E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘বিচার বিভাগ নিয়ে অধ্যাদেশ বাতিলের ফল ভালো হবে না’

২০২৬ এপ্রিল ১১ ১৫:০৪:১৯
‘বিচার বিভাগ নিয়ে অধ্যাদেশ বাতিলের ফল ভালো হবে না’

স্টাফ রিপোর্টার : বিচারক নিয়োগ অধ্যাদেশ ও সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ বাতিলের ফল ভালো হবে না বলে মন্তব্য করেছেন বিচার বিভাগ পৃথককরণ মামলার বাদী মাসদার হোসেন।

শনিবার (১১ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে এ দুটি অধ্যাদেশ নিয়ে এক মুক্ত আলোচনায় তিনি এ মন্তব্য করেন।

হিউম্যানিটি ফাউন্ডেশন এবং আইন ও বিচার পত্রিকার উদ্যোগে আয়োজিত আলোচনায় বক্তব্য রাখেন আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি আবদুল মতিন, জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এহসান এ সিদ্দিক, ব্যারিস্টার ওমর ফারুক, আইনজীবী হাসান তারিক চৌধুরী, সাবেক যুগ্ম জজ ড. মো. সাজ্জাদ হোসেন ও জুলাই আন্দোলনের নেতা আরিফ সোহেল প্রমুখ।

মাসদার হোসেন বলেন, ক্ষমতা আছে কলমের খোঁচায় এতগুলো জিনিস মসনদে বসে বাতিল করে দিচ্ছেন।

এই মুহূর্তে হ্যাঁ-না ভোট করুন, জরিপ করুন, ৯৯ ভাগ লোক আপনাদের কাজের বিরুদ্ধে মতামত দেবে। যেগুলো হচ্ছে বিচার বিভাগকে পদদলিত করা।

গুম হয়ে যারা মৃত্যুর প্রহর গুনছিলেন তারা আজ সংসদ সদস্য। তাদের জিজ্ঞেস করে গুমের সংজ্ঞা ঠিক করুন।

তিনি আরও বলেন, গুটি কয়েক মানুষের চিন্তা-চেতনায় এসব কাজ করছেন এগুলোর ফল ভালো হবে না। এই দিন দিন না আরও দিন আছে। আপনারা পথ হারিয়ে ফেললে জনগণ আপনাদের সঠিক পথে নিয়ে আসবে।

ফেসবুক স্ট্যাটাস দেওয়ার কারণে ২৮ জজের কাছে আইন মন্ত্রণালয়ের ব্যাখ্যা চাওয়ার বিষয়ে তিনি বলেন, আজকে আইন মন্ত্রণালয় জজদের শোকজ করছে। মনে রাখবেন জজদের একটা আলপিনের দরকার হলেও সুপ্রিম কোর্টের কাছে যেতে হয়। অথচ আইনমন্ত্রী শোকজ কোন কর্তৃত্ব বলে এটা করেছেন।

জুলাই আন্দোলনকারীদের রক্তের ওপর আপনাদের মসনদ বসা আছে। আপনারা এমনি এমনি উড়ে আসেননি। তাদের রক্তের সঙ্গে বেইমানি করবেন না বলেও সরকারকে হুঁশিয়ারি দেন মাসদার হোসেন।

বিচারপতি আবদুল মতিন বলেন, মাসদার হোসেন মামলার রায়ের প্রতিফলন হলো এ দুটি অধ্যাদেশ। কিন্তু এই আইন আপনারা সেদিন বাতিল করে দিলেন। বললেন এর চেয়ে ভালো আইন করবেন। অথচ চাইলে আইন করে পরে সংশোধন করতে পারতেন।

আবার সব করা হচ্ছে আত্মঘাতী বলেও মন্তব্য করেন বিচারপতি আবদুল মতিন।

(ওএস/এএস/এপ্রিল ১১, ২০২৬)











পাঠকের মতামত:

১১ এপ্রিল ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test