চিত্র ‘গ্যাপ’ এখন মুক্তির জন্য পুরোপুরি প্রস্তুত। মাবরুর রশিদ বান্নাহ পরিচালিত সিনেমাটি সম্প্রতি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ক্যাটাগরিতে কর্তন ছাড়াই আনকাট মুক্তির অনুমতি পেয়েছে।
জানা গেছে, বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সদস্যরা সিনেমাটির প্রশংসা করে একে কোনো রকম কাটছাঁট ছাড়াই প্রদর্শনের অনুমতি দিয়েছে।
এআই-পাওয়ার্ড চলচ্চিত্র ‘গ্যাপ’-এ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন এআই ভিজ্যুয়াল আর্টিস্ট আর্ক শিহাব, পরিচালক মাবরুর রশিদ বান্নাহ, রিজভী রিজু, সিনথিয়া ইয়াসমিন নুপুর, মিষ্টি ঘোষ, মোমেনা চৌধুরী, সাইফুল ইসলাম রাফি, জাহাঙ্গীর আলম প্রমুখ।
সিনেমাটি নিয়ে পরিচালক বান্নাহ বলেন, ‘গ্যাপ’ শুধু একটি চলচ্চিত্র নয়, এটি বাংলা সিনেমার ইতিহাসে একটি সাহসী পরীক্ষা। আমরা যখন সম্পূর্ণ এআই-পাওয়ার্ড (কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত) একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের সিদ্ধান্ত নিই, তখন অনেকেই বিষয়টিকে অসম্ভব ভেবেছিলেন।
কিন্তু আমরা হাল ছাড়িনি। আন্তর্জাতিক মানের এআই টুলস ব্যবহার করে দীর্ঘদিনের অক্লান্ত পরিশ্রমে আমরা প্রতিটি ফ্রেম নিখুঁতভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে কোনো দৃশ্যকর্তন ছাড়াই ‘আনকাট’ ছাড়পত্র পাওয়া আমাদের জন্য এক বিশাল স্বীকৃতি। এটি প্রমাণ করে যে, প্রযুক্তির সঠিক ব্যবহারে তৈরি কনটেন্টও দর্শকদের মন ছুঁতে পারে। কম বাজেট এবং সীমিত জনবল নিয়েও যে বিশ্বমানের কাজ করা সম্ভব, ‘গ্যাপ’ তার অন্যতম উদাহরণ।
তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি, এই সিনেমাটি বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে এক নতুন যুগের সূচনা করবে এবং তরুণ নির্মাতাদের নতুন প্রযুক্তির ব্যবহারে আরও সাহসী করে তুলবে। খুব দ্রুতই সিনেমাটি প্রেক্ষাগৃহে আসছে। আশা করি দর্শকরা থিয়েটারে এসে নতুন এই অভিজ্ঞতাকে স্বাগত জানাবেন।
নির্মাতা সূত্রে জানা গেছে, চলচ্চিত্রের চিত্রনাট্য, চরিত্র তৈরি, অ্যানিমেশন, আবহসংগীত থেকে শুরু করে ভিজ্যুয়াল ইফেক্টসের একটি বড় অংশ কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে নিখুঁতভাবে তৈরি করা হয়েছে।
‘গ্যাপ’ প্রযোজনা করেছেন আকবর হায়দার মুন্না। আগামী ৩১ অক্টোবর ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে চলচ্চিত্রটি মুক্তি পাবে।
প্রযুক্তি ও চলচ্চিত্র নির্মাণের সমন্বয়ে নির্মিত ‘গ্যাপ’ বাংলাদেশের চলচ্চিত্রাঙ্গনে এআই নির্ভর নির্মাণপ্রযুক্তির ব্যবহার নিয়ে নতুন আগ্রহ তৈরি করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
(ওএস/এএস/অক্টোবর ৩০, ২০২৬)
পাঠকের মতামত:
- হাতে স্মার্টফোন, কাটছে কি বয়স্কদের নিঃসঙ্গতা?
- ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ স্থগিত চেয়ে করা রিট খারিজ
- মুক্তির অনুমতি পেল দেশের প্রথম এআই চলচ্চিত্র ‘গ্যাপ’
- ‘রান ৪৫০-৫০০ হতে পারত’
- দারুণ জয়ে ফাইনালে বাংলাদেশ, ইতিহাস গড়ার অপেক্ষা
- সুফি সংগীতের মধ্য দিয়ে শুরু হচ্ছে আসিসিবি হেরিটেজের ৮ সপ্তাহের উৎসব
- ‘নির্বাচন বিতর্কিত করতে অপপ্রচার চালানো হচ্ছে’
- চাঁদপুরে মা ইলিশ শিকারে ৬৪৬ জেলে আটক, ১৮৩ জনের কারাদণ্ড
- ইউক্রেনের রেলস্টেশনে রুশ ড্রোন হামলায় নিহত ১৪
- শাহবাগে গণবিক্ষোভের ডাক হাসনাত আবদুল্লাহর
- ‘সফরসঙ্গীদের নিয়েই দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী’
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- ভরিতে সোনার দাম ভরিতে কমলো ১৬৩৩ টাকা
- ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী মির্জা ফয়সল
- সুন্দরবনের বনদস্যু নির্মূলে আত্মসমর্পনের নাটক বন্ধ করে দৃশ্যমান শাস্তির আহবানে মানববন্ধন
- 'পূর্ব পাকিস্থানের অর্থমন্ত্রী আবুল কাশেম ইয়াহিয়ার সঙ্গে সাক্ষাত করেন'
- জামালপুরে ‘রোবো ফেস্ট’ উদযাপিত
- বগুড়ায় ২৬০০ পিস ইয়াবাসহ বাস হেলপার গ্রেপ্তার
- প্রথম ইউনিটে পাওয়ার স্টার্টআপ শুরুর অনুমোদন দিল বায়েরা
- হ্যান্ডহেল্ড গার্মেন্ট স্টিমারসহ নতুন পার্সোনাল কেয়ার ডিভাইস আনল শাওমি
- দেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ ২০২৬ উদ্বোধন
- গোপালগঞ্জে সাবমারসিবল পাম্পের পানির সাথে বের হচ্ছে গ্যাস, জ্বলছে আগুন
- অপরিকল্পিত নগরায়ণ রোধে প্রয়োজন কার্যকর পদক্ষেপ
- ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে ব্র্যাক ব্যাংকের দুর্দান্ত পারফরম্যান্স
- কালিগঞ্জে শ্রীকুমার বসাকের জমি জবরদখলের চেষ্টা নাসিমউদ্দিন শেখের
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- সাভারে প্রথম ধ্যান মন্দিরের উদ্বোধন
- আতংক সৃষ্টির জন্য গোলাবিহীন যে ট্যাংকগুলো সড়কে নামানো হয়েছিলো, ১৫ আগস্ট দুপুরের পর ওই ট্যাংকগুলোতে গোলা সরবরাহের নির্দেশ দিয়েছিলেন ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ
- বরিশাল কেন্দ্রীয় নথুল্লাবাদ টার্মিনালের প্রবেশ রাস্তায় যানজট, বিশৃঙ্খলা, ভোগান্তি
- ‘সফরসঙ্গীদের নিয়েই দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী’
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- ভরিতে সোনার দাম ভরিতে কমলো ১৬৩৩ টাকা
- ধামরাইয়ে মাধব মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে লীলা কীর্তন, জমে উঠেছে মেলা
- ‘রান ৪৫০-৫০০ হতে পারত’
- ‘নির্বাচন বিতর্কিত করতে অপপ্রচার চালানো হচ্ছে’
- ধামরাইয়ে যশোমাধবের রথযাত্রা উৎসব ও মেলার উদ্বোধন
- কেএনএফের আরও ২ সদস্য গ্রেপ্তার, অস্ত্র-গুলি জব্দ
- টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আগুন, পুড়েছে শতাধিক ঘরবাড়ি
- লক্ষ্মীপুরে পর্নোগ্রাফি মামলায় ২৪ জনের কারাদণ্ড
- ভোক্তা অধিকার দিবসে নীলফামারীতে র্যালি, প্রতিবাদ সভা ও মানববন্ধন
- ঈদযাত্রায় ঢাকা-বরিশাল মহাসড়কে ৫ দুর্ঘটনায় নিহত ৪
- ব্রাহ্মণবাড়িয়ায় ইউপি চেয়ারম্যান ও সচিবকে ইউএনও'র শোকজ!
- আদমদীঘিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
- পঞ্চগড়ে অবরুদ্ধ আওয়ামী লীগ অফিস অবমুক্ত করলো বিএনপি
- চাঁদপুর লঞ্চঘাটে যাত্রী হয়রানি, আটক ৬
৩০ অক্টোবর ২০২৬
- মুক্তির অনুমতি পেল দেশের প্রথম এআই চলচ্চিত্র ‘গ্যাপ’
- সুফি সংগীতের মধ্য দিয়ে শুরু হচ্ছে আসিসিবি হেরিটেজের ৮ সপ্তাহের উৎসব
-1.gif)








