আবারও আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন নাজিফা তুষি
বিনোদন ডেস্ক : দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে একের পর এক স্বীকৃতি পাচ্ছেন অভিনেত্রী নাজিফা তুষি। এবার মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘রইদ’ সিনেমায় অভিনয়ের জন্য ২০২৬ সালের এশিয়ান ওয়ার্ল্ড চলচ্চিত্র উৎসবের ১২তম আসরে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন তিনি। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে আয়োজিত এই উৎসবে ‘স্নো লেপার্ড’ পুরস্কার অর্জন করেছেন তুষি।
এশিয়ার চলচ্চিত্রকে আন্তর্জাতিক দর্শক ও হলিউডের চলচ্চিত্র অঙ্গনের সামনে তুলে ধরার লক্ষ্য নিয়ে আয়োজন করা হয় এশিয়ান ওয়ার্ল্ড চলচ্চিত্র উৎসব। এই উৎসবের অন্যতম আকর্ষণ স্নো লেপার্ড পুরস্কার। এর আগে এ সম্মাননা পেয়েছেন ভুটানের ট্যান্ডিন বিদ্যা, লেবাননের ডায়মন্ড বু আবুদ এবং সিঙ্গাপুরের হুই ফাং হংয়ের মতো অভিনেত্রীরা। এবার সেই তালিকায় যুক্ত হলো বাংলাদেশের নাজিফা তুষির নাম।
এ নিয়ে ‘রইদ’ সিনেমার জন্য দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর স্বীকৃতি পেলেন তুষি। এর আগে কানাডার অন্যতম গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসব ‘মোজাইক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’র ১২তম আসরে সিনেমাটিতে ‘সাদুর বউ’ চরিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন তিনি।
আন্তর্জাতিক এই স্বীকৃতি প্রসঙ্গে নাজিফা তুষি বলেন, ‘আমার জন্য এটা অনেক খুশির সংবাদ। যদিও কখনো পুরস্কারের আশায় কাজ করি না। পুরস্কার নয়, কাজটিই আমার কাছে গুরুত্বপূর্ণ। সব সময় ঠিকমতো নিজের চরিত্রটিকে তুলে ধরতে চাই। সেই চরিত্র যদি স্বীকৃতি এনে দেয়, সেটা অবশ্যই ভালো লাগার।
অভিনেত্রী হিসেবে এই পুরস্কার অর্জন আমার দায়বদ্ধতাকে আরও বাড়িয়ে দিয়েছে। আমার এই সুন্দর সময় যেন চলতেই থাকে।’
মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘রইদ’ সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন নাজিফা তুষি ও মোস্তাফিজুর নূর ইমরান। এতে আরও রয়েছেন গাজী রাকায়েত ও আহসাবুল ইয়ামিন রিয়াদ।
এরই মধ্যে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের গুরুত্বপূর্ণ কয়েকটি বিভাগে জায়গা করে নিয়েছে ‘রইদ’। ৫৫তম রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রধান প্রতিযোগিতা বিভাগ টাইগার প্রতিযোগিতায় প্রথম পূর্ণদৈর্ঘ্য বাংলাদেশি চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয় সিনেমাটি। এ ছাড়া প্রদর্শিত হয়েছে সিয়াটল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। পাশাপাশি নির্বাচিত হয়েছে ডানাং এশীয় চলচ্চিত্র উৎসব এবং অস্ট্রিয়ার ইনসব্রুক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও।
(ওএস/এএস/নভেম্বর ২০, ২০২৬)
পাঠকের মতামত:
- প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন আজ
- হুথি হামলার আতঙ্কে ২ দিনে সৌদিতে ১৫ বার সতর্কতা
- ‘দেশের শিক্ষাব্যবস্থা ঢেলে সাজানো দরকার’
- বড় জয় দিয়ে এশিয়া কাপ রাইজিং স্টারস-এ বাংলাদেশের শুভ সূচনা
- আবারও আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন নাজিফা তুষি
- ‘আইসিজের রায় রোহিঙ্গা সংকট সমাধান-ন্যায়বিচারে ভূমিকা রাখবে’
- ‘১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলেই ব্যবস্থা’
- স্বর্ণের দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা
- ৩০ নভেম্বরের মধ্যে সরকারি বাসার সাবলেট অপসারণের নির্দেশ
- ‘ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ’
- কিশোরগঞ্জে পাকবাহিনীর সাথে মুক্তিবাহিনীর তুমুল সংঘর্ষ শুরু হয়
- শৈশবের চঁড়ুই ভাতি এবং...
- সাতক্ষীরায় ওয়ার্ড বিএনপি’র দুই সদস্যকে বাড়ি থেকে ডেকে এনে গ্রেপ্তার দেখানোর অভিযোগ
- চাটমোহরে ৪০ প্রহর ব্যাপী মহানামযজ্ঞ ও লীলা কীর্তন
- বগুড়ার শেরপুরে ছাত্রলীগ ও আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার
- শীত উপলক্ষ্যে ওয়ালটনের নতুন প্রিমিয়াম মডেলের গিজার, ইলেকট্রিক কেটলি ও রুম হিটার উন্মোচন
- আ.লীগের লকডাউনের প্রতিবাদে ঈশ্বরদীতে বিএনপির শোডাউন
- পদ্মা সেতু দিয়ে ১৭ জেলার যানবাহন চলাচল বন্ধ, হচ্ছেনা মোংলা বন্দরের পন্য পরিবহন
- সোনাতলার কানুপুরে নবান্ন মেলা, মাছ বিক্রি প্রায় ২০০ মণ
- মুক্তিপণ দিতে না পারায় এক সপ্তাহেও বাড়ি ফিরতে পারেননি অপহৃত ৪ জেলে
- দীর্ঘস্থায়ী সংকটে আশ্রয়শিবিরে শিক্ষা, কর্মসংস্থানের সুযোগ কমছে
- কলারোয়ায় প্রতিবন্ধী শিশু ধর্ষণ, ভ্যান চালকের যাবজ্জীবন
- পারমাণবিক বিদ্যুৎ পরিচালনায় আত্মবিশ্বাসী বাংলাদেশ, রূপপুরে দক্ষতার নতুন দৃষ্টান্ত
- মিয়ানমারে ‘রোহিঙ্গা গণহত্যা’র প্রমাণ পেয়েছে হেগের আন্তর্জাতিক আদালত
- পাওনা টাকা চাওয়ায় মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন
- ৮ ডিসেম্বর পলাশবাড়ী হানাদার মুক্ত দিবস
- কর্মক্ষেত্রে বাধা দিতে মানহানিকর অভিযোগের তদন্ত দাবি করছেন প্রধান শিক্ষক
- মোগরাপাড়ায় চেয়ারম্যান প্রার্থী আশরাফ উদ্দিনের জনসংযোগ
- ‘হিন্দু সম্প্রদায়ের সঙ্গে সেতুবন্ধন গড়তে চায় বিএনপি’
- জামালপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্ট
- জীবননগরে মাংস সংরক্ষণ করে বিক্রির দায়ে জরিমানা
- ডিজিটাল প্রতারণার ৭ ধরন, নিরাপদ থাকবেন যেভাবে
- ধামরাইয়ে চলছে জোড় প্রচারণা, ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছে প্রার্থীরা
- প্রচারণায় এগিয়ে বিএনপি, নীরবে এগুচ্ছে স্বতন্ত্র
- কুমিল্লায় অটোরিকশা ছিনতাইকারী চক্রের ৫ সদস্য গ্রেফতার
- কুমিল্লার এডিসি হলেন সৈয়দ শামসুল তাবরীজ
- উখিয়ায় রোহিঙ্গা শিবিরে ৩ তরুণকে কুপিয়ে ও গুলি করে হত্যা
- টানা পঞ্চমবার ‘সাহসী সাংবাদিকতা’ সম্মাননা পেলেন ছাবেদ সাথী
- পলাশবাড়ীতে বসুন্ধরা শুভ সংঘের আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি
- নির্দিষ্ট সময়ে খাবার না খেলে শরীরে দেখা দেয় নানা সমস্যা
- ধামরাইয়ে নতুন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট যোগদান
- নেমন্তন্ন
- ‘খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না গণঅধিকার পরিষদ’
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
-1.gif)








