E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সাবেক স্পিকার শিরীন শারমিন কারামুক্ত

২০২৬ এপ্রিল ১৩ ০০:২৫:৪০
সাবেক স্পিকার শিরীন শারমিন কারামুক্ত

স্টাফ রিপোর্টার : গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

রবিবার (১২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি কারামুক্ত হন।

কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের সিনিয়র জেল সুপার কাওয়ালীন নাহার বিষয়টি নিশ্চিত করে জানান, সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর জামিনের কাগজপত্র বিকেলে কারাগারে এসে পৌঁছায়। পরে তা যাচাই-বাছাই শেষে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।

এ সময় তার সঙ্গে তার আইনজীবী এবং এক কাজিন ছিলেন।

জানা গেছে, জুলাই আন্দোলন কেন্দ্রিক রাজধানীর লালবাগ থানার আশরাফুল ওরফে ফাহিম নামে একজনকে হত্যাচেষ্টা মামলায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন তার জামিন মঞ্জুর করেন।
পরে আদালত থেকে তার জামিনের কাগজপত্র কারাগারে পাঠানো হয়।

৭ এপ্রিল ওই মামলায় তার বিরুদ্ধে করা দুই দিনের রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

ওই দিন থেকে তিনি কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। ধানমন্ডির ৮/এ রোডের একটি বাসার থেকে শিরীন শারমিনকে গ্রেপ্তার করা হয়।

(ওএস/এএস/এপ্রিল ১৩, ২০২৬)















পাঠকের মতামত:

১৩ এপ্রিল ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test