আরও ২ মামলায় গ্রেপ্তার দেখানো হলো খায়রুল হককে
স্টাফ রিপোর্টার : বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর যাত্রাবাড়ী ও আদাবর থানার দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে।
সোমবার (৩০ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ীতে মাদ্রাসা ছাত্র আরিফ নিহতের ঘটনায় হওয়া মামলায় ১০ মার্চ খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা, যাত্রাবাড়ী থানার এসআই মাহমুদুল হাসান।
অপরদিকে জুলাই আন্দোলন কেন্দ্রিক আদাবর থানার গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় ২৯ মার্চ তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন পুলিশের উপ-পরিদর্শক মোহাম্মদ টিপু সুলতান।
খায়রুল হকের উপস্থিতিতে উভয় আবেদনের শুনানির জন্য ৩০ মার্চ দিন ধার্য করা হয়েছিল। সে অনুযায়ী আজ শুনানির জন্য তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এ সময় উভয় মামলার তদন্ত কর্মকর্তারা তাকে এসব মামলায় গ্রেপ্তার দেখানোর পক্ষে যুক্তি তুলে ধরেন। রাষ্ট্রপক্ষে মহানগর পিপি ওমর ফারুক ফারুকী উভয় আবেদনের পক্ষে শুনানি করেন।
খায়রুল হকের পক্ষে আইনজীবী এসব মামলায় গ্রেপ্তার দেখানোর বিরোধিতা করেন।
উভয় আবেদনের শুনানি শেষে আদালত দুটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
আরিফ হত্যা মামলার অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকার বউবাজার রোডে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। সে সময় লর্ড হার্ডিঞ্জ সিনিয়র ফাজিল মাদ্রাসার আলিম প্রথম বর্ষের ছাত্র মো. আরিফের চোখে গুলি লাগে।
চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই ঘটনায় ২০২৪ সালের ২৬ আগস্ট আরিফের বাবা মো. ইউসুফ যাত্রাবাড়ী থানায় মামলা করেন।
রুবেল হত্যা মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট রুবেলসহ কয়েকশ ছাত্র-জনতা সকাল ১১টার দিকে আদাবর থানার রিং রোড এলাকায় প্রতিবাদী মিছিল বের করেন। এ সময় পুলিশ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, তাঁতী লীগ, কৃষক লীগ ও মৎস্যজীবী লীগের নেতাকর্মীরা গুলি চালায়। এতে রুবেল গুলিবিদ্ধ হয়ে মারা যান।
এ ঘটনায় ২২ আগস্ট আদাবর থানায় মামলাটি করেন রুবেলের বাবা রফিকুল ইসলাম।
এর আগে অন্তর্বর্তী সরকারের সময়ে করা পাঁচ মামলায় জামিন পান এ বি এম খায়রুল হক। এর মধ্যে গত ৮ মার্চ চারটি এবং ১১ মার্চ একটি মামলায় হাইকোর্ট থেকে জামিন পান তিনি। এসব মামলার একটি জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ীতে যুবদল কর্মী হত্যার অভিযোগে। বাকি মামলাগুলো করা হয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত রায় জালিয়াতির বিষয়ে।
গত বছর ২৪ জুলাই সকালে ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ীতে যুবদল কর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় ওইদিন রাতে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর ওই বছর ২৯ জুলাই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বেআইনি রায় দেওয়া ও জাল রায় তৈরির অভিযোগে নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় করা মামলায় তাকে ভার্চ্যুয়ালি গ্রেপ্তার দেখানো হয়।
(ওএস/এএস/মার্চ ৩০, ২০২৬)
পাঠকের মতামত:
- শিক্ষার মান উন্নয়নে প্রাথমিক শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা পালনের তাগিদ
- পদ্মা সেতুর কাছে নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান মেলেনি
- তেল থাকা সত্ত্বেও বিক্রয় কার্যক্রম বন্ধ রাখায় জরিমানা
- মুন্সীগঞ্জে হামের প্রকোপ বৃদ্ধি, ১১ জনের শরীরে শনাক্ত
- জব্দকৃত ১০৯০ লিটার পেট্রোল বিক্রির লক্ষাধিক টাকা সরকারী কোষাগারে জমা
- গোপালগঞ্জে হামের উপসর্গ নিয়ে ১০ মাসের শিশুর মৃত্যু
- বলাৎকারের অভিযোগে মাদ্রাসার পরিচালক গ্রেফতার
- চিত্রা নদীতে ডুবে নিখোঁজের দু’দিন পর আরিয়ার মরদেহ উদ্ধার
- সোনাতলায় ভুট্টার বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি
- সালথায় নসিমন-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধ'র
- পাংশায় তেলের অবৈধ মজুত, দুই ব্যবসায়ীকে জরিমানা
- মন্দির ও বসতভিটা উদ্ধারের দাবিতে সাবেক নারী ক্রিকেটারের সংবাদ সম্মেলন
- যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
- যুক্তরাষ্ট্রে ১৬৭ মিলিয়ন ডলারের পাওয়ারবল লটারি বিজয়ী গ্রেপ্তার
- নিউ ইয়র্কে মসজিদে ভাঙচুর, কোরআন ছিঁড়ে দরজায় মলমূত্র লেপন
- আরও ২ মামলায় গ্রেপ্তার দেখানো হলো খায়রুল হককে
- বমি ভাব সারাতে ঘরোয়া টোটকা
- মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার প্রস্তাব নিউজিল্যান্ডের
- ৬ মাসের মধ্যে স্থানীয় নির্বাচনের দাবি এনসিপির
- সমুদ্র সৈকতে ডুবে মারা গেলেন অভিনেতা রাহুল
- ইডেন মহিলা কলেজে উচ্চ মাধ্যমিক চালু হচ্ছে
- ৩০ এপ্রিল শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’
- দিনাজপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কায় নিহত ১
- ‘নির্দোষ মানুষটাকে যারা মারিছে আমি তাদের ফাঁসি চাই’
- জামালপুরে ফিলিং স্টেশনে 'ট্যাগ অফিসার' নিয়োগ
- মেহেরপুরে মুক্তিযোদ্ধার স্ত্রীদের মাঝে কম্বল বিতরণ
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত
- মন্দির ও বসতভিটা উদ্ধারের দাবিতে সাবেক নারী ক্রিকেটারের সংবাদ সম্মেলন
- যুক্তরাষ্ট্রে ১৬৭ মিলিয়ন ডলারের পাওয়ারবল লটারি বিজয়ী গ্রেপ্তার
- চাঁদপুরে জাহাজে ৭ খুন: স্বজনদের কাছে লাশ হস্তান্তর
- কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ৬.৮ ডিগ্রী, মানুষের নাভিশ্বাস
- একুশে বইমেলায় ‘দেখা শোনা জানা কথা’
- '১৫ আগস্ট দুপুর গড়াতে না গড়াতেই রেডিওতে কোরাস কণ্ঠে উপর্যুপরি পরিবেশিত হয় মুজিব বিরোধী গান......এতো দিন মহাজনী করেছে যারা মুখোশ এবার তাদের খুলবোই.....'
- যশোরে এইচডিও এর কার্যালয় উদ্বোধন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
- পাংশায় তেলের অবৈধ মজুত, দুই ব্যবসায়ীকে জরিমানা
- শরীয়তপুরে তিনটি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা
- ‘নাহিদের বালখিল্য বক্তব্য জাতি আশা করে না’
- কৃষ্ণচূড়ার ডালে ডালে
- চাঁদপুরে জাহাজে খুন হওয়া ছেলের শোকে বাবার মৃত্যু
- চুলের যত্নে জানতে হবে যে ১০ তথ্য
- মেহেরপুরে মেহেগুনি বাগান প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন সার্কেল চ্যাম্পিয়ান
- সালথায় নসিমন-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধ'র
- খাগড়াছড়িতে চলছে ১৫ দিনব্যাপী বৈসাবি মেলা
- বরগুনায় টিকা নিয়ে হাসপাতালে ১৬ শিক্ষার্থী
-1.gif)








