মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের নির্দেশ
স্টাফ রিপোর্টার : মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ সংক্রান্ত বিষয়ে রিটের শুনানি নিয়ে মঙ্গলবার (২৮ অক্টোবর) হাইকোর্টের বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ নরসিংদীর ডিসি, নরসিংদীর রায়পুরা উপজেলা নিবার্হী অফিসার ও এসিল্যান্ডকে এই নির্দেশ দেন।
এছাড়া, নবীনগরের মেসার্স সামিউল ট্রেডার্সকে বালু উত্তোলনের ইজারা কেন বাতিল করা হবে না ও অবৈধ বালু উত্তোলন বন্ধে কেন নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। চার সপ্তাহের মধ্যে বিবাদীদের এই রুলের জবাব দিতে বলা হয়।
আদালতে এদিন রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার হুমায়ন কবির পল্লব। তাকে সহযোগিতা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট নাইম হাসান অয়ন ও অ্যাডভোকেট আব্দুল বাতেন।
এর আগে, ২৫ আগস্ট মেঘনা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসককে (ডিসি) লিগ্যাল নোটিশ পাঠানো হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মো. সোলায়মান (তুষার) নরসিংদীর রায়পুরার মির্জারচর গ্রামের বাসিন্দা মোশারফ হোসেনের পক্ষে জনস্বার্থে এ নোটিশ পাঠান। বিবাদী পক্ষ কোনো ব্যবস্থা না নেওয়ায় জনৈক মোশারফ হোসেনের পক্ষে রিট দায়ের করা হয়।
নোটিশে উল্লেখ করা হয়, নবীনগর উপজেলার নাসিরাবাদ বালুমহাল ইজারা নিয়ে নরসিংদীর রায়পুরার মির্জারচরে অবৈধভাবে বালু উত্তোলন চলছে। এতে শুধু আইন লঙ্ঘনই নয়, ভয়াবহ পরিবেশগত বিপর্যয় সৃষ্টি হচ্ছে। নদীর তীরবর্তী চরলাপাং, মানিকনগর, সাহেবনগরসহ একাধিক গ্রাম শতাধিক খননযন্ত্রের গর্জনে দিনরাত কাঁপছে। ফসলি জমি, মসজিদ, মাদ্রাসা ও শত শত ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার পথে।
নোটিশে আরও বলা হয়, বালুমহাল ও মৃত্তিকা ব্যবস্থাপনা আইন ২০১০, পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এবং পরিবেশ মন্ত্রণালয়ের নির্দেশনা অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। তাই অবিলম্বে অবৈধ বালু উত্তোলন বন্ধ, জড়িত ব্যক্তি ও গোষ্ঠীকে চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, পুনরাবৃত্তি রোধে নিয়মিত নজরদারি এবং ক্ষতিগ্রস্ত এলাকার পরিবেশ পুনরুদ্ধার করার দাবি জানানো হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, ‘স্বর্ণ প্রাসাদ’ নামে পরিচিত এ বালুমহাল সশস্ত্র প্রহরীদের নিয়ন্ত্রণে, যেখানে কেউ প্রতিবাদ করলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। ফলে সাধারণ মানুষ আতঙ্কে মুখ খুলতে সাহস পায় না। এর ফলে নদীতীর ভাঙন, জলজ জীববৈচিত্র্যের ধ্বংস, প্রাকৃতিক প্রবাহ বাধাগ্রস্ত হওয়া এবং ভাঙন ও বন্যার ঝুঁকি ভয়াবহ আকারে বাড়ছে। রুলের বিষয়টি নিশ্চিত করেছেন রিটকারীর আইনজীবী ব্যারিস্টার হুমায়ন কবির পল্লব।
(ওএস/এএস/অক্টোবর ২৯, ২০২৫)
পাঠকের মতামত:
- কালিগঞ্জে বিএনপি অফিসের সামনে থেকে ককটেল উদ্ধার
- বর্ষার প্রতিকৃতি কদম ফুল প্রকৃতির বুকে সৌন্দর্য ও স্নিগ্ধতা
- সালথায় মারামারির ঘটনায় মুফতি শফিকুল ইসলাম জড়িত নয় দাবি এলাকাবাসীর
- রাম চন্দ্রের মূর্তি নির্মাণ বন্ধ করে দেওয়া ও মূর্তি ভাঙার হুমকির প্রতিবাদে মানববন্ধন
- ভগবান রামচন্দ্রের প্রতি অবমাননা এবং মন্দির গুড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদে মানববন্ধন
- ফুলপুরে মউক চেয়ারম্যানকে সাংবাদিকদের সংবর্ধনা প্রদান
- সালথায় মাদকের বিরুদ্ধে রাস্তায় নেমেছে গ্রামবাসী
- সালথার সোনাপুরে কে.এম ওবায়দুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- শাশুড়ির নির্যাতনে গৃহবধূর ঠাঁই হলো বাবার বাড়িতে
- নড়াইলে কাঠ ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণলংকার লুট
- বিশ্বকাপের বিশ্বরেকর্ড ফের দখলে ব্রাজিলের
- ‘একই রাস্তা বারবার খনন নয়, সমন্বিত উন্নয়নে জোর’
- নিবন্ধিত ৬০ জেলের মাঝে বকনা বাছুর বিতরণ
- ‘গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে’
- অনুদানের টাকা না আসায় বন্ধ সিনেমার শুটিং, বিপাকে নির্মাতারা
- ‘মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূল করা হবে’
- জামালপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
- রিসোর্টের ৫০১ নম্বর কক্ষের ঘটনার ব্যাখ্যা দিলেন মামুনুল হক
- টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগল তুলতে নেমে ৪ জনের মৃত্যু
- ইরান ইস্যুতে ট্রাম্প প্রশাসনের তীব্র সমালোচনা করলেন ওবামা
- দেশে খাদ্যশস্যের মজুদ ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে
- সোনার দাম ভরিতে কমলো ২২১৬ টাকা
- ‘আগরতলা ষড়যন্ত্র মামলা বানোয়াট ছিল না’
- ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ
- ‘মুন্সীগঞ্জে নয়নের খাল দখলমুক্ত করা হবে’
- ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ‘প্রশ্নবিদ্ধ’ সম্মেলনে সশস্ত্র হামলায় কেন্দ্রীয় নেতা এখন হাসপাতালে
- কুড়িগ্রামে এক শিক্ষককে দিয়ে চলছে বিদ্যালয়ের সব কাজ
- দিনাজপুরে ব্যতিক্রম পেশায় লক্ষাধিক নারী
- জাফলংয়ে পাথর বোঝাই ৫০ নৌকা জব্দ
- শ্রীমঙ্গলে নিরাপদ সড়ক চাই’র উদ্যোগে শিক্ষার্থী সমাবেশ
- সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট
- অবৈধ স্থাপনা উচ্ছেদে শ্রীমঙ্গল পৌরসভার অভিযান
- পর্যটকে টইটম্বুর কুয়াকাটা
- চাঁদপুর ইসলামিয়া কামিল মাদ্রাসার নবনির্বাচিত গভর্নিং কমিটির সভা অনুষ্ঠিত
- ভোলায় বিএনপি-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র নতুন বাজার, আহত ২৫
- কৃষকস্বার্থে বিদ্যমান সার বিতরণ নীতিমালা বহাল রাখার জোর দাবি
- পলাশবাড়ী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি
- রামগরুড়ের ছানা
- শ্রীমঙ্গলে জমি দখলকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার অভিযোগ
- প্রেসক্লাব নির্বাচনের মাধ্যমে যে বার্তা পেল নীলফামারীর সাংবাদিক মহল
- ‘বাংলা বললেই কি বাংলাদেশি’, মোদী সরকারের জবাব চাইল আদালত
- মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের নির্দেশ
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ কথা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)







