মামলা প্রত্যাহারের পর ফের মামলা, প্রধান আসামি পাপন
সোহেল সাশ্রু, কিশোরগঞ্জ : ভৈরবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুরুত্বর আহত মামুন মিয়া কিশোরগঞ্জ আদালতে দ্রুত বিচার আইনে ফের মামলা করেছেন। আজ রবিবার বেলা ১২টায় আইনশৃঙ্খলা বিঘ্নকারী আপরাধ (দ্রুত বিচার) ট্রাইব্যুনালে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্রের আদালতে মামলাটি দায়ের করা হয়। মামলায় সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রী ও বিসিবি সভাপতি কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাজমুল হাসান পাপনকে প্রধান আসামি করে ১১৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১৫ জনকে আসামি করা হয়েছে।
আহত মামুনের আইনজীবী অ্যাডভোকেট স্বপন কুমার সরকার এ তথ্য নিশ্চিত করে বলেন, রোববার মামলাটি দায়ের হওয়ার পর আদালত দ্রুত মামলাটি এফআইআরের নির্দেশ দেন।
এর আগে আহত মামুন মিয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কিশোর দত্তের আদালতে ৫৮ জনের নাম উল্লেখ্য ও ১৫ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেছিলেন৷ পরে ২৫ আগস্ট একই আদালতে মামলাটি প্রত্যাহার করেন আহত মামুন৷
এ বিষয়ে মামুন বলেন, এর আগে মামলাটিতে আমার এলাকার কিছু নিরীহ ছাত্রকে আসামি করা হয়েছিল। এছাড়াও এই মামলায় নিরঅপরাধ কিছু মানুষকে আসামি করায় আমি মামলাটি প্রত্যাহার করেছি। তবে আজ দ্রুত বিচার আইনে নতুন ভাবে প্রকৃত অপরাধীদের আসামি করে পুনরায় মামলা দায়ের করেছি।
এ বিষয়ে মামলার বাদী মামুন আরো বলেন, ১৯ জুলাই দুপুরে ঢাকা-সিলেট মহাসড়ক শহীদুল্লাহ কায়সার পাদুকা মার্কেটের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের সাথে আওয়ামী লীগ নেতাদের সংঘর্ষ হয়। সংঘর্ষে আওয়ামী লীগ নেতারা এক পর্যায়ে আমাদের জগন্নাথপুর এলাকায় ঢুকে যায়। তাদের আমাদের গ্রামবাসীসহ প্রতিহত করতে আমি গেলে আমাকে দা দিয়ে এলোপাথারী কুপিয়ে আহত করে। স্থানীয়রা উদ্ধার করে আমাকে হাসপাতালে নিয়ে যায়। তাদের আঘাতের ফলে আমার ডান হাতটি কেটে ফেলা হয়েছে। আমি আমার হাত কাটার পর থেকে মানবেতর জীবন যাপন করছি। বিভিন্ন সংগঠন ও বিএনপির নেতাদের সহযোগিতায় কোন রকম চিকিৎসা করতে পেরেছি। বাকী জীবন কিভাবে কাটাবো আমি এই ভেবে মর্মাহত অবস্থায় রয়েছি। আমি চাই আমাকে যারা আহত করেছে তাদের যেন সাজা হয়।
মামলার বিবরণ থেকে জানা যায়, প্রধান আসামি নাজমুল হাসান পাপন ছাড়াও তার এপিএস আলমগীর, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি সাখাওয়াত উল্লাহ, অহিদ মিয়া, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, সাংগঠনিক সম্পাদক সেফায়াত উল্লাহ, নির্বাহী সদস্য কবিরুজ্জামান রুমান, কিশোরগঞ্জ জেলা পরিষদ সাবেক প্যানেল চেয়ারম্যান মির্জা মো. সোলায়মান, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, সহ-প্রচার সম্পাদক মোশারফ হোসেন মুসা, কোষাধ্যক্ষ হাবিবুর রহমান ইকবাল, উপজেলা যুবলীগ আহবায়ক অলিউল ইসলাম, যুগ্ম-আহবায়ক অরুণ আল আজাদ, ইকবাল হোসেন, আরমান উল্লাহ, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আব্দুল হেকিম রায়হান, সাধারণ সম্পাদক আফজাল হোসেন জামাল, পৌর স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক রাকিব রায়হান, পৌর যুবলীগ সভাপতি ইমরান হোসেন ইমন, সাধারণ সম্পাদক ও ১নং ওয়ার্ড কাউন্সিলর আল আমিন সৈকত, সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজ ছাত্রলীগ সভাপতি সাবিহা মাহাবুব প্রভা, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিয়াদসহ আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের ১১৭ জনের নাম রয়েছে।
(এসএস/এসপি/সেপ্টেম্বর ০১, ২০২৪)
পাঠকের মতামত:
- বঙ্গবন্ধুর সাথে আলোচনার জন্য ন্যাপ প্রধান ঢাকা আসেন
- শ্যামনগরে একই পরিবারের চার নারীকে পিটিয়ে জখম
- বাংলাদেশি কাপড়কে ভারতীয় বলে বিক্রি, হিলিতে ৫ ব্যবসায়ীকে জরিমানা
- টেন্ডার ছাড়াই সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ
- সালথায় গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
- দিনাজপুরে অসহায় ও দুঃস্থ মানুষকে সহযোগিতা এবং সারা বাংলা ৮৮ বন্ধুদের ইফতার মাহফিল
- সাতক্ষীরায় চোর চক্রের হামলার শিকার গরু ব্যবসায়ী পলাশ
- দুই বৈষম্য বিরোধী ছাত্রনেতা রিমান্ডে
- দিনাজপুরে বৃষ্টিতে বোরো চাষিদের স্বস্তি
- বারুণী মেলা ও ঈদুল ফিতরে নিরাপত্তা নিশ্চিতে কাপ্তাই প্রশাসনের কঠোর প্রস্তুতি
- কাপাসিয়ায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা
- সোনাতলায় অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী বিক্রি, প্রশাসনের নজরদারির দাবি
- গোপালগঞ্জে নির্বাচনী ইশতেহার বিষয়ক উঠান বৈঠক
- চাটমোহরে অটোভ্যান ছিনতাই করতে চাচাতো ভাইকে হত্যা, আটক ৪
- ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যায় স্বামীর যাবজ্জীবন
- ঈদে ভিন্নধর্মী গল্প নিয়ে এয়ারটেলের শর্টফিল্ম ‘হোম নট কামিং’
- মহম্মদপুরে ৮ম বার্ষিক মতুয়া মহাসম্মেলন অনুষ্ঠিত
- চাটমোহরে ভ্যান ছিনতাই করতে চাচাতো ভাইকে হত্যার অভিযোগ, আটক ৩
- সার্ভেয়ার ও উপ প্রশাসনিক কর্মকর্তাসহ ৪ জনের বিরুদ্ধে অনিয়ম হয়রানির অভিযোগ
- ময়মনসিংহে ড্যাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- সাবেক যুবলীগ নেতা সেলিমের বিরুদ্ধে বদলি বাণিজ্য-জমি দখলসহ যত অভিযোগ
- ঢাকা-নড়াইল-খুলনা ও ঢাকা-নড়াইল-বেনাপোল, এক ট্রেনই ভরসা
- শাকিবিয়ানদের উন্মাদনায় ভাইরাল টিজার, ঝড় তুলেছে ‘প্রিন্স’
- ‘সংসদ যেন চরিত্রহননের কেন্দ্র না হয়’
- ‘আমরা এখন বাংলাদেশের কাছেও হারছি, এটা চিন্তার বিষয়’
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
-1.gif)








