E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

বাগেরহাট-২ আসনের ব্যালট সংরক্ষণের নির্দেশ

২০২৬ এপ্রিল ০১ ১৩:৫৯:৩৭
বাগেরহাট-২ আসনের ব্যালট সংরক্ষণের নির্দেশ

স্টাফ রিপোর্টার : ভোটের ফল চ্যালেঞ্জ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-২ আসনের বিএনপির প্রার্থী ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেনের আবেদন শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। একইসঙ্গে ওই আসনের ব্যালটসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি সংরক্ষণের নির্দেশ দিয়েছেন।

বুধবার (১ এপ্রিল) বিচারপতি মোহাম্মদ আলীর একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এ আসনে জয়ী হয়েছিলেন জামায়াতের প্রার্থী শেখ মনজুরুল হক রাহাদ।

এর আগে ৪৫-এর বেশি প্রার্থী হাইকোর্টে আবেদন করেছিলেন। শুনানির জন্য আবেদনগুলো গ্রহণ করে ওই সব আসনের ব্যালটসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি সংরক্ষণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনী অনিয়মের বিরুদ্ধে আবেদনের শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা হয়।

(ওএস/এএস/এপ্রিল ০১, ২০২৬)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test