সোহেল খানের মৃত্যুতে ব্যথিত তারকারা
বিনোদন ডেস্ক : রোগ-শোকে ভুগে নয়, আকস্মিকভাবে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন ছোট ও বড়পর্দার জনপ্রিয় অভিনেতা সোহেল খান। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অভিনেতা। মুহূর্তের মধ্যে তার মৃত্যুর খবর সারা দেশে ছড়িয়ে পড়ে। স্নিগ্ধ সকালে প্রিয় তারকাকে হারানোর শোক ব্যথিত করেছে তার ভক্ত-অনুরাগী-সহকর্মীদের।
শোবিজ অঙ্গনের অনেক তারকা শিল্পী ও নির্মাতারা শোক প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছেন। অনেকে তো এ খবর বিশ্বাসই করতে পারছেন না। কানাডা প্রবাসী অভিনেত্রী শ্রাবস্তী দত্ত তিন্নি বিস্ময় প্রকাশ করে লেখেন, “এটা কী শুনলাম!”
‘৪২০’ ধারাবাহিকে ‘বিশু’ চরিত্রে অভিনয় করে খ্যাতি কুড়ান সোহেল খান। এ নাটক পরিচালনা করেন মোস্তফা সরয়ার ফারুকী। স্মৃতিচারণ করে তিনি লেখেন, “জীবন এমনই। কালকে আমি সোহেল খানের ফটোকার্ড শেয়ার করলাম ৪২০ থেকে। আজকে সকাল ১০টায় উনি দুনিয়া ছেড়ে চলে গেছেন। কালকে হঠাৎ আমার চোখের সামনে ওই কার্ডটা পড়ল কেন? সোহেল খান কী কোনোভাবে আমারে মনে করাইয়া দিতে চাইলেন, ‘আমি আছি’?”
অভিনেতা চঞ্চল চৌধুরী লেখেন, “সোহেল ভাই…! পরলোকে শান্তিতে থাকুন। আপনাকে নিয়ে অনেক স্মৃতি চোখের সামনে ভিড় জমাচ্ছে।” অভিনেতা-নির্মাতা কচি খন্দকার লেখেন, “প্রিয় সোহেল খানের মৃত্যু মেনে নেওয়া কঠিন। সেই ধারাবাহিক ‘এফডিসি’ থেকে সর্বশেষ ‘আই লাভ মেট্রোরেল’, আমার অসংখ্য নির্মাণে ও অভিনয়ে যুক্ত ছিল সোহেল খান। তার সাথে সম্পর্কটি বন্ধুর, এই তো মাত্র ৫/৬ আগে ফোন দিয়েছিল আবার কবে একসাথে কাজ করব। সেই কাজ আর কোনো দিন হবে না, এটাই রিয়েলিটি। সোহেল খান তোমার স্মৃতিগুলো চিরদিন অম্লান হয়ে থাকবে। তার আত্মার শান্তি কামনা করি।”
সোহেল খানের একটি ছবি পোস্ট করে স্মৃতিচারণ করেছেন অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দা। এ অভিনেত্রী লেখেন, “এই মানুষটার সাথে দেখা হলে অনেক কথা বলত। সতীর্থকে দেখলেই বলত, ভাই আপনি তো আগে অনেক পান খাইতেন! যদিও সতীর্থ কোনো কালেই পান খেত না। কিন্তু তার মাথায় কেন যেন এটা আটকে ছিল। আজ সকাল থেকে ফেসবুকে এই মানুষটির ছবিই দেখছি। অথচ আজ আর কোনো কথা হচ্ছে না! ব্যাপারটা অসাধারণ একজন অভিনেতার অভিনয় শিল্পেই মৃত্যু! আমরা শিল্পীরা এমনটাই চাই, যেন কাজটা করতে করতেই বিদায় নেই পৃথিবী থেকে। বিদায় সোহেল খান! আপনার আত্মার শান্তি কামনা করছি।”
সংগীতশিল্পী রবি চৌধুরী লেখেন, “শুটিং স্পটে মারা গেলেন অভিনেতা সোহেল খান, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খুব ভালো মানুষ ছিলেন, দেখা হলেই বলত, ‘দাদা আমার এলাকায় গাইতে হবে কিন্তু আপনাকে’। আর যাওয়া হলো না। সোহেল ভাই, ভালো থাকবেন পরপারে।” সোহেল খানের বিদেহী আত্মার শান্তি কামনা করে অভিনেত্রী মৌসুমী নাগ লেখেন, “শান্তিতে ঘুমান।”
তাছাড়াও চিত্রনায়ক শিপন মিত্র, জায়েদ খান, অভিনেত্রী বিজরী বরকতুল্লাহ, ইমু সিকদার, অভিনেতা মুকিত জাকারিয়াসহ অনেকে শোক প্রকাশ করেছেন।
মো. ইকবাল পরিচালিত ‘নসিব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে বগুড়ায় গিয়েছিলেন সোহেল খান। আজ সকালে হোটেল থেকে শুটিং সেটে যাওয়ার জন্য বের হলে অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ধামরাইয়ের রাজাপুরের সন্তান সোহেল খান। প্রায় দুই যুগ আগে মোবাইল অপারেটর কোম্পানি বাংলালিংকের একটি বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে মিডিয়ায় পা রাখেন। তারপর টিভি নাটকে অভিনয় ক্যারিয়ার শুরু করেন। তবে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় কাজ করে বিশেষভাবে দর্শকদের নজর কাড়েন। এ পরিচালকের ব্যাঙ্গাত্মক-রাজনৈতিক ঘরানার ‘৪২০’ ধারাবাহিকে ‘বিশু’ চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দেন। পরবর্তীতে ‘হাউসফুল’, ‘ডিটেকটিভ’, ‘ফ্যামিলি ক্রাইসিস’, ‘সৈয়দ বাড়ির বউ’, ‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি’, ‘ভালোবাসার যৌথ খামার’, বিয়ের দাওয়াত রইলো’, ‘টু বি কন্টিনিউড’ প্রভৃতি নাটকে অভিনয় করেন তিনি।
২০০৭ সালে ‘দারুচিনি দ্বীপ’ চলচ্চিত্রের মাধ্যমে বড়পর্দায় অভিষেক ঘটে সোহেল খানের। এরপর অনেক সিনেমায় অভিনয় করেছেন তিনি। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে—‘স্পার্টাকাস ৭১’, ‘কমন জেন্ডার’, ‘প্রজাপতি’, ‘দেশা: দ্য লিডার’, ‘নয় নম্বর বিপদ সংকেত’, ‘অনেক সাধের ময়না’, ‘পরবাসিনী’, ‘প্রিয় কমলা’, ‘শান’, ‘বীর’ প্রভৃতি।
(ওএস/এএস/নভেম্বর ২৪, ২০২৬)
পাঠকের মতামত:
- সোহেল খানের মৃত্যুতে ব্যথিত তারকারা
- শুটিং করতে এসে বগুড়ায় মারা গেলেন অভিনেতা সোহেল খান
- কোটালীপাড়ায় আ. লীগের মিছিলে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০
- রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান
- পৈতৃক ভিটায় ঠাঁই নেই খোকনের, স্ত্রী-সন্তান নিয়ে এখন ঘরছাড়া
- বিশ্ববিদ্যালয়ে জুলাই ও হাদি হত্যার বিচার দাবির গ্রাফিতি মুছে দিল ছাত্রলীগ
- ঈশ্বরদীতে বিএনপির মিছিলের প্রস্তুতিকালে হামলা ও গুলিবর্ষণের অভিযোগ, গুলিবিদ্ধ ৫
- কালুখালীতে শেখ সোহেল রানা টিপু, নিষিদ্ধ আওয়ামীলীগের আট চেয়ারম্যানের ও কর্মীদের নামে মামলা
- ‘বাংলাদেশ মিশনে গেলেই গ্রেপ্তার হবেন হাসিনা’
- বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন
- ‘ডিসেম্বর, জানুয়ারি এ ধরনের ডেট নিয়ে ভয় পাওয়ার কিছু নেই’
- কাপ্তাইয়ে এসডিজি গ্রামে কফি ও কাজুবাদাম গবেষণা উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও চারা বিতরণ
- নড়াইলে শিশু ধর্ষণের দায়ে আসামির যাবজ্জীবন
- ‘শেখ হাসিনাকে ফেরত চায় সরকার, কীভাবে আনা হবে সিদ্ধান্ত পরে’
- অভিনেতা সোহেল খান মারা গেছেন
- ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা
- গোপালগঞ্জে দু’ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ৪ জন গুলিবিদ্ধসহ আহত ২০
- ঈশ্বরদীর রূপপুর গ্রিন সিটিতে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার
- 'আজ চট্টগ্রাম বন্দরের ওপর মুক্তিবাহিনীর বিমান থেকে বোমা বর্ষণ করে'
- এশিয়ার তৃতীয় শক্তিশালী দেশ ভারত, দ্বিতীয় সেরা নেতা মোদি
- শ্যামনগরে নববধূ আনতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় স্বামী নিহত, আশঙ্কাজনক স্ত্রী
- আশাশুনি যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগের ঘের থেকে প্রাইভেট কার উদ্ধার
- দুবলার রাস উৎসবে যাওয়ার পথে ইঞ্জিন বিকল, ভাসমান বোট থেকে ২৯ পুণ্যার্থী উদ্ধার
- সাতক্ষীরায় ত্রাণ গুদামের সামনে বোমা সদৃশ বস্তু উদ্ধার
- ‘দেশকে অর্থনৈতিক স্বাবলম্বী করার মূল চালিকাশক্তি হচ্ছে কৃষক’
- সিএমপি কমিশনার হাসিব আজিজ হতে পারেন নতুন আইজিপি!
- বিজুলী আলোক
- চিকিৎসকের ভুল চিকিৎসায় সাংবাদিকের শারীরিক ক্ষতির অভিযোগ
- প্লাস্টিক পণ্যের দাপটে বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প
- রাজবাড়ীতে পদ্মার বালু উত্তোলনের দায়ে ১০ জনকে কারাদণ্ড
- নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন বিএনপির প্রার্থী ডাঃ সাদিক
- পাকাপাকি
- ধামরাইয়ে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
- ‘আমার স্বামীকে পিটিয়ে মেরে ফেলেছে, এবার আমাকে ও দুই সন্তানকে হত্যার হুমকি দিচ্ছে’
- ধামরাই উপজেলা বিএনপির উদ্যোগে বিজয় র্যালি
- তরুণ আলোকচিত্রীদের গল্পে মুখর শিল্পকলা, চতুর্থবারের মতো শুরু ‘শাটার স্টোরিস’
- জমে উঠেছে ধামরাইয়ের ঈদ বাজার, দরজি পাড়ায় বেড়েছে ব্যস্ততা
- অপহৃত কৃষক নূরুল ইসলাম তিন মাসেও উদ্ধার হয়নি, সন্ধানে ডুবুরি দল নেমেছে মাঠে
- ঝালকাঠিতে রাস্তা নির্মাণে বাধা দেয়ার প্রতিবাদে মানববন্ধন
- বেশি সক্ষমতার ব্যাটারি নিয়ে আসছে রিয়েলমি
- ‘যতবার সুন্দর-সুষ্ঠু নির্বাচন হয়েছে ততবারই বিএনপি বিজয়ী হয়েছে’
- ২২ বছর পর খুলনায় তারেক রহমান, জনসভায় মানুষের ঢল
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- ‘বাংলাদেশ মিশনে গেলেই গ্রেপ্তার হবেন হাসিনা’
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
-1.gif)








