আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় সাবেক এমপি সাইফুলের মৃত্যুদণ্ড
স্টাফ রিপোর্টার : ২০২৪ সালের ৫ আগস্ট আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় সাবেক সংসদ সদস্য (এমপি) সাইফুল ইসলামসহ ছয়জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। এর মধ্যে সাতজনের যাবজ্জীবন দণ্ড ও একজনকে ক্ষমা করেছেন। বাকি দুইজনকে সাত বছর করে দণ্ড দিয়েছেন।
বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) এ আদেশ দেওয়া হয়।
মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট বেলা তিনটার দিকে আশুলিয়া থানার সামনে পাঁচজনকে গুলি করে হত্যা করা হয়। এর বাইরে আরও একজন গুলিতে গুরুতর আহত হন। একজনকে জীবিত ও পাঁচজনকে মৃত অবস্থায় প্রথমে একটি ভ্যানে তোলা হয়। সেখান থেকে পুলিশের একটি গাড়িতে তোলে পুলিশ।
পুলিশের গাড়িতে এই ছয়জনকে (যার মধ্যে একজন জীবিত) আগুন দিয়ে পুড়িয়ে দেয় পুলিশ।
এ সময় যারা শহীদ হয়েছেন, তারা হলেন সাজ্জাদ হোসেন (সজল), আস সাবুর, তানজীল মাহমুদ সুজয়, বায়েজিদ বুসতামি, আবুল হোসেন ও ওমর ফারুক।
এ মামলায় সাবেক এক সংসদ সদস্যসহ মোট আসামি ১৬ জন। এর মধ্যে গ্রেপ্তার রয়েছেন ঢাকা জেলা পুলিশের সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহিদুল ইসলাম, ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফী, ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক পরিদর্শক মো. আরাফাত হোসেন, আশুলিয়া থানার সাবেক উপপরিদর্শক আবদুল মালেক, আরাফাত উদ্দীন, কামরুল হাসান, শেখ আবজালুল হক ও সাবেক কনস্টেবল মুকুল চোকদার।
পলাতক আছেন সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম, ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মো. আসাদুজ্জামান রিপন, আশুলিয়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম সায়েদ, পরিদর্শক মোহাম্মদ মাসুদুর রহমান, পরিদর্শক নির্মল কুমার দাস, এএসআই বিশ্বজিৎ সাহা ও যুবলীগ কর্মী রনি ভূঁইয়া।
(ওএস/এএস/ফেব্রুয়ারি ০৫, ২০২৬)
পাঠকের মতামত:
- ৬ কোটি ৪৪ লাখ রুপিতে লাহোরে ফিরলেন মোস্তাফিজ
- লোহাগড়ায় ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে বিশাল গণমিছিল
- দিনাজপুরে এবার ৮১ কারাবন্দি ভোট দিবেন পোস্টাল ব্যালটে
- এপেক্স কাপ গলফ টুর্নামেন্টের পর্দা নামলো
- পাকিস্তানি আইডলে বশীর আহমেদের দুই সন্তান
- ‘এআই-রোবটিক্সের ব্যবহার বিদ্যুৎ খাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পারে’
- ‘যতবার সুন্দর-সুষ্ঠু নির্বাচন হয়েছে ততবারই বিএনপি বিজয়ী হয়েছে’
- ‘নির্বাচন অস্ট্রেলিয়া-উগান্ডা ক্রিকেট ম্যাচের মতো হবে’
- আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় সাবেক এমপি সাইফুলের মৃত্যুদণ্ড
- পাকিস্তানকে ধন্যবাদ জানালেন ক্রীড়া উপদেষ্টা
- ‘অদম্য বাংলাদেশ’ টি-টোয়েন্টি কাপের পর্দা উঠছে আজ
- ‘আমরা চব্বিশ ভুলবো না, একাত্তরও ভুলবো না’
- রাজবাড়ীতে ৫৭ হাজার নতুন ভোটার, বেড়েছে ভোটকেন্দ্রের সংখ্যাও
- ‘সমঅধিকার প্রতিষ্ঠা করাই বিএনপির লক্ষ্য’
- 'বাঙালিরা চিরদিন বাঙালি হিসেবেই বেঁচে থাকবে'
- লোহাগড়ায় ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে বিশাল গণমিছিল
- আমরা বসন্তের কোকিল নই : ডা. শফিকুর রহমান
- ৪৮ শতাংশ আওয়ামী লীগ সমর্থকের পছন্দ বিএনপি: সিআরএফ
- নির্বাচনে দায়িত্ব পালনে ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ
- আবু জাহেলের নতুন ভার্সন নির্বাচন করছে : মোমিন মেহেদী
- বিএনপি প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংর্ঘষ, আহত ১০
- ‘বিএনপি বিশ্বাস করে দেশের সব ক্ষমতার উৎস জনগণ’
- পাবনা-৪ আসনে জামায়াত প্রার্থীর ৪৮ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা
- ‘কুড়িগ্রামকে কৃষি শিল্পের রাজধানীতে পরিনত করা হবে’
- রাজবাড়ীতে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার
- আওয়ামী লীগের প্রতি দলীয় নেতাকর্মীদের আনুগত্য : একটি ঐতিহাসিক প্রেক্ষাপট
- ‘নোটিশ, আমিরগঞ্জ স্টেশন বন্ধ’
- নরসিংদীতে ট্রাকচাপায় সিএনজির ৬ যাত্রী নিহত
- পরিবর্তন হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার নাম
- নিউ ইয়র্কে এনসিপি নেতা আখতারের ওপর ডিম নিক্ষেপের ঘটনায় আ.লীগ কর্মী গ্রেপ্তার
- কুমিল্লায় রাস্তা থেকে তুলে নিয়ে গৃহবধূকে গণধর্ষণ, গ্রেপ্তার ১
- মাসউদ হত্যায় ৯ সাংবাদিকসহ ১৩ জনকে আসামি করে বরগুনা থানায় ‘হত্যা’ মামলা
- পাকিস্তানি আইডলে বশীর আহমেদের দুই সন্তান
- বিসিবি প্রধানকে হুমকি, নিরাপত্তা চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন
- টুঙ্গিপাড়ায় সন্ত্রাসবিরোধী মামলায় সাংবাদিক মেহেদী গ্রেপ্তার
- সুনামগঞ্জে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৬ জনের মৃত্যু
- হেমন্ত এলো
- সাভারে দর্শনার্থীদের নজর কাড়ছে ১৬ ফুটের শ্যামা প্রতিমা
- ‘জুলাই যোদ্ধাদের স্বৈরাচারের দোসর বলাটা গুরুতর অসৌজন্যতা’
- বন্যার্ত মানুষের মাঝে দিনব্যাপী খাদ্য সামগ্রী বিতরণ করেছে মনিরুল চৌধুরী
- মেহেরপুর ভাবনা সংগঠনের উদ্যোগে শীত উচ্ছ্বাস
- বাউফলের কাছিপাড়ায় ট্রলি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- ‘ইসিকে অগাধ ক্ষমতা দেওয়া আছে, সমস্যা ছিল প্রয়োগে’
- সোনাতলায় শিল্পীর শৈল্পিক কারুকার্যে গড়ে উঠছে দেবী দুর্গা
- মেহেরপুর পৌর গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
-1.gif)








