ওমরায় যেতে বাধা দেওয়ার অভিযোগে কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট
স্টাফ রিপোর্টার : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে পবিত্র ওমরায় যেতে বাধা দেওয়ার অভিযোগে এক কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট করেছেন ফাতেমা বেগম নামে নারায়ণগঞ্জের এক বাসিন্দা।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ফাতেমা বেগমের পক্ষে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান (মামুন)।
রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের প্রধান এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ওসিকে (ইমিগ্রেশন) বিবাদী করা হয়েছে।
রিট পিটিশনে বলা হয়, বাংলাদেশের সংবিধানের ৩৬ এবং ৪১ অনুচ্ছেদ দ্বারা স্বাধীনভাবে চলাফেরা ও ধর্মচর্চার অধিকার যে কোনো নাগরিকের অবিচ্ছেদ্য মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত। ফাতেমা বেগম একজন ধর্মপ্রাণ বয়োজ্যেষ্ঠ নারী। জীবনের শেষ সায়াহ্নে এসে পবিত্র মক্কা ও মদিনার পুণ্যভূমি জিয়ারত এবং আল্লাহর সান্নিধ্য লাভের একবুক স্বপ্ন নিয়ে ওমরাহ পালনের উদ্দেশ্যে তিনি বিমানবন্দরে হাজির হয়েছিলেন। কিন্তু ইমিগ্রেশন কর্মকর্তাদের নিষ্ঠুর ও অবিবেচক আচরণে তার সেই পবিত্র আধ্যাত্মিক আকাঙ্ক্ষা মুহূর্তেই ধূলিসাৎ হয়ে যায়। বৈধ পাসপোর্ট ও ভিসা থাকা সত্ত্বেও কোনো সুনির্দিষ্ট ও বৈধ কারণ ছাড়াই তাকে বিমানে উঠতে বাধা দেওয়া হয়।
এতে আরও বলা হয়, বাদীর বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট ফৌজদারি মামলা বা উপযুক্ত আদালতের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা না থাকা সত্ত্বেও তাকে এভাবে বাধা দেওয়ার বিষয়টি আপিল বিভাগের সুপ্রতিষ্ঠিত রায়ের সুস্পষ্ট লঙ্ঘন।
রিটে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, দীর্ঘ প্রতীক্ষার পর ওমরাহ পালনে ব্যর্থ হয়ে বাদী যে গভীর মানসিক বিষাদ ও ট্রমার মধ্যে নিমজ্জিত হয়েছেন, তা ভাষায় বর্ণনা করা দুঃসাধ্য। ইমিগ্রেশন কর্মকর্তাদের এই বেআইনি ও স্বেচ্ছাচারী আচরণের কারণে একজন নিরপরাধ বয়োজ্যেষ্ঠ নারীর ধর্মীয় অনুভূতিতে যে প্রচণ্ড আঘাত লেগেছে, তা কেবল আইনি লঙ্ঘন নয়, বরং এটি তার হৃদয়ে এমন এক ক্ষতের সৃষ্টি করেছে যা তিনি আমৃত্যু বয়ে বেড়াবেন।
রিটে বলা হয়, জীবনের অন্তিম সময়ে এসে পবিত্র ভূমিতে যাওয়ার সুযোগ কেড়ে নেওয়ায় তিনি যে ভয়াবহ মানসিক ও আধ্যাত্মিক বিপর্যয়ের সম্মুখীন হয়েছেন, তা একটি নজিরবিহীন ‘কনস্টিটিউশনাল টর্ট’ বা সাংবিধানিক দায়বদ্ধতা সৃষ্টি করেছে।
এই নজিরবিহীন সাংবিধানিক অন্যায়ের প্রতিকার হিসেবে এবং বাদীর অপূরণীয় মানসিক ক্ষতি, তীব্র যন্ত্রণা ও ভোগান্তির জন্য রিট পিটিশনে বিবাদীদের ওপর এক কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানের নির্দেশনা চাওয়া হয়েছে।
এছাড়া ন্যায়বিচারের স্বার্থে এবং তাৎক্ষণিক আর্থিক ও মানসিক ক্ষতি লাঘবে জরুরি ভিত্তিতে ১০ লাখ টাকা অন্তর্বর্তীকালীন ক্ষতিপূরণ প্রদানের আরজি জানানো হয়েছে। রিটটি শিগগির হাইকোর্টের দ্বৈত বেঞ্চে শুনানি হবে বলে জানিয়েছেন আইনজীবী।
(ওএস/এএস/এপ্রিল ২৪, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘গর্তে পড়া অর্থনীতি টেনে তোলার সংগ্রামে লিপ্ত সরকার’
- ‘মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা সফল হবে না’
- ‘ডেঙ্গু প্রতিরোধে আগাম প্রস্তুতি জোরদার করা হয়েছে’
- ‘খাল খনন কৃষকদের ভাগ্য উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ’
- নেপালের কাছে হেরে সেমিতে ভারতের মুখোমুখি বাংলাদেশ
- রংপুরে সাংবাদিক লাঞ্চিতের ঘটনায় ফরিদপুর সাংবাদিক ইউনিয়নে নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন
- ‘হামলা চালিয়ে ইরান যুদ্ধ থেকে সরানো যাবে না’
- ‘পাকিস্তান যতই অটল থাক, শেষ পর্যন্ত বাংলাদেশ স্বাধীন হবেই’
- আন্তর্জাতিক বাজারে একসঙ্গে ১৫টি নতুন মডেলের ফ্রিজ উন্মোচন করলো ওয়ালটন
- সাতক্ষীরায় ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
- লৌহজংয়ে মশক নিধন ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান
- কালিগঞ্জে উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে ফেন্সিডিলসহ আটক ২
- হিলি স্থলবন্দর পরিদর্শন করলেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. এজেড এম জাহিদ
- মহম্মদপুরে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীকে সংবর্ধনা প্রদান
- দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় জঙ্গি হামলার আশঙ্কা
- সুবর্ণচরে আদালতের নির্দেশনা অমান্য করে জমি দখলের চেষ্টার অভিযোগ
- নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা ও শিশু সন্তান নিহত
- যান্ত্রিক ত্রুটিতে ফের বন্ধ হয়ে গেল বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র
- পিপাসার্ত কাপ্তাই হ্রদে নেই পানি, গ্রিডে নেই বিদ্যুৎ, পর্যটনে খরা
- সাতক্ষীরায় ষোড়শীকে ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার মামলা
- মুন্সীগঞ্জে ৯৯৯-এ ফোন পেয়ে ঘরের দরজা ভেঙ্গে মরদেহ উদ্ধার
- ‘শিক্ষার মান উন্নয়নে শুধু একাডেমিক নয় সব দিকের উন্নয়ন দরকার’
- কোটালীপাড়ায় খালের কচুরিপানা পরিস্কার করলেন সংসদ সদস্য এস এম জিলানী
- জরিমানার টাকা ফেরত পাওয়ার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানের সংবাদ সম্মেলন
- ফরিদপুরে কুমার নদের উপর সেতু না থাকায় রশি টেনে পারাপার
- মেয়র অমিতাভ বোসের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
- পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
- তেঁতুলিয়া থেকে দৃশ্যমান হচ্ছে অপরূপ পবর্তশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা
- ‘জুলাই সনদ জালিয়াতির পরিণতি শুভ হবে না’
- শরীয়তপুরে মানব পাচারকারীদের বিচারের দাবিতে আমরণ অনশন
- ‘সংস্কারের কথা বলে নির্বাচন পেছানো যাবে না’
- আকিজ বেভারেজ কারখানায় সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৪
- পীযূষ সিকদার’র কবিতা
- ভৈরবে পাওনা টাকা নিয়ে সংঘর্ষে শতাধিক দোকান-বাড়িঘর ভাঙচুর, আহত ৫০
- আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী, স্মৃতিচারণে গৌরবময় ৭৫ বছর
- রাজশাহীতে অ্যাম্বুলেন্স-ট্রাক সংঘর্ষ, নিহত ৩
- নেপালের কাছে হেরে সেমিতে ভারতের মুখোমুখি বাংলাদেশ
- নরসিংদীতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২
- ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি বাবু আটক
- তজুমদ্দিনে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- শরীয়তপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত
- ভুট্টা খেতে গাঁজা চাষ, আটক দুই যুবক
- বিএনপি ও যুবদল নেতা দুই ভাইয়ের বিরুদ্ধে মারধর, ছিনতাই, চাঁদাবাজি, লুটপাটসহ নানা অভিযোগ
- দেশব্যাপী সন্ত্রাস ও ধর্ষণের প্রতিবাদে শরীয়তপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ
- মেহেরপুরে আদর্শ শিক্ষক ফেডারেশন শাখার শিক্ষক সম্মেলন
-1.gif)








