E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

হাসিনা-কামালের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড করার আপিল শুনানি আজ

২০২৬ ফেব্রুয়ারি ২৪ ১৩:৫৫:১৬
হাসিনা-কামালের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড করার আপিল শুনানি আজ

স্টাফ রিপোর্টার : ২০২৪ সালের জুলাই-আগস্ট গণহত্যার দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের আমৃত্যু কারাদণ্ডের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড করার আবেদনের ওপর আজ শুনানি হতে যাচ্ছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নিয়মিত ও পূর্ণাঙ্গ বেঞ্চের কার্যতালিকায় রাষ্ট্রপক্ষের এই আপিলটি শুনানির জন্য অন্তর্ভুক্ত রয়েছে।

এর আগে গত ১ ফেব্রুয়ারি আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার জজ আদালত শুনানির এই দিন ঠিক করেন। সেদিন চেম্বার জজ আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন তৎকালীন চিফ প্রসিকিউটর মুহাম্মদ তাজুল ইসলাম। সেই অনুযায়ী মামলাটি আপিল বিভাগের কার্যতালিকায় এসেছে।

গত বছরের ১৫ ডিসেম্বর রাষ্ট্রপক্ষের প্রসিকিউশন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আপিল আবেদন করেন। তাতে মানবতাবিরোধী অপরাধের দায়ে হাসিনা ও কামালের যে অভিযোগে আমৃত্যু কারাদণ্ড হয়েছে, সেই অভিযোগেও তাদের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল করা হয়। আপিলে সাজা বাড়াতে প্রসিকিউশন আটটি গ্রাউন্ড উল্লেখ করে আপিল আবেদনে।

এরও আগে ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ হাসিনা ও কামালকে একটি অভিযোগে মৃত্যুদণ্ড দেয়। অন্য অভিযোগে তাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। এ মামলার অপর আসামি পুলিশের সাবেক আইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন রাজসাক্ষী হয়ে অন্য দুই আসামির বিরুদ্ধে তথ্য-প্রমাণ দিয়ে বিচারে সহায়তা করায় তাকে পাঁচ বছরের লঘুদণ্ড দেয় ট্রাইব্যুনাল।

গণআন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই পলাতক রয়েছেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল। তাদের অনুপস্থিতিতে বিচার হয়।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ২৪, ২০২৬)



















পাঠকের মতামত:

২৪ ফেব্রুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test