‘শুধু আইন প্রণয়ন করে নির্যাতনের সংস্কৃতি বন্ধ করা সম্ভব নয়’
স্টাফ রিপোর্টার : আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, শুধু আইন প্রণয়ন করে দেশে নির্যাতনের সংস্কৃতি বন্ধ করা সম্ভব নয়। আমাদের এর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে এবং সমান গুরুত্ব দিয়ে সামাজিক সচেতনতা তৈরি করতে হবে।
যেন মানুষ বুঝতে পারে যে, নির্যাতন একটি অমানবিক কাজ, এটি অন্যায় এবং অগ্রহণযোগ্য।
শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত ‘নির্যাতন প্রতিরোধ এবং ইউএনসিএটি ও ওপিসিএটি বাস্তবায়ন বিষয়ক জাতীয় পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মানবাধিকার সংস্থা অধিকার এবং নির্যাতন, জোরপূর্বক গুম, যথেচ্ছ আটক ও অন্যান্য নিষ্ঠুর, অমানবিক বা অবমাননাকর আচরণের বিরুদ্ধে কর্মরত বেসরকারি সংস্থাগুলোর বৈশ্বিক জোট ওএমসিটি এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের প্রধান মাইকেল মিলার, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান এবং জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ।
অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, আমাদের সংবিধান নিজেই শক্তিশালী সুরক্ষা প্রদান করে। অনুচ্ছেদ ৩৫(৫) স্পষ্টভাবে বলে যে, কোনো ব্যক্তিকে নির্যাতন বা নিষ্ঠুর, অমানবিক বা অবমাননাকর শাস্তি বা আচরণের শিকার বানানো যাবে না।
সাংবিধানিক এই বিধান মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র এবং আন্তর্জাতিক নির্যাতন বিরোধী সম্মেলনের নীতিসমূহকে প্রতিফলিত করে। এটি সরাসরি একটি নিষেধাজ্ঞা এবং রাষ্ট্র ও সকল আইন প্রয়োগকারী সংস্থার ওপর বাধ্যবাধকতা আরোপ করে।
চাইলেই রাতারাতি এ পরিস্থিতি থেকে উত্তরণ হবে না জানিয়ে আইনমন্ত্রী আরও বলেন, গত দুই মাসে এবং অন্তর্বর্তী সরকারের সময়ে জোরপূর্বক গুমের কোনো তথ্য পাওয়া যায়নি।
তিনি বলেন, আগস্ট-পরবর্তী ক্ষমতার পালা বদলের পর থেকে হেফাজতে নির্যাতনও ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। এগুলো আমাদের আইনি সংস্কৃতি, আমাদের আইনশাস্ত্র এবং আমাদের জাতীয় বিবেকের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি।
(ওএস/এএস/এপ্রিল ২৬, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘শুধু আইন প্রণয়ন করে নির্যাতনের সংস্কৃতি বন্ধ করা সম্ভব নয়’
- সোমবার যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ‘ফেসবুক-নির্ভর হলে হবে না, এটা ইনস্ট্যান্ট কফির মতো’
- একনেকে অনুমোদন পেলো না সচিবালয়ে ২১ তলা ভবন নির্মাণ প্রকল্প
- মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই’
- ‘গর্তে পড়া অর্থনীতি টেনে তোলার সংগ্রামে লিপ্ত সরকার’
- ‘মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা সফল হবে না’
- ‘ডেঙ্গু প্রতিরোধে আগাম প্রস্তুতি জোরদার করা হয়েছে’
- ‘খাল খনন কৃষকদের ভাগ্য উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ’
- নেপালের কাছে হেরে সেমিতে ভারতের মুখোমুখি বাংলাদেশ
- রংপুরে সাংবাদিক লাঞ্চিতের ঘটনায় ফরিদপুর সাংবাদিক ইউনিয়নে নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন
- ‘হামলা চালিয়ে ইরান যুদ্ধ থেকে সরানো যাবে না’
- ‘পাকিস্তান যতই অটল থাক, শেষ পর্যন্ত বাংলাদেশ স্বাধীন হবেই’
- আন্তর্জাতিক বাজারে একসঙ্গে ১৫টি নতুন মডেলের ফ্রিজ উন্মোচন করলো ওয়ালটন
- সাতক্ষীরায় ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
- লৌহজংয়ে মশক নিধন ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান
- কালিগঞ্জে উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে ফেন্সিডিলসহ আটক ২
- হিলি স্থলবন্দর পরিদর্শন করলেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. এজেড এম জাহিদ
- মহম্মদপুরে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীকে সংবর্ধনা প্রদান
- দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় জঙ্গি হামলার আশঙ্কা
- সুবর্ণচরে আদালতের নির্দেশনা অমান্য করে জমি দখলের চেষ্টার অভিযোগ
- নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা ও শিশু সন্তান নিহত
- যান্ত্রিক ত্রুটিতে ফের বন্ধ হয়ে গেল বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র
- পিপাসার্ত কাপ্তাই হ্রদে নেই পানি, গ্রিডে নেই বিদ্যুৎ, পর্যটনে খরা
- সাতক্ষীরায় ষোড়শীকে ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার মামলা
- মেয়র অমিতাভ বোসের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
- পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
- তেঁতুলিয়া থেকে দৃশ্যমান হচ্ছে অপরূপ পবর্তশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা
- ‘জুলাই সনদ জালিয়াতির পরিণতি শুভ হবে না’
- শরীয়তপুরে মানব পাচারকারীদের বিচারের দাবিতে আমরণ অনশন
- ‘সংস্কারের কথা বলে নির্বাচন পেছানো যাবে না’
- আকিজ বেভারেজ কারখানায় সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৪
- পীযূষ সিকদার’র কবিতা
- ভৈরবে পাওনা টাকা নিয়ে সংঘর্ষে শতাধিক দোকান-বাড়িঘর ভাঙচুর, আহত ৫০
- আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী, স্মৃতিচারণে গৌরবময় ৭৫ বছর
- রাজশাহীতে অ্যাম্বুলেন্স-ট্রাক সংঘর্ষ, নিহত ৩
- নরসিংদীতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২
- ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি বাবু আটক
- তজুমদ্দিনে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- শরীয়তপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত
- ভুট্টা খেতে গাঁজা চাষ, আটক দুই যুবক
- বিএনপি ও যুবদল নেতা দুই ভাইয়ের বিরুদ্ধে মারধর, ছিনতাই, চাঁদাবাজি, লুটপাটসহ নানা অভিযোগ
- দেশব্যাপী সন্ত্রাস ও ধর্ষণের প্রতিবাদে শরীয়তপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ
- মেহেরপুরে আদর্শ শিক্ষক ফেডারেশন শাখার শিক্ষক সম্মেলন
- আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে সোনাসহ ১০ পদক জিতলো বাংলাদেশ
-1.gif)








