সিরাজগঞ্জে সবজি বিক্রেতাকে অপহরণ-হত্যায় ৬ জনের মৃত্যুদণ্ড
স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জে নাজমুল ইসলাম নামে এক সবজি বিক্রেতাকে অপহরণ ও হত্যার দায়ে ছয়জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেকের ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২০ মে) বেলা সোয়া ১১টার দিকে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ এম আলী আহমেদ এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা অনুপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন-গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার পারধুন্দিয়া গ্রামের মো. হায়দার আলীর ছেলে মো. খাজা মিয়া, একই উপজেলার হরিনাথপুর বিষপুকুর গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে মো. এনামুল, দরগাপাড়া গ্রামের মৃত মজিবর শেখের ছেলে মো. মোজাহিদ, পারধুন্দিয়া গ্রামের মো. হায়দার আলীর ছেলে মো. বসু, মাদারদহ পূর্বপাড়া গ্রামের আব্দুর রহমান প্রধানের ছেলে মো. সাইদুল ইসলাম ও একই জেলার সাঘাটা উপজেলার রামনগর (হাটবাড়ি) গ্রামের মো. নজরুল ইসলাম সরকারের ছেলে মো. মিলন সরকার।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শাকিল মোহাম্মদ শরিফুর হায়দার (রফিক সরকার) এসব তথ্য নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১২ আগস্ট দিনগত রাত সোয়া ১টার দিকে সলঙ্গা থানাধীন হাটিকুমরুল গোলচত্বরের উত্তরে রূপসী বাংলা হোটেলের দক্ষিণে বটগাছের নিচ থেকে সবজি ব্যবসায়ী নাজমুল ইসলামের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত সবজি ব্যবসায়ী নওগাঁ জেলার বাসিন্দা। তিনি নওগাঁর চকগৌরী বাজার থেকে বিভিন্ন ধরনের সবজি কিনে ঢাকার আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকার একটি আড়তে বিক্রি করতেন। এ ঘটনায় নাজমুলের বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে সলঙ্গা থানায় মামলা দায়ের করেন।
মামলায় বাদীর বিবরণ থেকে জানা যায়, ২০১৭ সালের ১০ আগস্ট দুপুরে চকগৌরী হাট থেকে সবজি কিনে ট্রাকে উঠিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেন নাজমুল। পরদিন ১১ আগস্ট সবজি বিক্রি শেষে ফেরার পথে গাজীপুর উপজেলার চন্দ্রা থেকে তাকে অপহরণ করা হয়। ১১ আগস্ট রাত ১২টার দিকে অজ্ঞাতনামা ব্যক্তি নাজমুলের ফোন থেকে তার স্ত্রী রাবেয়া খাতুনকে ফোন দিয়ে অপহরণের কথা বলে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন। ১২ আগস্ট সকাল ৭টায় টাকা পাঠানোর জন্য বিকাশ নম্বরও দেন। ওইদিন সকালেই মোহাম্মদ আব্দুল কুদ্দুস নামে একটি বেসরকারি সংস্থার ম্যানেজারের মাধ্যমে জানা যায় নাজমুলের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে সিরাজগঞ্জের সলঙ্গা থানা পুলিশ।
এই হত্যা মামলার তদন্ত শেষে সলঙ্গা থানা পুলিশ সাতজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন। রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণের জন্য মোট ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করে। সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে দ্য পেনাল কোড, ১৮৬০ এর ৩৯৬ ও ৩৪ ধারার অভিযোগ প্রমাণিত হওয়ায় ছয়জনকে মৃত্যুদণ্ড দেন বিচারক। মামলার অপর আসামি সাইফুল ইসলাম ওরফে হাজী ছয়ফুল মারা যাওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।
(ওএস/এএস/মে ২০, ২০২৫)
পাঠকের মতামত:
- জয়প্রকাশ নারায়ণ বঙ্গবন্ধুর অসাধারণ নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসা করেন
- হুয়াওয়ের ৮টি গ্লোমো অ্যাওয়ার্ড অর্জন
- নড়াইলে প্রয়াত সঙ্গীত শিল্পী মিলু ঠাকুরের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল
- কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
- নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
- পাংশা পৌরসভায় ভিজিএফের চাল বিতরণে অনিয়ম
- সোমবার দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- কাপ্তাইয়ে ৫ হাজার ৫৬৩ কার্ডধারী পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ
- প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড পেল গোবিপ্রবি'র শিক্ষার্থী অনিক
- চালকের আসনে হেলপার, দুর্ঘটনায় গেল প্রাণ
- টুঙ্গিপাড়ায় দুস্থদের ঈদ উপহারের চাল ওজনে কম দেওয়ার অভিযোগ
- সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
- জাতীয় সংগীতের অবমাননা ও যুদ্ধাপরাধীদের জন্য শোক প্রস্তাব: সংসদীয় ঐতিহ্যে এক কলঙ্কিত অধ্যায়
- রিকশা ছিনতাই করতেই বন্ধুরা তাকে ইয়াবা সেবন করায়
- ‘এলাকায় দুকান বন্ধ, শহরে আইসেও কোনো ব্যবস্থা করতি পারিনি’
- সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচজনের আত্মকথা
- ঈদ ঘিরে সক্রিয় জাল নোট কারবারিরা
- ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ট্রলি চালকের
- গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আরো একজনের মৃত্যু
- কাঁচামাটিয়া নদীর কচুরিপানা এখন মশা উৎপাদনের অভয়াশ্রম
- কুড়িগ্রামে তিস্তা নদীর তীর সংরক্ষণ কাজ বন্ধ করে দিল এলাকাবাসী
- ভোক্তা অধিকার দিবসে নীলফামারীতে র্যালি, প্রতিবাদ সভা ও মানববন্ধন
- ভূরাজনীতি, সামুদ্রিক বাণিজ্য ও কৌশলগত ভারসাম্যের নতুন সমীকরণ
- প্রকৃতির অভিশাপকে এতো ঠুনকো ভাববেন না
- কর্ণফুলীতে ড্রেজিং বন্ধে শঙ্কা, সিএমপি কমিশনারকে বন্দরের জরুরি চিঠি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
-1.gif)








