E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

জিটিভিতে ‘ভালোবাসি’ গানের গল্প শোনাবেন ওয়ালিদ, রিজভী ও অভী

২০২৬ নভেম্বর ০৮ ১৭:৪৭:৫৮
জিটিভিতে ‘ভালোবাসি’ গানের গল্প শোনাবেন ওয়ালিদ, রিজভী ও অভী

বিনোদন ডেস্ক : জিটিভির বিনোদনভিত্তিক অনুষ্ঠান ‘স্যান্ডালিনা শোবিজ ওয়ার্ল্ড’-এর নতুন পর্বে অতিথি হয়ে আসছেন সুরকার ও চলচ্চিত্র পরিচালক ওয়ালিদ আহমেদ, গীতিকার রেজাউর রহমান রিজভী এবং কণ্ঠশিল্পী অভী তালুকদার। ‘ঢাকা ১২০৫’ চলচ্চিত্রের ‘ভালোবাসি’ গান নিয়েই এ পর্বের মূল আলোচনা। আগামী ৯ নভেম্বর সোমবার রাত ৮টায় জিটিভিতে পর্বটি প্রচারিত হবে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন জারিন যারা খান ও প্রযোজনা করেছেন কাজী সাজু।

আড্ডায় অতিথিরা ‘ভালোবাসি’ গানটি তৈরির নেপথ্যের গল্প তুলে ধরেছেন। এই গানের মাধ্যমেই প্রথমবারের মতো একসঙ্গে কাজ করেছেন তাঁরা তিনজন। গানটির কথা লিখেছেন রেজাউর রহমান রিজভী, সুর করেছেন চলচ্চিত্রটির পরিচালক ওয়ালিদ আহমেদ এবং কণ্ঠ দিয়েছেন অভী তালুকদার।

প্রসঙ্গত, রোমান্টিকধর্মী এই গানের মাধ্যমেই চলচ্চিত্রে প্রথম প্লেব্যাক করেছেন অভী তালুকদার। নগরজীবনের বাস্তবতা, স্বপ্ন, সংগ্রাম, প্রেম ও বিচ্ছেদের গল্প নিয়ে নির্মিত ‘ঢাকা ১২০৫’ চলচ্চিত্রে জুটি বেঁধেছেন আশনা হাবিব ভাবনা ও রাকিব হোসেন। সাদামাটা এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত চলচ্চিত্রটির শুটিং হয়েছে রাজধানীর উত্তরা, পুরান ঢাকা ও নবাবগঞ্জের বিভিন্ন লোকেশনে। বর্তমানে শুটিং শেষ পর্যায়ে। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ঈদে ছবিটি মুক্তি পাবে।

(পিআর/এসপি/নভেম্বর ০৮, ২০২৬)

পাঠকের মতামত:

০৮ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test