কেউ যাতে নিরাপত্তাহীনতায় না থাকি, শঙ্কার মধ্যে না থাকি: ড. ইউনূস
স্টাফ রিপোর্টার : নববর্ষের শুভেচ্ছা জানিয়ে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমরা কেউ যাতে নিরাপত্তাহীনতায় না থাকি, শঙ্কার মধ্যে না থাকি।
মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে শ্রম আইন লঙ্ঘনের মামলায় জামিনের বিষয়ে শুনানি ও হাজিরা শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।
আদালত থেকে বেরিয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। এই নতুন বছর যাতে শান্তিপূর্ণ হয়। এই নতুন বছরে আমরা নিজেদের যেন নতুন করে আবিষ্কার করতে পারি। নতুন বছরে তরুণ সম্প্রদায়কে যাতে সুন্দর ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখাতে পারি। আমরা শান্তিময় পরিবেশে বসবাস করতে পারি। আমরা সব জাতিকে সামনে নিয়ে এগিয়ে যেতে পারি, সেটার জন্য সবাই মিলে একত্রে চেষ্টা করি, এটাই দেশবাসীর প্রতি আমার আবেদন। আমরা সুন্দর দেশ গড়ে তুলি, সুন্দরভাবে বাস করি, কেউ যাতে নিরাপত্তাহীনতায় না থাকি, শঙ্কার মধ্যে না থাকি। শঙ্কামুক্তভাবে জীবনযাপন করি, আইনের শাসনের মধ্যে জীবনযাপন করি।’
তিনি আরও বলেন, আমরা এসব স্বপ্ন বাস্তবায়ন করতে চাই, যার যার মতো করে বিশেষ করে তরুণদের জীবনে যে স্বপ্ন আছে এবং আরও স্বপ্ন দেখবে।
বিভিন্ন মামলায় মাসে দুবার করে হাজিরা দিতে হচ্ছে আপনাকে এ বিষয়ে কিছু বলবেন কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ড. মুহাম্মদ ইউনূস বলেন, আমার তো কিছু করার নেই, আদালতের আদেশ তো হাজির হতেই হবে।
এসময় সবাইকে ধন্যবাদও জানান তিনি।
এর আগে শ্রম আইন লঙ্ঘনের মামলায় দণ্ডপ্রাপ্ত নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ গ্রামীণ টেলিকমের চার শীর্ষ কর্মকর্তার জামিনের মেয়াদ বাড়িয়ে আদেশ দেন শ্রম আপিল ট্রাইব্যুনাল। আগামী ২৩ মে পর্যন্ত তাদের জামিনের মেয়াদ বাড়ানো হয়েছে। একই সঙ্গে এই মামলায় সাজার রায়ের বিরুদ্ধে ড. ইউনূসসহ চারজনের করা আপিল শুনানির জন্য আগামী ২৩ মে ঠিক করেছেন আদালত।
অন্য তিনজন আসামি হলেন গ্রামীণ টেলিকমের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আশরাফুল হাসান, পরিচালক নুর জাহান বেগম ও মো. শাহজাহান।
জামিনের মেয়াদ বাড়াতে এবং আপিল শুনানি মুলতবি চেয়ে ড. ইউনূসসহ চার কর্মকর্তার করা পৃথক আবেদনের শুনানি নিয়ে শ্রম আপিল ট্রাইব্যুনালের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান এম এ আউয়াল মঙ্গলবার (১৬এপ্রির) বেলা সাড়ে ১১টার দিকে এ আদেশ দেন।
তাদের পক্ষে আদালতে আজ শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ-আল-মামুন। সঙ্গে ছিলেন আইনজীবী ব্যারিস্টার খাজা তানভীর আহমেদ ও এস এম মিজানুর রহমান। মামলার বাদী কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের শ্রম পরিদর্শকের পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট মো. খুরশীদ আলম খান ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দায়িত্বরত চিফ প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী। এসময় ড. ইউনূসসহ অন্য তিন বিবাদী গ্রামীণ টেলিকমের এমডি মো. আশরাফুল হাসান, পরিচালক নুরজাহান বেগম ও মো. শাহজাহান আদালতে উপস্থিত ছিলেন।
শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের করা এই মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. ইউনূসসহ চারজনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন ঢাকার তৃতীয় শ্রম আদালত। এ ছাড়া প্রত্যেককে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। গত ১ জানুয়ারি এ রায় দেওয়া হয়।
এ রায়ের বিরুদ্ধে গত ২৮ জানুয়ারি আপিল করেন ড. ইউনূসসহ চারজন। শ্রম আপিল ট্রাইব্যুনাল এই আপিল সেদিন শুনানির জন্য গ্রহণ করেন। তৃতীয় শ্রম আদালতের দেওয়া রায় ও আদেশ চলতি বছরের ৩ মার্চ পর্যন্ত স্থগিত করে চারজনকে জামিন দিয়েছিলেন শ্রম আপিল ট্রাইব্যুনাল।
পরে ধার্য দিনে গত ৩ মার্চ আপিল ট্রাইব্যুনাল চারজনের জামিনের মেয়াদ আজ ১৬ এপ্রিল পর্যন্ত বাড়ান। সেই সঙ্গে আপিল শুনানির জন্য ১৬ এপ্রিল দিন ঠিক করেন। এর ধারাবাহিকতায় আজ বিষয়টি শুনানির জন্য আসে এবং শুনানি হয়।
এর আগে সকালে চারজনের পক্ষে জামিন আবেদন করেন তাদের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। বেলা ১১টার দিকে ড. ইউনূস ও অপর তিন কর্মকর্তা আদালতে উপস্থিত হন।
এর আগে তৃতীয় শ্রম আদালতের রায় ও আদেশ স্থগিত করে শ্রম আপিল ট্রাইব্যুনালের ৩ মার্চ দেওয়া আদেশের অংশবিশেষের বৈধতা নিয়ে গত ৪ ফেব্রুয়ারি হাইকোর্টে আবেদন (ক্রিমিনাল রিভিশন) করেছিলেন মামলার বাদী। এই আবেদনের চূড়ান্ত শুনানি নিয়ে গত ১৮ মার্চ হাইকোর্ট রায় দেন।
হাইকোর্টের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি হাতে পাননি উল্লেখ করে সাজার রায়ের বিরুদ্ধে ড. ইউনূসসহ চারজনের করা আপিলের শুনানি আজ মুলতবি চান তাদের আইনজীবী আবদুল্লাহ-আল-মামুন। সেই সঙ্গে এই আপিলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চারজনের জামিনের আরজি জানিয়ে আরেকটি আবেদন দেন তিনি।
অন্যদিকে, মামলার বাদীপক্ষের আইনজীবী মো. খুরশীদ আলম খান শুনানিতে বলেন, জামিনের মেয়াদ কত দিন বাড়াবেন, তা আদালতের বিষয়। তবে আপিল শুনানির জন্য দিন ধার্য করার ক্ষেত্রে বৃহস্পতিবার রাখলে ভালো হয়। শুনানি নিয়ে আদালত আপিলে বিষয়ে কোনো কিছু না বলে জামিনের মেয়াদ বাড়িয়ে আদেশ দেন।
(ওএস/এসপি/এপ্রিল ১৬, ২০২৪)
পাঠকের মতামত:
- 'শেখ মুজিবুর রহমান সাতকোটি বাঙালির নেতা'
- কাপাসিয়ায় এমপি সালাউদ্দিন আইউবীকে প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকদের পক্ষ থেকে সংবর্ধনা
- কাপ্তাইয়ে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা
- শহীদ ক্যাডেটের শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
- ‘ফরিদপুরকে অত্যাধুনিক শান্তিময় শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চাই’
- রাজবাড়ীতে ১২০১ নারীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ
- মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা, কিশোর নিহত
- বগুড়ায় লক্ষ্মী মন্দিরে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা
- ঈদ কেনাকাটায় ফ্রিজ বিক্রিতে উচ্ছ্বাস, ক্রেতার পছন্দে ওয়ালটনের আধিপত্য
- ঈদকে সামনে রেখে সাতক্ষীরায় জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা
- গোপালগঞ্জে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত
- প্রত্যক্ষ ভোটে সরস্বতীপুর একাডেমির নতুন কমিটি নির্বাচিত
- কাপ্তাইয়ে দুর্যোগ প্রস্তুতি দিবসের আলোচনা সভা
- গোপালগঞ্জে নিখোঁজের ২ দিন পর কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার
- সালথায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
- ঈশ্বরদীতে সাবেক এমপিকে বহিষ্কারের দাবিতে বিএনপির সংবাদ সম্মেলন
- দিনাজপুরে ওজনে কম ও লাইসেন্স ছাড়াই জ্বালানি তেল বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
- কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজে ‘ইংলিশ বুস্টার’ বইয়ের মোড়ক উন্মোচন
- ‘সরকার বলছে তেল আছে, তবে ভোগান্তি কেন’
- রেকর্ড ১৩১ কোটি রুপি বোনাস পাচ্ছে বিশ্বকাপজয়ী ভারতীয় দল
- ‘অভ্যুত্থানে তারেক রহমানের ভূমিকা রয়েছে’
- অনিয়মে নিয়োগ, বিটিআরসির ২৯ জনের বিষয়ে ব্যবস্থা নিতে রুল
- কাপ্তাইয়ে পণ্যবাহী ট্রাক উল্টে চালক নিহত
- ‘জ্বালানিতে কোনো সংকট নেই, আতঙ্ক থেকে পাম্পে ভিড়’
- সোনার দাম ভরিতে বাড়লো ৩২৬৬ টাকা
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- কাঠগড়ায় চলচ্চিত্র
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
-1.gif)








