ছাত্রলীগ নেতা জসিম হত্যায় ৮ জনের মৃত্যুদণ্ড
শিমুল সাহা, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে ছাত্রলীগ নেতা মেহদী হাছান জসিমকে গুলি করে হত্যার দায়ে আটজনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। সোমবার (২৯ মে) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আমিনা ফারহিন এ রায় দেন। রায় শুনে আসামি ও তাদের স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।
লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ মামলায় ১২ আসামির বিরুদ্ধে পুলিশ অভিযোগপত্র দাখিল করে। এরমধ্যে চারজন মারা গেছেন। অন্য আট আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। রায়ের সময় ৭ আসামি আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত অপর আসামি হিজবুর রহমান স্বপন পলাতক রয়েছেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- আলী হোসেন বাচ্চু (৪৩), মোস্তফা (৪৩), খোকন (৪৮), আবুল হোসেন (৬৮), মোবারক উল্যা (৬১), কবির হোসেন রিপন (২৬), জাফর আহম্মদ (৬১) ও হিজবুর রহমান স্বপন (৪০)।
ভিকটিম জসিম চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাহিত্য বিষয়ক সম্পাদক ছিলেন। তিনি সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের মফিজ উল্যার ছেলে।
মামলার এজাহার সূত্র জানায়, শ্রীরামপুর গ্রামের মফিজ উল্যার সঙ্গে একই বাড়ির মোবারক উল্যা ও আলী হোসেন বাচ্চুদের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে মোবারকরা ২০১৩ সালের ৭ জানুয়ারি মফিজ ও তার পরিবারের সদস্যদের মারধর করে। এ ঘটনায় থানায় পাল্টাপাল্টি মামলা হয়। এরপর থেকে মফিজের মামলাটি প্রত্যাহার করার জন্য হুমকি দেয়, না করলে হত্যা করা হবেও হুমকি দেয়া হয়। এজন্য মফিজ ও তার পরিবারের সদস্যরা বাড়িতে না যেতে পেরে আত্মীয়-স্বজনের বাড়িতে আত্মগোপনে থাকতেন। একপর্যায়ে প্রতিপক্ষ মোবারকদের করা মামলাটি উপ-পরিদর্শক (এসআই) মো. নুরনবী তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
অভিযোগপত্রে মফিজের ছেলে হাসান জসিমের নাম বাদ দেয়ায় মোবারকরা চরম ক্ষিপ্ত হয়। এ কারণে জসিম ১০ ফেব্রুয়ারি রাতে সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের রাধাপুর গ্রামে আত্মীয় গোলাম মাওলার বাড়িতে আত্মগোপনে যায়। জসিমের সঙ্গে তার বড় ভাই আবদুল হাই ও গোলাম মাওলার ভাই মাসুদ একই কক্ষে ঘুমিয়ে ছিল। ওইদিন দিবাগত গভীর রাতে আসামিরা জানালার গ্রিল ভেঙে ঘরে ঢুকে। এ সময় তারা জসিমের বুকে গুলি করে। তাকে বাঁচানোর জন্য অন্যরা এগিয়ে আসলে আসামিরা গুলি করার হুমকি দিয়ে তাদের পিটিয়ে আহত করে। পরে জসিমকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরদিন মফিজ বাদী হয়ে সদর থানায় মোবারকসহ ১২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
মামলার নথি ঘেঁটে দেখা গেছে, সবশেষ ২০১৪ সালের ২৭ মার্চ মামলার তদন্তকারী কর্মকর্তা ও লক্ষ্মীপুর সদর থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) আবু নাছের আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এতে সাক্ষ্য-প্রমাণে মোবারক উল্যা, আলী হোসেন বাচ্চু, অজি উল্যা, কবির হোসেন রিপন, হিজবুর রহমান স্বপন, আবুল কাশেম, সফিক উল্যসহ ১২ জনের বিরুদ্ধে প্রাথমিকভাবে অভিযোগ প্রমাণিত হয়েছে বলে উল্লেখ করা হয়। এরমধ্যে আসামি আবুল কাশেম, সফিক উল্যা, আমির হোসেন ও অজি উল্যা মারা গেছেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় প্রদান করেন।
মামলার বাদী মফিজ উল্যা বলেন, আমার ছেলেকে গুলি করে হত্যা করেছে। মামলার রায়ে আমি সন্তুষ্ট।
(এস/এসপি/মে ২৯, ২০২৩)
পাঠকের মতামত:
- দ্রুত বাঁধ সংস্কার করা না হলে বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা
- বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র্যালি
- চালক-পথচারীদের সচেতন করতে সাতক্ষীরায় বিআরটিএর রোড শো
- অষ্টম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
- কাপ্তাই সীতা পাহার সংরক্ষিত বনাঞ্চলে পর্যটকদের অবাধ প্রবেশে নিষেধাজ্ঞা জারি
- নগরকান্দায় দেয়াল চাপায় নির্মাণ শ্রমিকের মৃত্যু
- গ্যাসের চাপ কম, ইউরিয়া উৎপাদনে যেতে পারেনি যমুনা সার কারখানা
- নোয়াখালী সোনাপুরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন
- ফুলপুরে নগদের সচেতনতামূলক কর্মসূচি
- গোবিপ্রবিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ওয়ার্ল্ড ফার্মাসিস্ট’ দিবস পালিত
- নিখোঁজদের তথ্য প্রচারের নতুন প্ল্যাটফর্ম ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিন
- গোবিপ্রবিতে ওবিই কারিকুলাম বাস্তবায়নে ২ দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন
- ঠাকুরগাও উপনির্বাচন: মির্জা আলমগীরের ভাইসহ ৬ প্রার্থীর মনোনয়নই বৈধ
- মুকসুদপুরে ২টি ডায়গনস্টিক সেন্টার বন্ধের চিঠি
- গোবিপ্রবি উপাচার্যের একাডেমিক ভবন পরিদর্শন
- মোবাইল ব্যাংককিং বিকাশ ও নগদের প্রাহকদের সিম কার্ড ক্লোন করে টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৯
- শ্রীনগরে অবৈধভাবে সরকারি খাল ভরাটের অভিযোগ
- আ. লীগ নেতার সমিতির টাকা ফেরত পেতে পানের বরজে কাজ বন্ধ করানোর অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
- মনির শেখের মৃত্যুর সঠিক তদন্ত ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
- সালথায় কেএম ওবায়দুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
- হৃদরোগ প্রতিরোধে সচেতনতা ও স্বাস্থ্যকর জীবনযাপন অপরিহার্য
- সমৃদ্ধ পর্যটন শিল্প গড়তে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা
- প্রবীণ পিতা-মাতার মানবিক সুরক্ষায় আইন সংশোধন, ধর্মের মূলবাণীর পরিপন্থী হয় কীভাবে?
- পর্যটনেই খুলতে পারে বাংলাদেশের নতুন অর্থনীতির দুয়ার
- ক্ষমতার পালাবদল, স্বার্থের ধারাবাহিকতা
- অন্ধ মানুষ
- বুড়িচংয়ে পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু
- মানিক লাল ঘোষের একগুচ্ছ একুশের ছড়া
- নিভে যাচ্ছে ক্যান্সারে আক্রান্ত মেধাবী অন্তরের স্বপ্ন
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- পাবনার ঈশ্বরদীতে নির্বাচন পরবর্তী সহিংসতা
- অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন ও বিক্রির অপরাধে ৫ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড
- গণ-অভ্যুত্থানে নিহত অজ্ঞাত ৬ মরদেহের সন্ধান
- ভৈরব পৌরসভায় আধুনিক সবজি, মাছ, মাংস শেড এবং গণশৌচাগার উদ্বোধন
- মনির শেখের মৃত্যুর সঠিক তদন্ত ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
- গলাচিপায় ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত শিশুদের মাঝে ফ্যামিলি কিট বক্স বিতরণ
- মুকসুদপুরে ২টি ডায়গনস্টিক সেন্টার বন্ধের চিঠি
- প্রবীণ পিতা-মাতার মানবিক সুরক্ষায় আইন সংশোধন, ধর্মের মূলবাণীর পরিপন্থী হয় কীভাবে?
- পলাশবাড়ীতে জমিজমা নিয়ে সংঘর্ষে ৬ জন জখম, থানায় মামলা
- অমর কথাসাহিত্যিক মীর মশাররফ হোসেনের ১৭৮তম জন্মবার্ষিকী আজ
- বাউফলে জামায়াত নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
- ছাত্রলীগ নেতা জসিম হত্যায় ৮ জনের মৃত্যুদণ্ড
- সমৃদ্ধ পর্যটন শিল্প গড়তে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- খালের উপর বাঁধ নির্মাণে জলাবদ্ধতা, আগৈলঝাড়ায় সচেতনতা বৃদ্ধিতে সভা
-1.gif)








