মাদক-জুয়া বন্ধে কঠোর নির্দেশনা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন
স্টাফ রিপোর্টার : রাজধানীসহ সারাদেশে মাদকের শ্রেণিভুক্ত সিসা লাউঞ্জ, অনুমোদনবিহীন বার ও অভিজাত ক্লাবে মাদক ও জুয়া কার্যক্রম বন্ধে জরুরি এবং কঠোর নির্দেশনা চেয়ে প্রধানমন্ত্রী বরাবর আবেদন করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বৃহস্পতিবার (২ এপ্রিল) ন্যাশনাল লইয়ার্স কাউন্সিলের (এনএলসি) চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম জুলফিকার আলী জুনু এ আবেদন করেন। তিনি জানান, প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ঠিকানায় এসএ পরিবহনের মাধ্যমে আবেদনটি পাঠানো হয়েছে।
আবেদনে বলা হয়, আপনার সুদূরপ্রসারী নেতৃত্বে মাদকের বিরুদ্ধে ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি জাতির জন্য এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়েছে। আপনার এই দৃঢ় অবস্থান দেশের সর্বস্তরের জনগণের মধ্যে আশার সঞ্চার করেছে এবং বিশেষ করে তরুণ প্রজন্মকে একটি সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত ভবিষ্যতের স্বপ্ন দেখিয়েছে।কিন্তু বাস্তবতা অত্যন্ত উদ্বেগজনক ও হতাশাব্যঞ্জক।
ঢাকার অভিজাত এলাকা গুলশান-বনানীসহ দেশের বিভিন্ন স্থানে অবৈধ সিসা লাউঞ্জের মাধ্যমে প্রকাশ্যে মাদক কার্যক্রম পরিচালিত হচ্ছে। অনেক ক্ষেত্রে অনুমোদিত মদের বার ও অভিজাত ক্লাবের আড়ালে সিসা ব্যবসা, মাদক সেবন ও বেচাকেনা এবং জুয়া কার্যক্রম একযোগে সংঘটিত হচ্ছে, যা আইন, নৈতিকতা ও সামাজিক শৃঙ্খলার জন্য এক মারাত্মক হুমকি।
আবেদনে আরও বলা হয়, উচ্চ আদালত এরইমধ্যে সিসা লাউঞ্জ বন্ধে সুস্পষ্ট নির্দেশনা প্রদান করেছেন, যা বাস্তবায়ন করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাংবিধানিক ও আইনগত দায়িত্ব। কিন্তু অত্যন্ত দুঃখজনক যে, এই সব আইন ও নির্দেশনা থাকা সত্ত্বেও মাঠপর্যায়ে কার্যকর বাস্তবায়নের অভাব লক্ষ্য করা যাচ্ছে, যা আইনের শাসন প্রতিষ্ঠার পথে একটি বড় অন্তরায় হিসেবে দেখা দিয়েছে।
বর্তমান পরিস্থিতিতে দেশের তরুণ সমাজ একটি নীরব মাদক মহামারির ঝুঁকিতে রয়েছে। রাতের আঁধারে অভিজাত এলাকাভিত্তিক এসব সিসা লাউঞ্জে তরুণ-তরুণীরা আসক্ত হয়ে পড়ছে, যা জাতির ভবিষ্যতের জন্য এক গভীর অশনিসংকেত।
প্রধানমন্ত্রীর কাছে পাঠানো আবেদনে রাজধানীসহ সারাদেশে অবৈধ সিসা লাউঞ্জ, মাদক স্পট ও জুয়ার আসর চিহ্নিত করে অবিলম্বে সমন্বিত বিশেষ অভিযান পরিচালনার জন্য সংশ্লিষ্ট সব আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ প্রদান করার অনুরোধ জানানো হয়েছে।
উচ্চ আদালতের নির্দেশনা দ্রুত ও কঠোরভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাসমূহকে জবাবদিহিতার আওতায় আনার কথা বলা হয়েছে। একই সঙ্গে সিসার আড়ালে পরিচালিত মাদক কারবারের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করার কথা বলা হয়েছে। অনুমোদবিহীন বার, ক্লাব ও অন্যান্য প্রতিষ্ঠানে জুয়া ও মাদক কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত নজরদারি ও মোবাইল কোর্ট পরিচালনার ব্যবস্থা গ্রহণ করতে অনুরোধ জানানো হয়েছে।
দায়িত্বে অবহেলা, যোগসাজশ বা দুর্নীতির অভিযোগে অভিযুক্ত আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তপূর্বক কঠোর প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ ও একটি কেন্দ্রীয় টাস্কফোর্স গঠন করে সারা দেশে সিসা লাউঞ্জ ও মাদক কার্যক্রম বন্ধে সমন্বিত কার্যক্রম গ্রহণ করার অনুরোধ জানানো হয়েছে।
(ওএস/এএস/এপ্রিল ০৩, ২০২৬)
পাঠকের মতামত:
- মাদক-জুয়া বন্ধে কঠোর নির্দেশনা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন
- সার-কিটনাশকের দোকানে মিলল ডিজেল, ব্যবসায়ীকে জরিমানা
- জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদানের সম্মাননা
- আসিফের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্তে পিবিআই
- ‘জাস্টিস ফর রাহুল’ মিছিল : শিল্পীদের ক্ষোভ, ফোরামের অনুপস্থিতি
- বিকল্প উৎস থেকে তেল আমদানির প্রক্রিয়া শুরু
- ‘ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি এখনো অটুট রয়েছে’
- ‘স্থল অভিযান হলে শত্রুসেনাদের কেউ যেন জীবিত না ফেরে’
- ‘ইসলামী আন্দোলনের সঙ্গে রাজপথে তৈরি সম্পর্ক আগামীতেও থাকবে’
- মার্কিন সেনাপ্রধান জেনারেল র্যান্ডি জর্জ বরখাস্ত
- অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশের প্রতিবেদন সংসদে, বাতিল হচ্ছে ১৬টি
- শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে পৃথক নির্দেশনা দেবে শিক্ষা মন্ত্রণালয়
- অফিস ৯টা থেকে ৪টা, ৬টায় মার্কেট বন্ধ, মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত
- 'আ'লীগের নেতা নজরুল ইসলামের সভাপতিত্বে বাংলাদেশ রেডক্রস সোসাইটির জন্ম হয়'
- চাটমোহরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী কারাগারে
- চিকিৎসা সেবার বাণিজ্যিকীকরণ ও বিপন্ন মানবতার আর্তনাদ
- নীলফামারীতে ঝড়ের তাণ্ডব, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি
- চাটমোহরে গাঁজা সেবনে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম
- দ্বি-বার্ষিক নির্বাচন ঘিরে মুখর নীলফামারী প্রেস ক্লাব
- মাদারীপুরে বিয়ের অনুষ্ঠানে বসাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ১৩ জন গ্রেফতার
- আইনজীবীর প্রাইভেট কারে পুলিশ আহত, আইনজীবী আটক
- পেশাজীবীরা চরম বিপাকে, অগ্রাধিকার ভিত্তিতে তেল সরবরাহের দাবি
- প্রখ্যাত ঔপন্যাসিক ডা: নীহারঞ্জন ও গৌরী সেনের বাড়ি পরিদর্শন করলেন নড়াইলের জেলা প্রশাসক
- তিন বস্তা ফেতরার চাল ও ছয়টি কম্বল জব্দ করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট
- কালীগঞ্জে সরকারি মাহতাবউদ্দিন কলেজে অফিস সহায়ককে মারধর, হাসপাতালে ভর্তি
- '১৫ আগস্ট দুপুর গড়াতে না গড়াতেই রেডিওতে কোরাস কণ্ঠে উপর্যুপরি পরিবেশিত হয় মুজিব বিরোধী গান......এতো দিন মহাজনী করেছে যারা মুখোশ এবার তাদের খুলবোই.....'
- শরীয়তপুরে তিনটি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা
- ‘নাহিদের বালখিল্য বক্তব্য জাতি আশা করে না’
- মেহেরপুরে মেহেগুনি বাগান প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন সার্কেল চ্যাম্পিয়ান
- কৃষ্ণচূড়ার ডালে ডালে
- খাগড়াছড়িতে চলছে ১৫ দিনব্যাপী বৈসাবি মেলা
- চাঁদপুরে জাহাজে খুন হওয়া ছেলের শোকে বাবার মৃত্যু
- মেহেরপুরে বিভিন্ন আয়োজনে দিনব্যাপী প্রবীণদের মিলন মেলা
- বরগুনায় টিকা নিয়ে হাসপাতালে ১৬ শিক্ষার্থী
- নিউ ইয়র্কে দুই পুলিশ সদস্যের মৃত্যুতে ডাব্লিউএইচআরডি'র শোক
- শরীয়তপুরে সমকাল প্রতিনিধিকে হাতুড়িপেটার প্রতিবাদে মানববন্ধন
- ‘কেউ ভাবেনি গাজায় যুদ্ধবিরতি সম্ভব’
- ‘কুমিল্লায় সন্ত্রাসী-চাঁদাবাজদের যেকোনো মূল্যে প্রতিহত করা হবে’
- রংপুরে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা
- শরীয়তপুরের বিনোদপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- আজ সৃষ্টি-সুখের উল্লাসে
- পবিত্র মহন্ত জীবন এর দু’টি কবিতা
- ফরিদগঞ্জে তিন সন্তানের জননী ও যুবকের আত্মহত্যা
- ‘সুশাসনের জন্য প্রশাসনের কাজের রোল মডেল হোক চাঁদপুর’
- মার্কিন সেনাপ্রধান জেনারেল র্যান্ডি জর্জ বরখাস্ত
-1.gif)








