বৈদেশিক মুদ্রা ডাকাতি, ৫ জন রিমান্ডে, কারাগারে ১
স্টাফ রিপোর্টার : রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় গাড়ি থামিয়ে প্রায় দেড় কোটি টাকা সমমূল্যের বৈদেশিক মুদ্রা ডাকাতির ঘটনায় জড়িত ডাকাতদলের পাঁচ সদস্যের রিমান্ড ও একজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
শনিবার (৫ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জেনিফার জেরিনের আদালত এ আদেশ দেন।
গ্রেফতারদের মধ্যে মো. আবদুল্লাহ আল মামুন (২৫), মো. জাহিদুল ইসলাম ওরফে সোহাগ (২৬), মো. জয় হাসান (২৩) ও মো. বিজয়ের (২০) তিনদিনের ও মো. সাব্বির হোসেনের (২২) চারদিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। এছাড়া মো. আরিয়ানকে (২০) কারাগারে পাঠানো হয়েছে।
এদিন আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক রুহুল আমিন। আসামিপক্ষের পাঁচজনের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন। আর আরিয়ানের আইনজীবী শিশু দাবি করে জামিন শুনানি করেন। শুনানি শেষে বিচারক পাঁচজনের রিমান্ড মঞ্জুর করেন ও একজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত চারদিনে ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও তেজগাঁও শিল্পাঞ্চল থানা-পুলিশ।
জানা গেছে, গত ১ জুলাই বিকেল সাড়ে ৬টার দিকে ডাকাতির ঘটনা ঘটে। মুখোশধারী ও দেশীয় অস্ত্রে সজ্জিত ১০-১২ জনের একটি দল এমএম আয়াত ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের একটি প্রাইভেটকারের গতিরোধ করে অস্ত্রের মুখে প্রায় চার লাখ ৯১ হাজার ৫০০ সৌদি রিয়াল, ৪০০ ওমানি রিয়াল, ৩০ কুয়েতি দিনার ও ১২ হাজার ৩৫০ দিরহাম লুট করে নেয়। বাংলাদেশি মুদ্রায় যার আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৬৪ লাখ টাকা।
পুলিশ জানায়, প্রতিষ্ঠানটির কর্মচারী তুহিন ও অন্যান্য সহযোগীরা পূর্বপরিকল্পিতভাবে এই ডাকাতির ছক আঁকেন। ঘটনার দিন উবার রাইড শেয়ারিংয়ের একটি প্রাইভেটকারে উত্তরা যাওয়ার সময় তুহিন তার লাইভ লোকেশন হোয়াটসঅ্যাপে দলীয় সহযোগীদের পাঠান। এরপর ঠিক নির্ধারিত স্থানে এসে দলটি গাড়ির গতিরোধ করে মুদ্রাভর্তি লাগেজ নিয়ে পালিয়ে যায়।
গ্রেফতারদের কাছ থেকে ডাকাতির অর্থ উদ্ধারসহ তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
(ওএস/এএস/জুলাই ০৬, ২০২৫)
পাঠকের মতামত:
- তামাকমুক্ত পরিবেশ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার
- ঈদে প্রচার হবে ৭ পর্বের ‘দেনা পাওনা কোরবানি স্পেশাল’
- ট্রেনে ঈদযাত্রার শুরুতেই শিডিউল বিপর্যয়ের ভোগান্তিতে হাজারো যাত্রী
- ‘বাজেটের আকার বাড়লেও জনগণের ভাগ্যের উন্নয়ন হয়নি’
- জাতীয় নাগরিক পার্টির নড়াইল জেলার ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
- প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সাক্ষাৎ
- যমুনা সেতু পার হলো ৪০ হাজার গাড়ি, টোল আদায় সোয়া ৩ কোটি
- ইতিহাস বদলাতে দেশ ছাড়লো নারী ক্রিকেট দল
- টাঙ্গাইলে ট্রাক উল্টে ১৫ জন নিহত
- জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী
- শিশু ধর্ষণকারীর মৃত্যুদণ্ড, ২৯ কার্যদিবসের মধ্যে রায় ঘোষণা
- মেট্রোরেল ভ্রমণে ২৫% ছাড় পাবেন বয়স্ক ও বিশেষ চাহিদাসম্পন্নরা
- কুয়েতে ২৪০ টন খাদ্য সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ
- পার্বত্য চট্টগ্রামের রাজা ত্রিদিব রায় পাকিস্তানের প্রতি আনুগত্য ঘোষণা করেন
- রাজধানী ছাড়ছেন পোশাক শ্রমিকরা, ছুটি ১০৮ কারখানার
- জলবায়ু পরিবর্তন অভিযোজনে প্রতিবন্ধী ব্যক্তিদের সুরক্ষায় মতবিনিময় সভা
- নজরুল ও বঙ্গবন্ধু: এক অভিন্ন স্বপ্নের দুই রূপকার
- জুলিও-কুরি শান্তি পদক ও বঙ্গবন্ধুর দর্শন: সমকালীন সংকটে কতটা প্রাসঙ্গিক?
- খোড়া হয়েছে সারিবদ্ধ ৪ কবর, এক ভাইয়ের উঠা হলো না নতুন ঘরে
- সাম্য ও মানবতার কবি কাজী নজরুল ইসলাম
- ঈশ্বরদীতে প্রতিবেশী ভাইয়ের লাঠির আঘাতে মিষ্টি ব্যবসায়ী নিহত
- নড়াইলে ভূমিদস্যু, দুর্নীতিবাজ ও অবৈধ সম্পদ অর্জনকারীদের বিরুদ্ধে মানববন্ধন
- দৌলতদিয়ায় ঝুঁকি নিয়ে যাত্রীসহ ফেরিতে উঠছে বাস
- দুর্ঘটনা এড়াতে চন্দ্রঘোনা ফেরিঘাটে সওজ’র সতর্কবার্তা, মাইকিং ও বিলবোর্ড স্থাপন
- এস আলমকে দেশে ফিরিয়ে এনে বিচারসহ ৪ দফা দাবীতে রাজবাড়ীতে মানববন্ধন
- সাভারে আদিবাসী কল্যাণ সমিতির কার্য়করী কমিটির পরিচিতি সভা
- শরীয়তপুরে ফসলি জমিতে মাছের খামার করার প্রতিবাদে মানববন্ধন, যুবদল নেতা আটক
- সরকারি হাসপাতালের ভেতরে অনুমোদনহীন ক্যান্টিন-ফার্মেসি বন্ধের নির্দেশ
- জুলাই অভ্যুত্থান দিবসে এলো সায়ানের গান
- শ্রীমঙ্গলে ঈদ উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুরা পেলো নতুন কাপড়
- ভিমরুলের কামড়ে বাবার মৃত্যু, আইসিইউতে মা-মেয়ে
- শরীয়তপুরে লাইসেন্সবিহীন ইটভাটা চালুর দাবিতে মালিক-শ্রমিকদের বিক্ষোভ
- ঠাকুরগাঁওয়ে স্কুল শিক্ষকের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
- ‘ওলো’ নামে নতুন রঙ আবিষ্কারের দাবি বিজ্ঞানীদের
- মুক্তিযুদ্ধের স্মৃতি কথা
- রাণীশংকৈলে রাজা টংনাথ জমিদারী বাড়ী সংস্কার কাজের উদ্বোধন
- ভৈরবে গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদককারবারী গ্রেপ্তার
- কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের অভিযোগ
- ১ লাখ ফুটবলারের পক্ষে ফিফার বিরুদ্ধে ঐতিহাসিক মামলা
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- মোহররম
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- সিলেটে হালকা ভূমিকম্প অনুভূত
- মদন প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন
- ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, চালকসহ নিহত ৫
-1.gif)








