E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন ১৯ মে

২০২৬ এপ্রিল ০৪ ১৩:০৩:৪৮
বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন ১৯ মে

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য নির্বাচন-২০২৬ আগামী ১৯ মে অনুষ্ঠিত হবে। 

এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ বার কাউন্সিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২ এপ্রিল বার কাউন্সিল ভবনে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন অ্যাটর্নি জেনারেল ও বার কাউন্সিলের চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস (কাজল)।

সভায় উপস্থিত ছিলেন ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান এ.এস.এম. বদরুল আনোয়ার, লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুন, রিলিফ কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট মো. শফিকুল ইসলাম, রোল অ্যান্ড পাবলিকেশন কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট মো. মাইনুল আহসান, হাউজ কমিটির চেয়ারম্যান মো. মহসিন মিয়া, ল রিফর্ম কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী এনায়েত হোসেন, বার কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট এ.টি.এম. ফয়েজ উদ্দিন, সিনিয়র অ্যাডভোকেট শাহ মো. খসরুজ্জামান এবং অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম খান।

(ওএস/এএস/এপ্রিল ০৪, ২০২৬)

পাঠকের মতামত:

০৪ এপ্রিল ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test