E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বুধ ও বৃহস্পতিবার ভার্চ্যুয়ালি চলবে সুপ্রিম কোর্ট

২০২৬ এপ্রিল ২১ ১৫:৩৯:৫২
বুধ ও বৃহস্পতিবার ভার্চ্যুয়ালি চলবে সুপ্রিম কোর্ট

স্টাফ রিপোর্টার : বর্তমান বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় সুপ্রিম কোর্টে সপ্তাহের বুধ ও বৃহস্পতিবার দুই দিন ভার্চ্যুয়াল কোর্ট পরিচালনা করা হবে।

সোমবার (২০ এপ্রিল) এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় ‘আদালত কর্তৃক তথ্যপ্রযুক্তি ব্যবহার আইন-২০২০’ এবং জারি করা প্র্যাকটিস ডাইরেকশন অনুসরণ করে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সপ্তাহের প্রতি বুধ ও বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের উভয় বিভাগে ভার্চ্যুয়াল কোর্ট পরিচালিত হবে। রোববার থেকে মঙ্গলবার শারীরিক উপস্থিতিতে আদালতের কার্যক্রম চলবে।

ভার্চ্যুয়াল উপস্থিতিতে মামলার দৈনন্দিন কার্যতালিকা এবং মিটিং আইডি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

(ওএস/এএস/এপ্রিল ২১, ২০২৬)




















পাঠকের মতামত:

২১ এপ্রিল ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test