সেনাবাহিনীর গাড়ি পোড়ানো মামলায় ছাত্রলীগ নেতা কারাগারে
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জে সেনা সদস্যদের উপর হামলা, গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও অস্ত্র ছিনতাই মামলায় ছাত্রলীগ নেতা নীরব শিকদারকে (২৭) কারাগারে পাঠানো হেয়েছে।
আজ শুক্রবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউদ্দিন খান জানিয়েছেন।
ওই কর্মবর্তা বলেন, বৃহস্পতিবার (৩ অক্টোবর) দিবাগত রাত ১০ টার দিকে কাশিয়ানী উপজেলার সীতারামপুর গ্রাম থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। আজ শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওই কর্মকর্তা।
নীরব কাশিয়ানী উপজেলার পুইশুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও ওই ইউনিয়নের সীতারামপুর গ্রামের আব্দুল মান্নান শিকদারের ছেলে।
ওসি আরো জানান, গত ১০ আগষ্ট শনিবার বিকালের দিকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে গোপালগঞ্জ সদর উপজেলা গোপীনাথপুর ইউনিয়নের গোপীনাথপুর বাসস্ট্যান্ডে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে এলাকাবাসী। এতে গোপালগঞ্জ সদর উপজেলা গোপীনাথপুর, জালালাবাদ, চন্দ্রদিঘলিয়া, কাশিয়ানী উপজেলা নিজামকান্দি, ফুকরা সহ আশপাশের বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মী ও সমর্থক অংশগ্রহন করেন।
বেলা ৩ টার দিকে ৫/৭ টি ইউনিয়নের আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতা কর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে ঢাকা-খুলনা মহাসড়কের গোপীনাথপুর বাসস্ট্যান্ডে একত্রিত হয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন । এতে ঢাকা- খুলনা মহাসড়কে দুই দিকের শত শত যানবহন আটকা পড়ে। খবর পেয়ে গোপালগঞ্জে কর্মরত সেনাবাহিনীর সদস্যরা সেখানে গেলে তাদের দেখে ভুয়া ভুয়া শ্লোগান দেয় বিক্ষোভকারীরা। এক পর্যায়ে সেনাবাহিনীর সদস্যদের সাথে তারা তর্কে জড়িয়ে পড়েন।
বিক্ষোভকারিরা ক্ষিপ্ত হয়ে সেনা সদস্যদের উপর হামলা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীর সদস্যরা ফাঁকা গুলি বর্ষণ করে । পরে বিক্ষুব্ধরা সেনা সদস্যের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নিয়ে মিছিল করতে থাকে। এসময় তারা সেনাবাহিনীর ২টি গাড়ি ভাংচুর ও একটি গাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এতে সেনা কর্মকর্তা সহ ৯ সেনা সদস্য আহত হয়। এ ঘটনায় গত ২২ আগস্ট বৃহস্পতিবার ১০ বেঙ্গল রেজিমেন্টের লেফটেন্যান্ট কর্ণেল মো. মাকসুদুল আলম বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান ও সাধারণ সম্পাদক জিএম সাহব উদ্দিন আজম সহ ১০৬ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া ৩ হাজার ২'শ জনকে অজ্ঞাত আসামী করা হয়।
ওই মামলায় নীরব শিকদারকে গ্রেফতার করা হয়েছে বলে জানান কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউদ্দিন খান।
(টিবি/এসপি/অক্টোবর ০৪, ২০২৪)
পাঠকের মতামত:
- জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী
- মুক্তিবাহিনী মানিকগঞ্জের দৌলতপুরে পাকবাহিনীর ওপর আক্রমণ চালায়
- ফাউন্ডার্স ডে উদযাপন করতে যাচ্ছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড
- পাংশায় কৃষক নারী ও প্রতিবন্ধীদের সহায়তা, শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
- বাগেরহাটে আহাদ হত্যার ২৪ ঘণ্টার মধ্যে চরমপন্থি ক্যাডারসহ ৩ আসামি গ্রেপ্তার
- ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও
- বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ঝালকাঠিতে বাংলা কিউআর নিয়ে মতবিনিময় সভা
- চাটমোহরে ভ্যান-ট্রলির মুখোমুখি সংঘর্ষ, ভ্যান চালক নিহত
- বিআরটিএ ও ডামের উদ্যোগে ৮৯৯ গণপরিবহন চালককে প্রশিক্ষণ
- গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্ট শুরু
- ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ১৬ দিন পর ফেরি চলাচল স্বাভাবিক
- পঞ্চগড় মাতৃসেবা ফার্মেসির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
- গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফসহ আর্থিক সহায়তা দিয়েছে ওয়ালটন প্লাজা
- গোবিপ্রবিতে নবনিযুক্ত উপ-উপাচার্যের যোগদান
- এমিরেটস ও ফ্লাইদুবাই ফ্লাইটে দ্বিগুণ রিওয়ার্ড পয়েন্ট অর্জনের সুযোগ পাচ্ছেন এমিরেটস স্কাই ওয়ার্ডসের সদস্যরা
- কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোচালকের মৃত্যু
- ঈশ্বরদীতে কর্মস্থলে যাওয়ার পথে বাসচাপায় ব্র্যাক কর্মকর্তা নিহত
- পুলিশের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ, আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবি এলাকাবাসীর
- শিশু রুহি হত্যায় মা-প্রেমিকসহ গ্রেফতার ৩, উদ্ধার শিশুর দেহাবশেষ
- প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথীর খোলা চিঠি
- নড়াইলে বসতঘরে বিকট শব্দে বোমা বিস্ফোরণ, তদন্তে পুলিশ
- আমি শালা লালবদর
- কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সমাবেশ
- আলোকিত জাতি গঠনে শিক্ষা
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের লাশ গভীর রাতে শ্যামনগরে, পারিবারিক কবরস্থানে দাফন
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ফাল্গুন
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- প্রতিবন্ধী হাবিব বাঁচতে চায়!
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
- ধর্ষকদের বিরুদ্ধে কলাপাড়ায় ছাত্র জনতার লাঠি মিছিল
- কলাপাড়ায় বৈষম্যবিরোধী অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ছাত্র-শিক্ষক শান্তি সমাবেশ
- কলাপাড়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- অন্ধ মানুষ
- ভিপি নুর পেলেন ট্রাক, হাসান মামুনের ঘোড়া
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
- আমার বটবৃক্ষ
-1.gif)








