যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা, ১৪ বছর পর স্বামী গ্রেফতার
স্টাফ রিপোর্টার : চট্টগ্রামের আনোয়ারায় যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার দায়ে স্বামী মামুনুর রশীদ ওরফে মামুন ভূঁইয়াকে (৫০) গ্রেফতার করেছে র্যাব। ঘটনার ১৪ বছর পর বৃহস্পতিবার চট্টগ্রামের কোতোয়ালি থানার ব্রিজঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
শুক্রবার (২১ জুলাই) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র্যাব-৭। গ্রেফতার মামুনুর রশীদ আনোয়ারা থানার কৈখাইন গ্রামের আবদুল শুক্কুরের ছেলে।
র্যাব জানায়, হত্যার শিকার কলি আকতার বরগুনা জেলার তালতলী থানার নিদ্রারচর এলাকার বাসিন্দা ছিলেন। ২০০২ সালের জুন মাসে চট্টগ্রামে এসে পোশাক কারখানায় চাকরি নেন। এরপর মামুনুর রশীদের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে উভয়ের সম্মতিকে ২০০৫ সালের ফেব্রুয়ারিতে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকে স্ত্রী কলি আকতারের কাছে যৌতুক দাবি করে আসছিলেন মামুন। পরে সৌদি আরব যাওয়ার জন্য কলি আকতারের পরিবার মামুনকে আড়াই লাখ টাকা দেয়। তবে তিনি সেসব টাকা খরচ করে ফেলেন।
এরপর ডাকাতির এক মামলায় গ্রেফতার হয়ে প্রায় ২০ মাস হাজতবাস করেন মামুন। পরে জামিনে বের হয়ে স্ত্রীকে আবারও যৌতুকের জন্য চাপ দেন। এসবের ধারাবাহিকতায় ২০০৯ সালের ২৬ মে কলি আকতারকে হত্যা করে দ্রুত মরদেহ দাফন করে ফেলা হয়। পরে ভিকটিমের পরিবার খবর পেয়ে আনোয়ারায় গিয়ে জানতে পারে যৌতুকের টাকা না পেয়ে কলি আকতারকে নির্যাতন করে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে আনোয়ারা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকে মামুন পলাতক ছিলেন। ঘটনার প্রায় ১৪ বছর পর গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার নগরীর ব্রিজঘাট এলাকায় অভিযান চালিয়ে মামুনকে গ্রেফতার করে র্যাব। এরপর তাকে থানায় সোপর্দ করা হয় বলে জানিয়েছে র্যাব।
(ওএস/এএস/জুলাই ২১, ২০২৩)
পাঠকের মতামত:
- গোপালগঞ্জে চর সরসপুর ও আন্ধারকোটা বিদ্যালয় চ্যাম্পিয়ন
- কাপ্তাই উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন চিৎমরম ও কারিগর পাড়া প্রাথমিক বিদ্যালয়
- ধামরাইয়ে মাধব মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে লীলা কীর্তন, জমে উঠেছে মেলা
- চিৎমরমে বুদ্ধ পূর্ণিমায় উৎসবের আমেজ বোধিবৃক্ষে জল ঢেলে মৈত্রী প্রার্থনা
- শ্রমিকবান্ধব বঙ্গবন্ধু ও আজকের বাংলাদেশ: অধিকার ও মর্যাদার পথরেখা
- সোনাতলায় ৩ দিনব্যাপী ফলিত পুষ্টি ও খাদ্য নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
- সাবেক মন্ত্রী মোশাররফের ২৭ কোটি টাকার এফডিআরসহ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ
- ফুলপুরে নাতির হাতে দাদি খুন
- খেয়ে-পরে বাঁচার স্বপ্ন ও মে দিবস
- উচ্চশিক্ষা রূপান্তরের দ্বারপ্রান্তে: কতটা প্রস্তুত বাংলাদেশ?
- শিকাগোর রক্তে কেনা শ্রমিকের মৌলিক মানবাধিকারের দলিল
- গোবিপ্রবিতে ৯ বিভাগে কেমিক্যাল সরবরাহ, মেডিকেল সেন্টারে নতুন সরঞ্জাম সংযোজন
- গোপালগঞ্জে ৩২ পরিবার অবরুদ্ধ
- জার্মানি থেকে মার্কিন সেনা কমানোর হুমকি ট্রাম্পের
- মহম্মদপুরে গ্রীষ্মের তপ্ত রোদে রঙিন কৃষ্ণচূড়া
- ‘সাথে থাকলে সঙ্গী না থাকলে জঙ্গি’
- ‘বর্তমান সরকার ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না’
- ‘১৫ বছরে শেয়ার বাজার থেকে লুট ১ লাখ কোটি টাকা’
- ‘সঞ্চয় না থাকলে বিপদে পড়তে হবে’
- ‘সঞ্চয় না থাকলে বিপদে পড়তে হবে’
- খাজা পাম্পে পরিমাপে তেল কম দেয়ায় জরিমানা
- ৯ মাসে ওয়ালটনের মুনাফা ৬৪২.৯৪ কোটি টাকা
- মাঠে ফেরার অনুমতি পেলেন আফগান নারী ফুটবলাররা
- ‘ব্রিটিশ-পাকিস্তান আমলের অপ্রাসঙ্গিক আইন সংশোধন করা হবে’
- আরও কমলো সোনার দাম, ভরি ২৪০৩৩৭ টাকা
- প্রকৃত অপরাধীদের বিচার সত্যিই হবে তো?
- নরসিংদীতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২
- দেশব্যাপী সন্ত্রাস ও ধর্ষণের প্রতিবাদে শরীয়তপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ
- তজুমদ্দিনে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- বিএনপি ও যুবদল নেতা দুই ভাইয়ের বিরুদ্ধে মারধর, ছিনতাই, চাঁদাবাজি, লুটপাটসহ নানা অভিযোগ
- ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি বাবু আটক
- শরীয়তপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত
- ভুট্টা খেতে গাঁজা চাষ, আটক দুই যুবক
- ‘বাজেট বড় হবে না, মানুষের আয় বাড়ানোর চেষ্টা থাকবে’
- আটকে গেল জুলাই শহীদদের আবাসন প্রকল্প
- মেহেরপুরে আদর্শ শিক্ষক ফেডারেশন শাখার শিক্ষক সম্মেলন
- নড়াইলে অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের ‘বীর নিবাস’ নির্মাণ কাজের উদ্বোধন
- বাধাহীন প্রত্যাশা
- জামালপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
- তজুমদ্দিনে সাংবাদিক পলাশের আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত
- র্যাব ও নৌ পুলিশের পৃথক অভিযানে ডাকাত সর্দারসহ ৩ জন গ্রেপ্তার
- মেহেরপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন
- রাজশাহীতে ১২ প্রকল্পের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- শরীয়তপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত, আটক ৬, গুলিবিদ্ধ ৯
- ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, শিশু নিখোঁজ
৩০ এপ্রিল ২০২৬
- সাবেক মন্ত্রী মোশাররফের ২৭ কোটি টাকার এফডিআরসহ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ
- ‘ব্রিটিশ-পাকিস্তান আমলের অপ্রাসঙ্গিক আইন সংশোধন করা হবে’
-1.gif)








