E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

১ ডিসেম্বর চ্যানেল আইতে ১৩তম ব্যান্ড ফেস্ট 

২০২৬ নভেম্বর ২৯ ১৮:২৬:৩০
১ ডিসেম্বর চ্যানেল আইতে ১৩তম ব্যান্ড ফেস্ট 

বিনোদন ডেস্ক : প্রতি বছরের ধারাবাহিকতায় এবছরও ১ ডিসেম্বর চ্যানেল আইয়ের স্টুডিওতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যান্ড ফেস্ট ২০২৬। প্রখ্যাত ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু স্মরণে ইয়ামাহার সৌজন্যে ১৩ তম এই ব্যান্ড ফেস্ট মাতাবেন ১৩ টি দল। 

ব্যান্ডদলগুলো হচ্ছে মেকানিক্স, উচ্চারণ, ফিডব্যাক, পার্থিব, শিরোনামহীন, নির্ঝর, সিম্ফনি, সিক্স, আর্ভাস, আপেক্ষিক, পিজু ও ক্যাপ্টেন, তরুণ ব্যান্ড এবং পেন্টাগন। চ্যানেল আইয়ের পর্দায় সরাসরি সম্প্রচারিত হবে সকাল ১১.৩০ থেকে বিকাল ০৪:৩০ পর্যন্ত। ব্যান্ড ফেস্ট ২০২৬ প্রযোজনা করেছেন অনন্যা রুমা।

উল্লেখ্য, ব্যান্ড যুবরাজ আইয়ুব বাচ্চুর প্রস্তাবের প্রেক্ষিতে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর-এর সম্মতিতে চ্যানেল আই ২০১৪ সাল থেকে এই উৎসব আয়োজন করে আসছে।

(পিআর/এসপি/নভেম্বর ২৯, ২০২৬)

পাঠকের মতামত:

২৯ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test