চাঁদাবাজের বিরুদ্ধে তদন্ত করতে আদালতের স্বপ্রণোদিত আদেশ
স্টাফ রিপোর্টার : ‘বিএনপি নেতা বনে গিয়ে পল্লবীতে চাঁদাবাজি শুরু করেছে যুবলীগ নেতা জাকির’ শিরোনামে দেশ টিভিতে সংবাদ প্রকাশের পর আদালত স্বপ্রণোদিত হয়ে অভিযুক্ত জাকিরের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন।
বৃহস্পতিবার (৩১ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালত এ আদেশ দেন। ঘটনাটি তদন্ত করে আগামী ১০ আগস্টের মধ্যে প্রতিবেদন জমা দিতে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন আদালত।
আদালতের আদেশে বলা হয়, গত ২৫ জুলাই ‘বিএনপি নেতা বনে গিয়ে পল্লবীতে চাঁদাবাজি শুরু করেছে যুবলীগ নেতা জাকির’ শিরোনামে দেশটিভিতে প্রচারিত একটি প্রতিবেদন আদালতের নজরে এসেছে। প্রতিবেদনটি পর্যালোচনা করা হয়।
পর্যালোচনায় দেখা যায় যে, জাকির হোসেন ওরফে সুটার জাকির নামক একজন ব্যক্তি বিএনপির কথিত নেতা পরিচয়ে তার দলবল নিয়ে পল্লবী থানার টেকেরবাড়ি ও সাগুফতা এলাকার বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে চাঁদার দাবিতে ভাঙচুর ও বিভিন্ন ব্যবসায়ীকে মারধর করার মতো আমলযোগ্য অপরাধে লিপ্ত হয়েছে। দেশ টিভিতে প্রচারিত ওই প্রতিবেদনে তাসকিন নামক এক ব্যক্তি প্রতিবেদকের কাছে তার দেওয়া সাক্ষাৎকারে সুটার জাকিরের বিরুদ্ধে ধারালো অস্ত্র দ্বারা তার পা কেটে ফেলার চেষ্টা করার অভিযোগ করেন।
প্রচারিত ভিডিও প্রতিবেদনে আরও দেখা যায় যে, ভিকটিম তাসকিনের একটি পা ব্যান্ডেজ করা অবস্থায় ভিকটিম বিছানায় শায়িত। ভিকটিম তাসকিন তার প্রদত্ত বিবৃতিতে বলেন যে, ‘আমি ঘরে বিছানায় পরে আছি প্রায় ১৮-২০ দিনের মত। চাঁদা চাচ্ছে আমাদের কাছে। যদি আমরা চান্দার একটা অ্যামাউন্ট দেই তাহলে হয়তো একটা নেগোশিয়েশনে আসতে পারে।’ সুটার জাকির ও তার গ্রুপের বিরুদ্ধে প্রচারিত প্রতিবেদনে টেকেরবাড়ি এলাকার ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজির গুরুতর অভিযোগ উঠেছে।
প্রচারিত প্রতিবেদন পর্যালোচনায় আদালতের কাছে প্রতীয়মান হয়েছে যে, পল্লবী থানার টেকেরবাড়ি ও সাগুফতা এলাকার সাধারণ ব্যবসায়ীরা চাঁদাবাজের সন্ত্রাসী কার্যকলাপে তাদের স্বাভাবিক ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনা করতে বাঁধার সম্মুখীন হচ্ছেন, যা একই সঙ্গে মৌলিক মানবাধিকারের লঙ্ঘন এবং একটি আমলযোগ্য অপরাধ। এ অপরাধ সংঘটনের বিষয়ে অপরাধের শিকার ভিকটিমগণ তাদের প্রাণভয়ে সংশ্লিষ্ট থানায় গিয়ে অভিযোগ দাখিল করতে বা মামলা করার মত সাহস পাননি, যা প্রতিবেদনে প্রচারিত অপরাধের ঘটনার শিকার হওয়া ভিকটিমদের বাংলাদেশের নাগরিক হিসেবে আইনের আশ্রয় লাভের অধিকারকে বিঘ্নিত করেছে।
আদেশে আরও বলা হয়, সুটার জাকির ও তার দলের উক্তরূপ কর্মকাণ্ডে বাংলাদেশ দণ্ডবিধি ১৮৬০ এর অধীন ১৪৩/৩৪/৩২৩/৩২৫/৩২৬/৩৮৫/৩৮৬/৩৮৭ ধারার অপরাধ সংঘটিত হয়ে থাকতে পারে। বর্ণিত প্রতিবেদন ফৌজদারি কার্যবিধির ১৯০ (১) সি ধারায় আমলে নেওয়ার ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট হিসেবে অত্র আদালতের নজরে এসেছে। পল্লবী থানা এলাকায় এরূপ কোনো কোনো ব্যক্তি চাঁদাবাজির মাধ্যমে সাধারণ মানুষের জন-জীবন বাধাগ্রস্ত করে সুনির্দিষ্টভাবে তাদের বিস্তারিত নাম-ঠিকানা, প্রতিবেদনে প্রচারিত ভিকটিমদের বিবৃতি ১৬১ ধারামতে লিপিবদ্ধ করে বিস্তারিত প্রতিবেদন ৭ কার্যদিবসের মধ্যে আদালতে পাঠানোর জন্য পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হলো।
(ওএস/এএস/আগস্ট ০১, ২০২৫)
পাঠকের মতামত:
- কুমিল্লার সিঙ্গারবিলে মুক্তিযোদ্ধাদের আক্রমণে পাকবাহিনীর ১৩ জন সৈন্য নিহত হয়
- মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেলো ৩০০ অসহায় ও দুস্থ রোগী
- জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ফরিদপুরে ছাত্রদলের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি
- শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে নগরকান্দায় বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল
- নারায়ণগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালন
- মব সৃষ্টি করে বসতবাড়ির উঠান কেটে চলাচলের রাস্তা নির্মাণ
- ফরিদপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত
- মুন্সীগঞ্জের মহাসড়কে নারীর ছিন্নভিন্ন মরদেহ, পদ্মা নদীতে যুবকের গলিত লাশ
- রক্তদান ও আলোচনা সভার মধ্য দিয়ে ঈশ্বরদীতে জিয়াউর রহমানকে স্মরণ
- জিয়াউর রহমানের আদর্শ অনুসরণের আহ্বান জানালেন বিএনপি নেতা জাকারিয়া পিন্টু
- সালথায় জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
- গোপালগঞ্জে ভ্রাম্যমান আদালতের জরিমানা
- ৮ বছরের শিশুকে বলৎকারের অভিযোগ, কিশোর গ্রেপ্তার
- সাতক্ষীরায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
- জীবন তো বহমান স্রোত
- প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ৪ জুন
- ঈশ্বরদীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত
- সংখ্যালঘু অধিকার ও ঐক্যের বার্তা নিয়ে বগুড়ায় ঐক্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- সামাজিক প্রতিহিংসার শিকার এক অসহায় নারীর ঘর ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা
- পদ্মার স্রোতে ভেসে গেল ঈদের আনন্দ, ২০ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার
- আমেরিকা এটিকে ‘জোকস’ হিসাবে নিলে ভালো!
- ঈশ্বরদীর কালিকাপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- যৌতুকের টাকার দাবিতে স্ত্রীর মাথার চুল কেটে ন্যাড়া, স্বামী-ননদ গ্রেপ্তার
- কুড়িগ্রাম কারাগারে বন্দীদের বর্ণিল ঈদ উৎসব: খাবারে রাজকীয় মেন্যু
- শ্যামনগরে ঝড়ে গাছ ভেঙে পড়ে শিশুর মৃত্যু
- কেন্দুয়া হানাদার মুক্ত হয়েছিল আজ
- সিলেটে হালকা ভূমিকম্প অনুভূত
- ফরিদপুরে বণার্ঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- ঝালকাঠিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন
- মধুখালীতে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা
- মোহররম
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বোদা টুস্টার
- কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতার ওপর ছাত্রদলের হামলা
- শরীয়তপুরে জমিজমার দ্বন্দে স্কুল শিক্ষককে পিটিয়ে হত্যা
- সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ
- ছেংগারচর বাজারে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে চারটি দোকান, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
- আনন্দ শোভাযাত্রায় মোটিফ বানানো চিত্রশিল্পীর বাড়িতে আগুন
- ছেলের মাদককাণ্ড নিয়ে অবশেষে মুখ খুলছেন শাহরুখ খান
- মব সৃষ্টি করে বসতবাড়ির উঠান কেটে চলাচলের রাস্তা নির্মাণ
- রাজারহাটে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ
- বেলকুচি উপজেলা যুবলীগের কক্ষে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও শেখ মনির সাথে একই সারিতে পৌর মেয়র রেজার ছবি, সমালোচনার ঝড়
- চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ তালিকাভুক্ত ৫ কিশোর গ্যাং সদস্য আটক
- আট বছর আগে একদিন
- ১৯ ডিসেম্বর কাশিয়ানী মুক্ত দিবস
-1.gif)








