ট্রেইলারে চমক : মুক্তির আগেই শ্রদ্ধার সিনেমার আয় ১১৭ কোটি টাকা
বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘স্ত্রী টু’। ২০২৪ সালে মুক্তির পর বক্স অফিসে ঝড় তুলেছিল এটি। দীর্ঘ দুই বছর পর ‘ইথা’ সিনেমা দিয়ে পর্দায় ফিরছেন এই তারকা।
তামাশা আর্টিস্টদের বাস্তবজীবনের নানা ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে ‘ইথা’ সিনেমা। কয়েক দিন আগে মুক্তি পেয়েছে সিনেমাটির ট্রেইলার; যা দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। মাত্র ২ দিনে ২২ মিলিয়ন ভিউ ছাড়িয়েছে। আর মন্তব্যের ঘরে জমা পড়েছে ভূয়সী প্রশংসা। আগামী ৪ ডিসেম্বর, সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে। কিন্তু মুক্তির আগেই মোটা অঙ্কের অর্থ আয় করেছে এটি।
পিঙ্কভিলা এক প্রতিবেদনে জানিয়েছে, শ্রদ্ধা কাপুরের ‘ইথা’ সিনেমা ভারতীয় বাজারে পরিবেশনার স্বত্ব কিনে নিয়েছে পিভিআর আইনক্স। ৯০ কোটি রুপিতে (বাংলাদেশি মুদ্রায় ১১৭ কোটি ৫৮ লাখ টাকা) বিক্রি হয়েছে এই স্বত্ব। জানা গেছে, অগ্রিম ভিত্তিতে প্রতিষ্ঠানটির সঙ্গে এই চুক্তি সম্পন্ন হয়েছে। বিশেষ করে নারীপ্রধান একটি সিনেমার ক্ষেত্রে এই অঙ্ক যথেষ্ট তাৎপর্যপূর্ণ। সিনেমাটির বক্স অফিস সম্ভাবনার ওপর পরিবেশক সংস্থার আস্থার প্রতিফলন এটি। অনেকেই সিনেমাটিকে চলতি বছরের সম্ভাব্য চমক হিসেবে দেখছেন।
ম্যাডক ফিল্মস প্রযোজিত ‘ইথা’ সিনেমা পরিচালনা করেছেন লক্ষ্মণ উতেকর। এতে শ্রদ্ধা কাপুরের সহশিল্পী হিসেবে রয়েছেন—রণদীপ হুদা, মোহাম্মদ জিশান আইয়ুব, সিদ্ধার্থ যাদব, ইশতিয়াক খান, অনন্ত জোশি প্রমুখ। সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন অজয়-অতুল। সিনেমাটির অন্যতম প্রধান আকর্ষণ হয়ে উঠতে পারে তাদের সংগীত।
সিনেমাটি নির্মাণের জন্য বিশাল আয়োজন করেছেন নির্মাতারা। মারাঠি সংস্কৃতির চিত্রায়ণ, আগে কখনো না দেখা শ্রদ্ধার লুক এবং বক্স অফিসে সাফল্যের সম্ভাবনা—সব মিলিয়ে আলোচনায় ‘ইথা’।
(ওএস/এএস/নভেম্বর ০২, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘ষড়যন্ত্রকারীরা পোশাকশিল্প ধ্বংসের পাঁয়তারা করছে’
- ফাজিল-কামিল মাদ্রাসার গভর্নিং বডির কমিটি বাতিল হাইকোর্টে স্থগিত
- সালথায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল শিশু নাহিদের
- ট্রেইলারে চমক : মুক্তির আগেই শ্রদ্ধার সিনেমার আয় ১১৭ কোটি টাকা
- জানুয়ারির বেতনের সঙ্গে নতুন মজুরি চান শ্রমিক নেতারা
- ‘শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা কঠোর হস্তে দমন করা হবে’
- ‘সাফ জিতলেই জাতীয় দলকে ‘সর্বোচ্চ উপহার’ দেবে সরকার’
- সাফেও হামজাই শেষ ভরসা বাংলাদেশের
- গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন
- ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মুরাসু, পশ্চিমবঙ্গে প্রভাব পড়ার শঙ্কা
- ‘শ্রমিক আন্দোলনে অরাজকতার দায় জামায়াত এড়াতে পারে না’
- রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার দাবি ব্যবসায়ীদের
- অসন্তোষ-সহিংসতা অব্যাহত থাকলে পোশাক কারখানা বন্ধের হুঁশিয়ারি মালিকদের
- পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ড গঠন করে গেজেট প্রকাশ
- পোশাক শিল্পে উৎপাদন স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ
- ‘গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে ঢুকবে না’
- মুক্তিবাহিনী পাকসেনাদের পানছড়া নামক স্থানে এ্যামবুশ করে
- পুরোদমে শুরু হয়েছে দুবলার শুঁটকি মৌসুম, দুই দিনে প্রচুর মাছ পেয়ে খুশী জেলেরা
- যুবদল নেতা সাদিকুল ইসলাম ভদুকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমাণ্ড আবেদন
- সুবর্ণচরে অসহায় নারীকে ঘর করে দিলেন আকবর হোসেন
- জামালপুরে অপহরণ ও ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন
- দিনাজপুরে নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় যুব দিবস পালিত
- জামালপুরে যুব দিবসে আলোচনা সভা, চেক বিতরণ
- যুবশক্তির স্বপ্নপূরণে সোনাতলায় ঋণের চেক ও গাছের চারা বিতরণ
- জামালপুরে চার শিক্ষাপ্রতিষ্ঠানের পাসের হার শূন্য, টানা দুই বছর ফেল সব পরীক্ষার্থী
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- কেএনএফের আরও ২ সদস্য গ্রেপ্তার, অস্ত্র-গুলি জব্দ
- ঈদযাত্রায় ঢাকা-বরিশাল মহাসড়কে ৫ দুর্ঘটনায় নিহত ৪
- প্রকৃতির চেনা অতিথি দোয়েল পাখি অস্তিত্ব সংকটে
- বিএনপি প্রার্থী মেজর অবঃ হাফিজ উদ্দিন বীরবিক্রমের মনোনয়ন পত্র দাখিল
- ‘শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা কঠোর হস্তে দমন করা হবে’
- রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার দাবি ব্যবসায়ীদের
- হেভীওয়েট বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর দ্বিমুখী লড়াই
- হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ
- বৃষ্টির সময় নিরাপদে থাকতে যা করবেন
- কলাপাড়ায় ৩০ বছর পর বিএনপির বিজয়ে আনন্দ মিছিল
- ‘চাঁদাবাজদের হাতেও সম্মানের কাজ তুলে দেবো’
- পঞ্চগড়ে অবরুদ্ধ আওয়ামী লীগ অফিস অবমুক্ত করলো বিএনপি
- শেরপুরে টিসিবির পণ্য পাবে ১ লাখ ১০ হাজার পরিবার
- কলাপাড়ায় জাল ভোট ও গোপন কক্ষে ছবি তোলার অভিযোগে আটক ৩
- কেন্দুয়ায় জৈব বালাই নাশক পদ্ধতিতে ১০০ হেক্টর জমিতে হবে খিরা চাষ
- নেত্রকোনা-৩ আসনে দ্বিমুখী তুমুল লড়াই, কঠিন চাপের মুখে ভোটারগণ
- আমি কোন আগন্তুক নই
- স্বাধীনতার পর জামায়াতের কুষ্টিয়া জয়
- জানুয়ারির বেতনের সঙ্গে নতুন মজুরি চান শ্রমিক নেতারা
-1.gif)








