‘কোনো বক্তব্য নেই’
স্টাফ রিপোর্টার : ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামকে সোমবার বেলা ১১টার দিকে কড়া পাহারায় হাজতখানা থেকে বের করা হয়। ধীর পদক্ষেপে পুলিশ ব্যারিকেডের সুরক্ষায় তিনি পৌঁছান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ষষ্ঠ তলায় বিচারক মাহবুব আলমের এজলাসে।
সোমবার (২৭ অক্টোবর) ঢাকা মহানগর উত্তরা পশ্চিম থানার একটি হত্যা মামলায় তাকে জিজ্ঞাসাবাদের সুযোগ দেওয়ার জন্য গ্রেফতার দেখানোর আবেদন করে পুলিশ। আদালত তা মঞ্জুর করেন। মামলায় তিনি ৮ নম্বর আসামি।
বিচারক জানতে চান, আতিকুল ইসলাম বা তার আইনজীবী কিছু বলতে চান কি না? পাশে দাঁড়ানো আইনজীবী ও সাবেক মেয়র হালকা মাথা নাড়িয়ে জানান, তাদের কোনো বক্তব্য নেই।
কার্যক্রম শেষে পুলিশ এজলাস থেকে বের হয়ে নিকটবর্তী লিফট দিয়ে নিচে নামাতে চাইলে এজলাসের বাইরে দাঁড়ানো কয়েকজন দাবি করেন, তাকে যেন হেঁটে নামানো হয়। শেষ পর্যন্ত পুলিশ তাৎক্ষণিক পরিস্থিতি সামাল দিয়ে মাঝের সিঁড়ির লিফট ব্যবহার করে তাকে আবার হাজতখানায় নিয়ে যান।
পুলিশের আবেদনে বলা হয়, মামলার আসামি আতিকুল ইসলাম বনানী থানার মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে জেলহাজতে আটক রয়েছেন। মামলার বাদী রেদোয়ান হোসেন অভিযোগ করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের ১৮ জুলাই উত্তরা পশ্চিম থানার আমির কমপ্লেক্স এলাকার সড়কে একদফা আন্দোলনে অংশ নেওয়া জনতার ওপর এজাহারভুক্ত আসামিদের নির্দেশে অস্ত্রধারীরা অতর্কিতে গুলি চালান। এসময় বাদীর বাবা তাজুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে মারা যান।
তদন্তে দেখা যায়, আতিকুল ইসলাম মামলার পলাতক আসামি ও ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট। তাকে গ্রেফতার দেখানো প্রয়োজন হয়েছে। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে আটক রাখার আবেদন করা হয়।
পরে আদালতের নিচে আতিকুল ইসলামের আইনজীবী মোর্শেদ হোসেন জাগো নিউজকে বলেন, ‘১৭ মামলায় আটক হয়ে আতিকুল ইসলাম কারাগারে। তিনি ব্যবসায়ী ছিলেন, দেশের অর্থনীতিতে অবদান রেখেছেন। পরে মেয়র হন। এখন উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে হয়রানি করা হচ্ছে।’
(ওএস/এএস/অক্টোবর ২৭, ২০২৫)
পাঠকের মতামত:
- মেসি ম্যাজিকে মিশরকে হারিয়ে কোয়ার্টারে আর্জেন্টিনা
- ডঃ হেনরি কিসিঞ্জার সন্ধ্যায় ইয়াহিয়া খানের সাথে একান্ত বৈঠকে মিলিত হন
- টানা বর্ষণে কাপ্তাইয়ে বিদ্যুৎ উৎপাদনে স্বস্তি, পাহাড় ধসে চার ঘণ্টা বিচ্ছিন্ন যোগাযোগ
- শ্যামনগরে উপকুল রক্ষা বাঁধ থেকে ১২টি নাইনটি অপসারিত
- জামালপুরে আইনজীবীর চেম্বার থেকে অস্ত্র-গুলি-মদ উদ্ধার
- নড়াইলে পৈতৃক সম্পতির দাবিতে ভাইদের বিরুদ্ধে বোনের সংবাদ সম্মেলন
- কলারোয়ার আমেনা হত্যা মামলায় স্বামী ও শ্বশুরের যাবজ্জীবন কারাদণ্ড
- সাতক্ষীরায় যানজট নিরসনকল্পে সভা, একগুচ্ছ পদক্ষেপে যানজট নিয়ন্ত্রণে আনার আশাবাদ
- বিয়ের কথা বলে সংঘবদ্ধ ধর্ষণ, ৩ জনের যাবজ্জীবন
- শ্যামনগরে আম্ফানে ক্ষতিগ্রস্তদের ত্রাণবাহি ও বিএনপি’র গাড়ি বহরে হামলা মামলা, আওয়ামী লীগের ১০ নেতা কর্মী কারাগারে
- দিনাজপুরে অপহরণ ও চাঁদাবাজির মামলায় পাঁচজন জেল-হাজতে
- কাপাসিয়া উপজেলা নিবার্হী অফিসারকে প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা
- সেনাবাহিনীকে পেশাদারত্ব ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশনা
- টানা বর্ষণে পাহাড় ধস, কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ
- বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হলেন আনিছুর রহমান
- দিনাজপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা-ছেলে নিহত, আহত বাবা
- কাপ্তাইয়ে সরকারি জমি জালিয়াতি, মালিক সেজে আত্মসাতের অভিযোগে দুদকের মামলা
- নড়াইলে জুলাই যোদ্ধাদের মারতে পুরস্কার ঘোষণা, থানায় অভিযোগ
- ‘মৃত্যুর পর আমার লাশ যেন এফডিসিতে না নেওয়া হয়’
- বৈরী আবহাওয়ায় কমেছে এলএনজি সরবরাহ, তিতাস এলাকায় গ্যাসের চাপ কম
- পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল শুনানি ফের বুধবার
- ফুলবাড়ীতে স্বামীর আঘাতে স্ত্রী খুন, অভিযুক্ত স্বামী আটক
- ‘যুক্তরাষ্ট্র বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু’
- ‘জুলাই শহীদদের আত্মত্যাগকে জাতীয় সম্পদ হিসেবে সংরক্ষণ করতে হবে’
- রোনালদোর স্বপ্নভঙ্গ, শেষ মুহূর্তের গোলে পর্তুগালের বিদায়
- চুল দিয়ে ৫৪, কান দিয়ে ৩২ কেজি তুলে বিশ্বরেকর্ড নারীর
- শ্রীমঙ্গলে পারফরম্যান্স বেজড গ্র্যান্টস পুরস্কার বিতরণ
- জৈন্তাপুর থানার ওসির নামে প্রতিদিন বিপুল পরিমানে চাঁদা তোলার অভিযোগ
- কুড়িগ্রামে সবুজ ধান ক্ষেতে জাতীয় পতাকা
- পলাশবাড়ীতে দেশীয় মাছ রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান
- সুন্দরবনে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হচ্ছে রাস উৎসব
- পটুয়াখালীতে সাংবাদিক-রাজনীতিক আব্দুর রশিদের মৃত্যুবার্ষিকী পালিত
- পলাশবাড়ীতে জুলাই শহীদ দিবস পালিত
- কাঁচা মরিচ
- মহান মুক্তিযুদ্ধে এক কিশোর
- ধর্ষণ মামলার আসামি গ্রেফতারের দাবিতে বাদির সংবাদ সম্মেলন
- ভোলার তজুমদ্দিনে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত
- কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়িতে নিরাপত্তা জোরদার
- পলাশবাড়ীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঘরবাড়ীতে হামলা, আহত ৫
- ১০ ডিসেম্বর নড়াইল মুক্ত দিবস
- গোবিন্দগঞ্জে হাত-পায়ে লোহার শিকল বেড়ি লাগানো যুবকের মরদেহ উদ্ধার
- অবসরে যাওয়া পুলিশ কনস্টেবলদের বিদায় সংবর্ধনা
- দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত, আহত ৫
- ‘কোনো বক্তব্য নেই’
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)







