ডিজিএফআই’র সাবেক পরিচালক আফজাল নাছের ৬ দিনের রিমান্ডে
স্টাফ রিপোর্টার : জুলাই আন্দোলনে মিরপুর মডেল থানায় হওয়া দেলোয়ার হোসেন হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল (বরখাস্ত) আফজাল নাছেরের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (৩০ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াস রিমান্ডের এ আদেশ দেন।
এদিন দেলোয়ার হোসেন হত্যা মামলায় আফজাল নাছেরকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) কফিল উদ্দিন।
রিমান্ড আবেদনে বলা হয়, প্রাথমিক তদন্তে সন্দিগ্ধ আসামি আফজাল নাছের মামলার ঘটনায় জড়িত থাকার বিষয়ে পর্যাপ্ত তথ্যপ্রমাণ পাওয়া গেছে।
মামলার ঘটনার মূল রহস্য উদঘাটন ও সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামি আফজাল নাছেরকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড একান্ত প্রয়োজন।
রাষ্ট্রপক্ষে মহানগর পিপি ওমর ফারুক ফারুকী রিমান্ড আবেদনের পক্ষে শুনানি করেন। আসামিপক্ষে আইনজীবী হেলাল উদ্দিন রিমান্ড বাতিলসহ জামিন চান। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক ছয় দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।
জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে মিরপুর-১০ নম্বর ফলপট্টি এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হামলা চালানো হয়।
আসামিরা বিভিন্ন দিক থেকে গুলি ছুড়তে থাকে। এতে আন্দোলনে অংশ নেওয়া দেলোয়ার হোসেন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। প্রথমে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে এবং পরে শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০২৪ সালের ২১ জুলাই সকাল ৭টা ৪০ মিনিটে তার মৃত্যু হয়।
এ ঘটনায় ২০২৫ সালের ৬ জুলাই নিহত দেলোয়ার হোসেনের স্ত্রী মোছা. লিজা বাদী হয়ে মিরপুর মডেল থানায় হত্যা মামলা করেন।
(ওএস/এএস/মার্চ ৩১, ২০২৬)
পাঠকের মতামত:
- ডিজিএফআই’র সাবেক পরিচালক আফজাল নাছের ৬ দিনের রিমান্ডে
- একদিনের অভিযানেই ৮৮ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার
- কর্ণফুলীর বুকে দেশের প্রথম ‘ক্যাবল স্টেইড’ সেতু, ব্যয় ১৬৫৮ কোটি টাকা
- কাপ্তাইয়ে প্রয়াত মংলু মারমা ও ম্রাজুপ্রু মারমা স্মরণে দুই দিনব্যাপী মহতী পুণ্যদান অনুষ্ঠান সম্পন্ন
- গোপালগঞ্জে ২টি প্রতিষ্ঠানকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা, জ্বালানি তেল জব্দ
- জি সিরিজে পার্থ বড়ুয়ার নতুন গান ‘সহজলভ্য নই’
- ঢাকা-১৭ আসনে তারেক রহমানের নির্বাচনি ব্যয় ২৩ লাখ টাকা
- পার্বত্য ভূমি ব্যবস্থাপনায় গতি ফেরাতে কাপ্তাইয়ে অতিরিক্ত বিভাগীয় কমিশনারের বিশেষ পরিদর্শন
- বিশ্বকাপের ৭২ দিন আগে কোচকে বরখাস্ত করল ঘানা
- জ্বালানি খাতে সুশাসন প্রতিষ্ঠায় ক্যাবের ১৩ দাবি
- জামালপুর জেলা পরিষদের প্রশাসক হলেন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক
- নড়াইলে পাচারকালে ডিজেল জব্দ, ৩৫ হাজার টাকা জরিমানা
- জর্ডান যেতে আগ্রহীদের আর্থিক লেনদেন থেকে বিরত থাকার আহ্বান দূতাবাসের
- ‘কয়েক সপ্তাহেই শেষ হবে ইরান যুদ্ধ’
- কুয়েতের তেলবাহী জাহাজে ইরানের হামলা
- সোনার দাম আরও বাড়লো, ভরি ২ লাখ ৪৪ হাজার টাকা
- ‘অনলাইন-অফলাইন সমন্বিত শিক্ষা ব্যবস্থা চালুর চিন্তা করছে সরকার’
- দিনাজপুর শহর শত্রুমুক্ত হয়
- সালথায় ইউএনওর প্রচেষ্টায় ৫ দিন পর জ্বালানি তেল এলো পাম্পে
- কাপ্তাইয়ে সরকারি চাল ও এডিবি প্রকল্পে অনিয়মের প্রতিবাদে ছাত্রদল-যুবদলের বিক্ষোভ
- পহেলা এপ্রিল থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু
- কালিগঞ্জে অস্ত্রসহ গ্রেপ্তার ডাকাত সর্দার ইয়ার আলীর রিমান্ড শুনানি মঙ্গলবার
- শিক্ষার মান উন্নয়নে প্রাথমিক শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা পালনের তাগিদ
- পদ্মা সেতুর কাছে নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান মেলেনি
- তেল থাকা সত্ত্বেও বিক্রয় কার্যক্রম বন্ধ রাখায় জরিমানা
- কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- যশোরে এইচডিও এর কার্যালয় উদ্বোধন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
- চাঁদপুরে জাহাজে ৭ খুন: স্বজনদের কাছে লাশ হস্তান্তর
- একুশে বইমেলায় ‘দেখা শোনা জানা কথা’
- কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ৬.৮ ডিগ্রী, মানুষের নাভিশ্বাস
- '১৫ আগস্ট দুপুর গড়াতে না গড়াতেই রেডিওতে কোরাস কণ্ঠে উপর্যুপরি পরিবেশিত হয় মুজিব বিরোধী গান......এতো দিন মহাজনী করেছে যারা মুখোশ এবার তাদের খুলবোই.....'
- শরীয়তপুরে তিনটি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা
- চুলের যত্নে জানতে হবে যে ১০ তথ্য
- ‘নাহিদের বালখিল্য বক্তব্য জাতি আশা করে না’
- কৃষ্ণচূড়ার ডালে ডালে
- বিশ্বকাপের ৭২ দিন আগে কোচকে বরখাস্ত করল ঘানা
- মেহেরপুরে মেহেগুনি বাগান প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন সার্কেল চ্যাম্পিয়ান
- চাঁদপুরে জাহাজে খুন হওয়া ছেলের শোকে বাবার মৃত্যু
- খাগড়াছড়িতে চলছে ১৫ দিনব্যাপী বৈসাবি মেলা
- বরগুনায় টিকা নিয়ে হাসপাতালে ১৬ শিক্ষার্থী
- মেহেরপুরে বিভিন্ন আয়োজনে দিনব্যাপী প্রবীণদের মিলন মেলা
- শরীয়তপুরে সমকাল প্রতিনিধিকে হাতুড়িপেটার প্রতিবাদে মানববন্ধন
- ‘কেউ ভাবেনি গাজায় যুদ্ধবিরতি সম্ভব’
- পবিত্র মহন্ত জীবন এর দু’টি কবিতা
-1.gif)








