‘আমরা সবসময় ভালো কাজের পক্ষে, জনবিরোধী কাজের বিপক্ষে’
স্টাফ রিপোর্টার : কয়েকটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে চিঠি লিখেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। চিঠিতে শিশির মনির প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশ্যে লিখেছেন, আমরা সবসময় ভালো কাজের পক্ষে, জনবিরোধী কাজের বিপক্ষে।
শুক্রবার (১৭ এপ্রিল) সকাল সোয়া ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ‘সতর্কতামূলক পোস্ট’ শিরোনামে এই খোলা চিঠি পোস্ট করেন তিনি।
ফেসবুক পোস্টে শিশির মনির লিখেছেন, ‘আজ আমি আপনাকে কয়েকটি অপ্রিয় সত্য কথা বলবো। আপনি এখন ক্ষমতায়। তাই আপনাকে অনেকেই এসব কথা বলতে চাইবে না। অনেকেই সংকোচবোধ করবে। কেউ কেউ ভয় পাবে। মানা কিংবা না মানা আপনার একান্ত বিষয়।’
তিনি লেখেন, ‘অতীতে অতিরিক্ত তোষামোদির কারণে অনেকেই হেয়প্রতিপন্ন হয়েছেন। ডিগ্রির পর ডিগ্রি, উপাধির পর উপাধি- কত কী! শেষ পর্যন্ত কোনো কিছুই তাদের রক্ষা করতে পারে নাই। ইদানীং দেখছি আপনি এবং আপনার পরিবারকে নিয়ে একই কাজ করা হচ্ছে। কে করছে? কেন করছে? আপনিই ভালো বলতে পারবেন।’
উদাহরণ টেনে তিনি লিখেছেন, ‘যেমন- মহান জাতীয় সংসদে আপনাকে শিশু মুক্তিযোদ্ধা হিসেবে ঘোষণা করার দাবি উত্থাপন, টাইম ম্যাগাজিনে আপনি ১০০ জন প্রভাবশালীদের একজন তাই সংসদে অভিনন্দন প্রস্তাব আনা (খবরে এসেছে, সবাই জেনেছে, আপনাকে সামনে রেখে অভিনন্দন প্রস্তাব কেন আবার?), কোনো সরকারি দায়িত্ব না থাকা সত্ত্বেও আপনার মেয়ে জাইমা রহমানকে প্রোটোকল দেওয়া/ হাইলাইট করা (শিক্ষামন্ত্রী), সংসদে আপনাকে সম্রাট বাবরের সঙ্গে তুলনা করা, আপনার হাতে আপনার শাসনকালে (অন্যের মাধ্যমে দেওয়া যেত) আপনার মেয়ের মাধ্যমে আপনার মাতা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার দেওয়া, ক্রিকেট বোর্ডে কেন্দ্রীয় নেতাদের সন্তানদের মিলনমেলা বানানো, আপনাকে পায়ে ধরে সালাম করা (যদিও একজনকে আপনি নিষেধ করেছেন) ইত্যাদি।’
তারেক রহমানের ভালো কাজের প্রশংসা করে শিশির মনির লিখেছেন, ‘নিঃসন্দেহে আপনি বেশ কিছু সহজ-সরল ব্যতিক্রম উদাহরণ দেখিয়েছেন। যেমন- সাধারণ জামাকাপড় পরিধান করা, প্রোটোকল কম ব্যবহার করা, হেঁটে যাওয়া, বিদ্যুৎ কম ব্যবহার করা, সময়মতো অফিসে যাওয়া, ছুটির দিন কাজ করা ইত্যাদি।’
চিঠিতে আরও বলা হয়, ‘গণঅভ্যুত্থানের পর সাধারণ মানুষ আর তোষামোদি দেখতে চায় না। আমরা চাই কাজ। যে যত বেশি কর্মক্ষম ও সৎ, তিনি তত বেশি গ্রহণযোগ্য হবেন। জটিল সমস্যার সমাধান করতে পারলে এমনিতেই আপনি জনপ্রিয় হবেন। সমাধান করতে না পারলে এমনিতেই মানুষ মুখ ফিরিয়ে নেবে। অধিকন্তু পরিবারকেন্দ্রিক একনায়কতন্ত্রও নতুন প্রজন্ম পছন্দ করে না।’
‘নতুন প্রজন্মের কাছে যোগ্যতাই মূল বিবেচ্য বিষয়। আপনার বাবা-মা দুইজনেই নিজ নিজ যোগ্যতায় মহীয়ান। কষ্ট করে, সংগ্রাম করে, জীবন দিয়ে চেষ্টা করে গেছেন। সেই বিচারের ভার জনগণ এবং ইতিহাসের ওপর। আপনিও পরিবারের সদস্যদের সংগ্রাম করার জন্য উদ্বুদ্ধ করবেন। কৃত্রিম নেতৃত্ব প্রতিষ্ঠা করার চেষ্টা না করা ভালো; এতে জনমনে ক্ষোভ তৈরি হতে পারে।’
ফেসবুক পোস্টে দেওয়া চিঠিতে শিশির মনির আরও বলেন, ‘দেখুন, আপনাকে এত কথা বলার আমার কোনো ব্যক্তিগত প্রয়োজন নাই। যেহেতু আপনি আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং পাবলিক ফিগার, সেহেতু আপনাকে সমালোচনা বা আলোচনা করার অধিকার সবারই আছে। বিশেষ করে গণঅভ্যুত্থানের পর সবাই নতুন কিছু আশা করে। কথায় এবং কাজে মিল থাকা একটি বড় যোগ্যতা। জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে আপনার সরকার প্রতিশ্রুত পদ্ধতি থেকে বিচ্যুত হয়েছে।’
তিনি লিখেন, ‘আপনাদের প্রস্তাবিত গণভোট আপনারাই অমান্য করছেন। এতে আপনার ব্যক্তিত্ব ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিষয়টি ভেবে দেখার অনুরোধ করছি। আমরা সবসময় ভালো কাজের পক্ষে, জনবিরোধী কাজের বিপক্ষে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন- এই প্রত্যাশায়।’
(ওএস/এএস/এপ্রিল ১৭, ২০২৬)
পাঠকের মতামত:
- কাপ্তাইয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু অংশ নিচ্ছে ৩৩৫ শিক্ষার্থী
- ফরিদপুর জেলা ছাত্রদল নেতার রাজনীতি ছাড়ার ঘোষণা
- ‘আমরা সবসময় ভালো কাজের পক্ষে, জনবিরোধী কাজের বিপক্ষে’
- সিনেমায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
- কালিগঞ্জে জমি নিয়ে বিরোধে মা ও ছেলেকে পিটিয়ে জখম
- ‘নিরীক্ষার মান বজায় রাখতে সরকার আন্তরিক ও সচেতনভাবে কাজ করবে’
- ‘দেশের ইতিহাসে সর্বোচ্চ জ্বালানি মজুত রয়েছে’
- স্প্যানিশ ক্লাব কর্নেইয়ার মালিকানা কিনলেন মেসি
- ‘বিএনপি জনগণের রায়ের সঙ্গে প্রতারণা করেছে’
- রাশিয়ার জ্বালানি তেল আমদানিতে বাংলাদেশকে দুই মাসের ছাড় যুক্তরাষ্ট্রের
- গণভোটের ফল কার্যকরের দাবিতে ১১ দলের ১৫ দিনের কর্মসূচি
- ফিরলো ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি
- ‘যশোহর ক্যান্টনমেন্ট থেকে এসে পাকসেনারা পুনরায় কুষ্টিয়া দখল করে নেয়’
- মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে পিতা গ্রেফতার
- দিনাজপুরে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে বিএনপি নেতার ড্রেজার মেশিন জব্দ
- মিলেছে বায়রার ক্লিয়ারেন্স, এপ্রিলের শেষে উদ্বোধন
- অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে ভিকটিম উদ্ধার, জড়িত ৫ যুবক গ্রেফতার
- ফরিদপুর বিআরটিএ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, এক দশকে সম্পদের পাহাড়
- মুন্সীগঞ্জে বজ্রপাতে নিহত ২
- রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট
- বিএনপি নেতার বিরুদ্ধে ইটভাটার ম্যানেজারকে মারপিট ও চাঁদাবাজির অভিযোগ
- পদ্মা সেতুর উপর ও মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৭
- নগরকান্দায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু
- সুবর্ণচরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত
- অনলাইনে ভুয়া কবিরাজি: ৩ প্রতারক গ্রেপ্তার, ২৬ ভরি গয়না উদ্ধার
- ভোলার তজুমদ্দিনে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- গোবিন্দগঞ্জে গৃহবধূসহ ২ জনের মরদেহ উদ্ধার
- ভৈরবে চিহ্নিত ৩ ছিনতাইকারী আটক
- ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে শরীয়তপুরে মহিলা দলের বিক্ষোভ মিছিল
- নিউ হ্যাম্পশায়ারে ট্রাম্প জয়ী
- হাত লাগলেই খসে পড়ছে ‘মুজিববর্ষে’র ঘরগুলোর আস্তরণ
- মতলবে সাবেক স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যা, ঘাতক আটক
- বইমেলা স্থগিত
- রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- রংপুরে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক’ কর্মশালা
- ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন
- মেঘনার বুকে ‘মিনি কক্সবাজার’
- ট্রেন লাইনচ্যুত, রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- ভোলার তজুমদ্দিনে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত
- জাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে
- ‘এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই যেখানে নতুন করে কেউ জালিম হবে না’
- ভৈরবে দুই শিশুর মারামারিকে কেন্দ্র করে সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর, আহত ১৫
- তেঁতুলিয়া থেকে দৃশ্যমান হচ্ছে অপরূপ পবর্তশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা
- তোমার রক্তের বদলা নিতে সেনা সদরে উদগ্রীব হয়েছিলেন মাত্র একজন কর্নেল শাফায়াত জামিল!
- ‘জুলাই সনদ জালিয়াতির পরিণতি শুভ হবে না’
-1.gif)








