ঘুমন্ত শিশু সন্তানকে কুপিয়ে হত্যা, মায়ের এক দিনের রিমাণ্ড
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : ঘুমন্ত শিশু সন্তানকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করার অভিযোগে দায়েরকৃত মামলার আসামী আসমা খাতুনকে জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের রিমাণ্ড মঞ্জুর করেছে আদালত। আজ সোমবার দুপুরে মামলার তদন্তকারি কর্মকর্তা কলারোয়া থানার উপপরিদর্শক নিকুঞ্জ রায় এর সাত দিনের রিমাণ্ড আবেদনের শুনানি শেষে সাতক্ষীরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম তৃতীয় আদালতের বিচারক মেহেদী হাসানের এ রিমাণ্ড মঞ্জুর করেন।
রিমাণ্ড মঞ্জুর হওয়া আসমা খাতুৃন (২৪) কলারোয়া উপজেলার কুশোডাঙা গ্রামের তৌহিদুল ইসলাসের স্ত্রী ও বাটরা গ্রামের আব্দুল মাজেদের মেয়ে।
ঘটনার বিবরণে জানা যায়, মানসিক ভারসাম্যহীন আসমা খাতুনকে গত ২৪ এপ্রিল স্বামীর বাগি কুশোডাঙা গ্রাম থেকে বাপের বাড়ি বাটরা গ্রামের আব্দুল মাজেদের বাড়িতে আনা হয়। পরদিন দুপুে ১২টার দিকে আসামকে যাক্তার দেখাতে নিয়ে যাওয়ার জন্য ভ্যান ডাকতে যান তার মা আলেয়া খাতুন। এ সময় আসমা ঘরের বারান্দায় ঘুমিয়ে থাকা দুই বছরের শিশু খাদিজাকে ধারালো বটি দিয়ে জবাই করে হত্যা করে। এ ঘটনায় নিহতের চাচা কুশোডাঙা গ্রামের কামরুল ইসলাম বাদি হয়ে আসমার নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। পরদিন ২৬ এপ্রিল মামলার তদন্তকারি কর্মকর্তা কলারোয়া থানার উপপরিদর্শক নিকুঞ্জ রায় আসমাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাত দিনের রিমা- আবেদন করেন। সোমবার ওই রিমাণ্ড আবেদনের শুনানি হয়।
সাতক্ষীরা জজ কোর্টের অতিরিক্ত পিপি অ্যাড, সিরাজুল ইসলাম রিমাণ্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার তদন্তকারি কর্মকর্তা কলারোয়া থানার উপপরিদর্শক নিকুঞ্জ রায় বলেন, রিমাণ্ড শুনানিকালে আসামীপক্ষের কোন আইনজীবী ছিল না। আগামিকাল মঙ্গলবার আসমাকে জিজ্ঞাসাবাদের জন্য কারাগার থেকে পুলিশ হেফাজতে নিয়ে আসা হবে।
(আরকে/এসপি/এপ্রিল ২৮, ২০২৫)
পাঠকের মতামত:
- বগুড়ায় স্বাচিপের সাবেক সভাপতি ডাঃ সামির হোসেন মিশু গ্রেফতার
- মৌলভীবাজারে পৌরকর ২০ গুণ বৃদ্ধি!
- টুঙ্গিপাড়ায় রাস্তা নির্মাণে বাধা, অবরুদ্ধ ২০ পরিবার
- ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সালথায় অবহিতকরণ সভা
- আমার বটবৃক্ষ
- নড়াইলে এনসিপির বিক্ষোভ মিছিল সমাবেশ
- প্রাথমিক শিক্ষার বিবর্তন ও এসডিজি ৪ অর্জন
- হরমুজ প্রণালী নিয়ে মুখোমুখি অবস্থানে যুক্তরাষ্ট্র ও ইরান
- সালথায় নবগঠিত ছাত্রদলের আনন্দ মিছিল
- ডিবি হেফাজতে ছাত্রলীগ নেতার মৃত্যু, ওসি প্রত্যাহার
- গোপালগঞ্জে নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির মিছিল সমাবেশ
- ইতিহাস গড়ে গিনেস বুকে রোনালদো
- ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী
- ‘বিচার করুন, না হলে যাওয়ার পথ খুঁজুন’
- আবার একসঙ্গে তিন কিংবদন্তি
- সালমান শাহর লাশ তোলার আদেশ বাতিল চেয়ে আবেদন
- বিশ্বকাপের ফাইনালে উপস্থিত থাকবেন ট্রাম্প
- সোনার দাম ভরিতে কমলো ৫৪৮২ টাকা
- ‘জাপানের অভিজ্ঞতা নিয়ে প্রাথমিক শিক্ষায় বড় সংস্কার আনা হবে’
- ‘২০২৭ সালের এসএসসি জানুয়ারিতে’
- ‘বিচার নিশ্চিত না করলে সরকার ৫ বছর টিকতে পারবে না’
- কুমিল্লার বিবিরবাজারে মুক্তিযোদ্ধাদের আক্রমণে ২১ জন পাকসেনা নিহত হয়
- ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ নেতার মৃত্যু, ওসি আলমগীর হোসেন প্রত্যাহার
- গোপালগঞ্জে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
- আ.লীগের ‘নৈরাজ্য ও ষড়যন্ত্রের’ প্রতিবাদে ঈশ্বরদীতে বিএনপির বিক্ষোভ মিছিল
- মহেশখালীর রাজনীতিবিদ ও উদ্যোক্তা মুহিবুল্লাহর দাফন সম্পন্ন
- প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের সুযোগ প্রদানের দাবি
- ‘আমরা সম্মিলিতভাবে মানুষের ভেতরের সুন্দর মনটা গড়ে তোলার চেষ্টা করছি’
- শ্রীমঙ্গলে যুবলীগ নেতার বিরুদ্ধে গ্রাম্য সালিশে দিনমজুর বৃদ্ধকে মারধরের অভিযোগ
- তারুণ্যের ঈদ ভাবনা
- ‘ফেনীর বন্যা সমাধানে সেনাবাহিনীর মাধ্যমে নদীর বেড়িবাঁধ নির্মাণ হবে’
- প্রেমের টানা কুষ্টিয়ায় চীনা যুবক, বিয়ে করতে ইসলাম ধর্ম গ্রহণ
- শরীয়তপুরের দুই রুটে ফেরি চলাচল বন্ধ
- উত্তম ও অধম
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
- ঝালকাঠি ও নলছিটি মুক্ত দিবস বিজয়োল্লাসের এক অবিস্মরণীয় দিন
- মাদারীপুরে বিষ প্রয়োগে ১৫ লাখ টাকার মাছ নিধন
- মরা নদের গল্প
- প্রতিষ্ঠাবার্ষিকী ও পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে নীলফামারী জেলা আ.লীগের বর্ণিল আয়োজন
- মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ কথা
- ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সালথায় অবহিতকরণ সভা
- নড়াইলে এনসিপির বিক্ষোভ মিছিল সমাবেশ
- ‘ফ্যাসিস্টদের উদ্দেশ্য ছিল জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করা’
- লাওসকে উড়িয়ে দারুণ শুরু বাংলাদেশের
-1.gif)







