রামায়ণ : বক্স অফিসে আয় ২৪৪৯ কোটি টাকা
বিনোদন ডেস্ক : পৌরাণিক গল্প নিয়ে পরিচালক নীতেশ তিওয়ারি নির্মাণ করেছেন ‘রামায়ণ: পার্ট ওয়ান’ সিনেমা। এতে রামের ভূমিকায় অভিনয় করেছে রণবীর কাপুর। আর সীতা চরিত্র রূপায়ন করেছেন দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী। রাবণ চরিত্রে রয়েছেন ‘কেজিএফ’ তারকা যশ।
‘রামায়ণ: পার্ট ওয়ান’ নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১৩০০-১৫০০ কোটি রুপি। বিগ বাজেটের এ সিনেমা নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল। প্রতীক্ষার অবসান ঘটিয়ে গত ৫ নভেম্বর, বিশ্বব্যাপী কয়েকটি ভাষায় মুক্তি পেয়েছে এটি। ভারতের ৪ হাজার ৮০০টি পর্দায় প্রদর্শিত হচ্ছে ‘রামায়ণ’।
‘রামায়ণ’ দেখে অভিব্যক্তি প্রকাশ করেছেন যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম দ্য গার্ডিয়ানের চলচ্চিত্র সমালোচক পিটার ব্র্যাডশ। তিনি বলেন, “বিশাল ক্যানভাস আর সূর্যাস্তের অপূর্ব সব দৃশ্যে ভরা সিনেমাটি উপভোগ্য। পিটার জ্যাকসনের ‘লর্ড অব দ্য রিংস’, ডিজনির ‘দ্য লায়ন কিং’-এর কিছুটা ছাপ সিনেমাটিতে রয়েছে। বিশেষ করে প্রাণিকূলের দৃশ্যগুলোতে ‘দ্য লায়ন কিং’-এর প্রভাব স্পষ্ট। সব মিলিয়ে সত্যি চমৎকার একটি সিনেমা ‘রামায়ণ’।” এই সমালোচক সিনেমাটিকে পাঁচে রেটিং দিয়েছেন ৪।
বলিউড হাঙ্গামার তরন আদর্শ সিনেমাটিকে পাঁচে পাঁচ রেটিং দিয়েছেন। তিনি বলেন, “রামায়ণ কেবল একটি চলচ্চিত্র নয়, এটি একটি অভিজ্ঞতা। এটি এমন একটি চলচ্চিত্র, যা ভারতকে গর্বিত করে এবং অসাধারণ সিনেমাটিক অর্জন, যা নিশ্চিতভাবে বিশ্বের দর্শকদের মুগ্ধ করবে। প্রযোজক নমিত মালহোত্রার এ সিনেমার দৃশ্যপটগত বিশালতা, কারিগরি উৎকর্ষের দিক থেকে আন্তর্জাতিক মানদণ্ডের সমকক্ষ।” তাছাড়া টাইমস অব ইন্ডিয়ার রেণুকা, ডিএনএ-এর সিমরান সিং সিনেমাটিকে পাঁচে রেটিং দিয়েছেন সাড়ে ৪। এনডিটিভির শৈবাল চ্যাটার্জি পাঁচে রেটিং দিয়েছেন ৩।
বড় বাজেট, বড় ক্যানভাস, একঝাঁক তারকা শিল্পী, পৌরাণিক গল্প—ফলে সবার প্রত্যাশাও আকাশচুম্বী। বাণিজ্য বিশ্লেষকরা ধারণা করেছিলেন, মুক্তির প্রথম দিনে শতকোটি রুপি আয় করবে সিনেমাটি। সেই প্রত্যাশা পূরণও হয়েছে। এরপর ‘সীতা’ ও ‘রাম’ চরিত্র নিয়ে তৈরি হয় বিতর্ক। তবে এসবে পাত্তা দেননি দর্শকরা। বরং বক্স অফিসে সিনেমাটির জয়রথ চলছেই। চলুন জেনে নিই, ২৪ দিনে কত টাকা আয় করল সিনেমাটি
স্যাকনিল্কের তথ্য অনুসারে, ‘রামায়ণ’ সিনেমা ২৪ দিনে ভারতে আয় করেছে ১০১৫.২০ কোটি রুপি (নিট), ভারতে গ্রস আয় ১২১২.৫৫ কোটি রুপি। বিদেশে আয় করেছে ৬০২ কোটি রুপি (গ্রস)। ২৪ দিনে বিশ্বব্যাপী সিনেমাটির মোট গ্রস আয় দাঁড়িয়েছে ১৮১৪.১৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২ হাজার ৪৪৯ কোটি ৮৩ লাখ টাকা)।
বলি মুভি রিভিউজ জানিয়েছে, মুক্তির প্রথম দিনে ভারতে আয় করেছে ৬০ কোটি রুপি (নিট), দ্বিতীয় দিনে ভারতে আয় করেছে ৪৫ কোটি রুপি (নিট), তৃতীয় দিনে ভারতে আয় করেছে ৬৪ কোটি রুপি (নিট), চতুর্থ দিনে ভারতে আয় করেছে ৫২ কোটি রুপি (নিট), পঞ্চম দিনে ভারতে আয় করেছে ১০০ কোটি রুপি (নিট), ৬ষ্ঠ দিনে ভারতে আয় করেছে ৮৭ কোটি রুপি (নিট), সপ্তম দিনে ভারতে আয় করেছে ৬৫ কোটি রুপি (নিট), অষ্টম দিনে ভারতে আয় করেছে ৪৮ কোটি রুপি (নিট)।
নবম দিনে ভারতে আয় করেছে ৪৩.৫ কোটি রুপি (নিট), দশম দিনে ভারতে আয় করেছে কোটি ৬৬.৫ রুপি (নিট), এগারো দিনে ভারতে আয় করেছে ৬৯ কোটি রুপি (নিট), বারো দিনে ভারতে আয় করেছে ২৯ কোটি রুপি (নিট), তেরো দিনে ভারতে আয় করেছে ২৫ কোটি রুপি (নিট), চৌদ্দ দিনে ভারতে আয় করেছে ২০.৫ কোটি রুপি (নিট), পনেরো দিনে ভারতে আয় করেছে ১৭.৫ কোটি রুপি (নিট), ষোল দিনে ভারতে আয় করেছে ১৪ কোটি রুপি (নিট), সতেরো দিনে ভারতে আয় করেছে ২৫ কোটি রুপি (নিট), আঠারো দিনে ভারতে আয় করেছে ৩১.৭৫ কোটি রুপি (নিট)।
উনিশ দিনে ভারতে আয় করেছে ১১.৫৫ কোটি রুপি (নিট), বিশ দিনে ভারতে আয় করেছে ১৫ কোটি রুপি (নিট), একুশ দিনে ভারতে আয় করেছে ৮ কোটি রুপি (নিট), বাইশ দিনে ভারতে আয় করেছে ৮.৫ কোটি রুপি (নিট), তেইশ দিনে ভারতে আয় করেছে ৭.৬ কোটি রুপি (নিট), চব্বিশ দিনে ভারতে আয় করেছে ১৩.৭৫ কোটি রুপি (নিট)। বিদেশে আয় করেছে ৫৯৪.২ কোটি রুপি (গ্রস)। ২৪ দিনে বিশ্বব্যাপী সিনেমাটির মোট গ্রস আয় দাঁড়িয়েছে ১৭৬৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২ হাজার ৩৮৩ কোটি ৪৫ লাখ টাকা)।
তারকাবহুল ‘রামায়ণ’ সিনেমার অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন—সানি দেওল, লারা দত্ত, কাজল আগরওয়াল, রাকুল প্রীত সিং, অনুপম খের, কুনাল কাপুর, বিবেক ওবেরয় প্রমুখ। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছেন নমিত মালহোত্রা ও যশ।
(ওএস/এএস/নভেম্বর ২৯, ২০২৬)
পাঠকের মতামত:
- রামায়ণ : বক্স অফিসে আয় ২৪৪৯ কোটি টাকা
- ‘সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা নেই’
- রাজবাড়ী দুই ইউনিয়ন পরিষদে রাতে অন্ধকারে আগুন
- জরুরি সাড়াদান পদ্ধতি শক্তিশালীকরণে কাপ্তাইয়ে দুর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণ
- ‘আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন না করলে সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে’
- ‘আ.লীগের লুটপাট, হত্যা ও গুমের বিচার হবে’
- ‘সুস্থ-মাদকমুক্ত প্রজন্ম গড়তে খেলাধুলার প্রসার জরুরি’
- প্রকল্প বাছাইয়ে চার মানদণ্ড মানার তাগিদ অর্থমন্ত্রীর
- ‘ইসির মেরুদণ্ড আরও শক্ত হওয়া দরকার’
- ‘১৬ ডিসেম্বরে ফেরার ঘোষণা থেকে নিজেকে সরিয়ে নিলেন শেখ হাসিনা’
- আওয়ামী লীগের সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরা জেলা বিএনপির বিক্ষোভ
- ‘হাসিনার ফিরে আসার কোনো সম্ভাবনাই নেই’
- আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির জনসমাবেশ
- যশোরের সীমান্ত ফাঁড়িতে মুক্তিবাহিনী ও পাকবাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষ হয়
- হাজীগঞ্জে চুরি যাওয়া প্রাইভেটকার আশাশুনিতে উদ্ধার, গ্রেপ্তার ২
- রাজবাড়ীতে ডিবির দুই অভিযানে ৫টি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ১
- সালথা উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল
- সাতক্ষীরায় সেনা সদস্য পরিচয়ে প্রতারণা, যুবক আটক
- গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
- গুলিবিদ্ধদের বাড়িতে যুবদল নেতা জুয়েল, দিলেন সহযোগিতার আশ্বাস
- নিরাপদ সড়ক চাই-এর ৩৩ বছরের সংগ্রাম, সাফল্য ও আগামীর প্রত্যয়
- সোনাতলায় নভেম্বরে ডেংগু আক্রান্ত ২১ রোগী, শীতে বাড়ছে হাঁপানির ভোগান্তি
- হে সময়, অশ্বারোহী হও
- সুবর্ণচরে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
- ভূমি ব্যবস্থাপনায় জটিলতা দূর করতে অটোমেশনে গুরুত্ব ভূমিমন্ত্রীর
- লক্ষ্মীপুরে যুবলীগের শান্তি সমাবেশ
- ১৮ জেলার প্রতিযোগিকে হারিয়ে স্বর্ণপদক পেলেন কাশিয়ানীর নাসির
- সাভারে প্রতারক চক্রের চার সদস্য গ্রেফতার
- ফরিদগঞ্জের লাউতলীতে গাছের গুড়ির আঘাতে যুবকের মৃত্যু
- পলাশবাড়ীতে টিউবওয়েলের ড্রেন পরিস্কার করাকে কেন্দ্র করে হামলা, আহত ৩, থানায় মামলা
- ‘বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেই হবে না, সফলতার সঙ্গে শেষ করাও জরুরি’
- ভোগান্তি মুক্ত ভূমি সেবা দিয়ে প্রশংসায় ভাসছে পাংশার ইউএনও
- বঙ্গবন্ধুর নেপথ্য খুনি জিয়াকে যিনি উদ্ধার করেন, তাকে বিপ্লবী বলতে হবে কেন! ফাঁসিতে ঝুললেই বুঝি ক্ষুদিরাম হওয়া যায়!
- বন্দরের চিড়ইপাড়া কলোনী এখন মাদক ব্যবসা ও সন্ত্রাসীদের অভয়ারণ্য
- ধামরাইয়ে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত
- বাওয়া স্কুলের উদিতি দাশের ট্যালেন্টপুলে বাজিমাত
- আমলাদের খিচুড়ি রান্না শিখতে বিদেশ যাওয়ার দিন শেষ: শিক্ষামন্ত্রী
- নীতিগল্প
- স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর যুবকের আত্মহত্যা
- মাছের আঁশ বিক্রি করে জেলে পরিবারের সদস্যদের বাড়তি আয়-রোজগার
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
- ভাষা দিবস অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের প্রেরণা: প্রতিমন্ত্রী অমিত
- পলাশবাড়ীতে অতর্কিত হামলায় নারী আহত
- ‘আ.লীগের লুটপাট, হত্যা ও গুমের বিচার হবে’
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
-1.gif)








