মৌলভীবাজার আদালতে সাবেক কৃষিমন্ত্রী, একদিনের রিমান্ড মঞ্জুর
মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : মৌলভীবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও পতিত আওয়ামীলীগ সরকারের সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদকে কড়া নিরাপত্তায় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রট আদালতে তোলা হয়েছে।
বুধবার (২৭ নভেম্বর) সকাল ১০ টায় মৌলভীবাজার জেলা কারাগার থেকে শহরের আদালত এলাকার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রট আদালতে নিয়ে আসা হয় প্রবীন এই রাজনীতিককে। বিচারকার্য শুরু হওয়ার আগ পর্যন্ত সেখানকার হাজত খানায় রাখা হয় তাকে। এর পর সকাল ১০ টা ৫০ মিনিটের দিকে শুরু হয় বিচার কাজ।
আদালত সূত্রে জানা যায়, সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এর উপর দায়ের হওয়া মামলায় (জিআর-২৪৯/২৪, শ্রীমঙ্গল থানা মামলা নং-২৪) মৌলভীবাজার-২ আমলী আদালতে তাঁকে তোলা হলে উভয় পক্ষের আইনজীবীদের উপস্থিতিতে শুরু হয় শুনানী। এসময় ৫দিনের রিমান্ড আবেদন করা হলে আদালতের বিচারক এম মিজবাউর রহমান ১দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড মঞ্জুর হলে ফের পুলিশ পাহারায় কারাগারে পাঠানো হয় সাবেক এই মন্ত্রীকে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আদালতের পরিস্থিতি ছিলো স্বাভাবিক এবং কোন ধরনের অপ্রীতিকর ঘটনাও ঘটেনি।
এর আগে ২৪ নভেম্বর রবিবার সন্ধ্যায় সাবেক এ মন্ত্রীকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মৌলভীবাজার জেলা কারাগারে স্থানান্তর করা হয়।
উল্লেখ্য, গত ৩ অক্টোবর রাতে আব্দুস শহীদের ঢাকাস্থ উত্তরার বাসায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে বিপুল পরিমান নগদ অর্থ,বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কারসহ তাকে আটক করা হয়।
(একে/এএস/নভেম্বর ২৭, ২০২৪)
(ওএস/এএস/নভেম্বর ২৭, ২০২৪)
পাঠকের মতামত:
- সাতক্ষীরা শহর শিবিরের মাদকবিরোধী সাইকেল র্যালী
- সাতক্ষীরার দু’টি সেরা প্রাথমিক বিদ্যালয়কে ‘বুক শেল্ফ’ প্রদান
- শতাধিক দেবদারু চারায় সাজলো পঞ্চগ্রাম ঈদগাহ মাঠ
- ফরিদপুরে ২৬ লাখ টাকার এস্কাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- কাশিয়ানীতে হিন্দু পরিবারের শিশুসহ ৪ সদস্যকে মারধরের অভিযোগ
- গোপালগঞ্জে অনুদান পেলেন প্রান্তিক জনগোষ্ঠির ৪০ জন
- ‘প্রতিবন্ধী ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে সংশ্লিষ্ট আইন সংশোধন করা হবে’
- সোনাতলায় নাগরিক কমিটির প্রথম সম্মেলন অনুষ্ঠিত
- কাপাসিয়ায় ‘কাঁঠাল’র বাম্পার ফলন, দাম নিয়ে হতাশ কৃষকরা
- নিখোঁজের পরদিন বনে মিললো বৃদ্ধের লাশ, বন্যহাতির আক্রমণে নিহত দাবি
- ঈদগাহ মাঠ নিয়ে দু'পক্ষের সংঘর্ষ, দোষীদের গ্রেপ্তার দাবি
- হত্যা ও লুটপাটকারীদের আইনের আওতায় আনতে এমপি হারুনের কঠোর নির্দেশ
- ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত
- সংসদকে পাশ কাটিয়ে কোনো চুক্তি না করার আহ্বান বিরোধীদলীয় নেতার
- জামালপুরে দু'পক্ষের সংঘর্ষ, গ্রেফতার ১
- ‘মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের অর্জন’
- ‘প্রধানমন্ত্রীর সফরে চীন-মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হয়েছে’
- ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি
- দেশে ফিরেছেন ৬৮ হাজার ২৯৭ হাজি
- ফিরছে ‘থ্রি ইডিয়টস’, এবার সংসার ও পেশাজীবনের গল্প
- লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প
- অভিষেকেই তিন বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি কেপ ভার্দে
- ভরিতে সোনার দাম বাড়লো ৫৪৮২ টাকা
- ‘চুক্তির পরও হরমুজে ড্রোন হামলা কাণ্ডজ্ঞানহীন’
- ‘বাংলাদেশ একদিন ফুটবল বিশ্বকাপে খেলবে’
- উত্তম ও অধম
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
- ঝালকাঠি ও নলছিটি মুক্ত দিবস বিজয়োল্লাসের এক অবিস্মরণীয় দিন
- ‘ফ্যাসিস্টদের উদ্দেশ্য ছিল জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করা’
- লাওসকে উড়িয়ে দারুণ শুরু বাংলাদেশের
- মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা
- কুয়াকাটায় ১৩ জেলে আটক, জাল ও ট্রলার জব্দ
- মরা নদের গল্প
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ কথা
- জাতীয় কবির ১২৫তম জন্মবার্ষিকী আজ
- গ্রামবাংলার স্বাদ ও স্মৃতি মিশে থাকা বুনো আমড়া, নিঃশব্দে হারিয়ে যাচ্ছে সবুজ ঐতিহ্য
- সোনার দাম বেড়ে ভরি ২১৭৩৮২ টাকা
- আবদুল হামিদ মাহবুব’র একগুচ্ছ লিমেরিক
- গাজায় ‘শক্তিশালী’ হামলার নির্দেশ নেতানিয়াহুর
- আলুর উদ্বৃত্ত সমস্যা সমাধানে আন্তর্জাতিক প্রদর্শনী ডিসেম্বরে
- ‘এনসিপিকে শাপলা দেওয়ার সুযোগ নেই’
- এসএসসিতে দেশ সেরা যশোর বোর্ড, পাশের হার ৯২.৩৩
- ২৩ এপ্রিল তালার পারকুমিরা গণহত্যা দিবস
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- তিন পুরুষ ইঞ্জিনিয়ার
-1.gif)







