মোবাইল টাওয়ারের বিকিরণে ক্ষয়ক্ষতির বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ
স্টাফ রিপোর্টার : দেশে স্থাপিত মোবাইল টাওয়ারের বিকিরণের মাধ্যমে কী ধরনের ক্ষয়ক্ষতি হচ্ছে সে বিষয়ে বুয়েটের মাধ্যমে গবেষণা করে প্রতিবেদন দাখিল করতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আদালত বুয়েটের প্রফেসর কামরুল হাসানের রিপোর্ট অনুসারে বাংলাদেশে স্থাপিত মোবাইল টাওয়ারের বিকিরণ থেকে কী ধরনের স্বাস্থ্য ঝুঁকি আছে, তা নির্ণয়ের জন্য তার প্রস্তাবিত মত অনুসারে বিটিআরসিকে একটি প্রজেক্টের মাধ্যমে গবেষণা করে প্রতিবেদন তৈরি করতে বলেছেন। আদালতে এই প্রতিবেদন আগামী ৬ মাসের মধ্যে দাখিল করতে বলা হয়েছে।
এ সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে বুধবার (১৩ মে) হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসান এবং বিচারপতি আজিজ আহমদ ভূঞার সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
মোবাইল টাওয়ারের বিকিরণের মাধ্যমে মানুষ, পশু, পাখি, গাছপালা ইত্যাদির ক্ষতি হচ্ছে মর্মে মিডিয়ায় রিপোর্ট প্রকাশিত হলে এ সম্পর্কিত রিপোর্ট সংযোজন করে জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ একটি রিট দায়ের করে।
২০১৯ সালের ২৫ এপ্রিল হাইকোর্ট শুনানি শেষে রুল যথাযথ করে রায় দেন। আদালত বিটিআরসিকে ফিল্ড সার্ভে করে বর্তমান মাত্রা কতটুকু কমানো যায় সে ব্যাপারে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
আদালত রায়ে জনসমাগম স্থলে অর্থাৎ স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, আদালত পাড়াসহ বিভিন্ন জায়গায় যাতে এ ধরনের টাওয়ার স্থাপন করা না হয়, গাইডলাইনে তা অন্তর্ভুক্ত করার কথা বলে।
আদালতের রায়ের পরে বিটিআরসি কর্তৃক একটি কমিটি করে একইভাবে আগের মাত্রা বহাল রাখার প্রতিবেদন দাখিল করে। জবাবে এইচআরপিবির পক্ষে উক্ত প্রতিবেদনের বিষয়ে আপত্তি তুলে বলা হয় পার্শ্ববর্তী ভারতসহ বিভিন্ন দেশে উক্ত বিকিরণের মাত্রা ১০ ভাগের এক ভাগ করার যে ব্যবস্থা প্রচলিত আছে, সে অনুসারে বাংলাদেশেও মোবাইল টাওয়ারগুলোতে মাত্রা কমানোর আবেদন জানানো হয়।
এ ব্যাপারে বুয়েটের বিশেষজ্ঞদের মতামত শোনার আবেদন জানান হয়। পরে ২০২৪ সালের ২৮ ফেব্রুয়ারি আদালত এক আদেশে বিশেষজ্ঞ মতামত শুনতে আদেশ দেন।
আদালতের নির্দেশনা অনুসারে বুয়েটের প্রফেসর কামরুল হাসান আদালতে এসে বক্তব্য রাখেন এবং ২০২৪ সালের ৩০ এপ্রিল একটি লিখিত প্রতিবেদন আদালতে দাখিল করেন। যেখানে তিনি মোবাইল টাওয়ার থেকে রেডিয়েশনের মাত্রা কমানোর সুপারিশ করেন, একই সঙ্গে এই ধরনের মাত্রায় কি পরিমাণ ক্ষতি করছে সে ব্যাপারে বাংলাদেশে একটি গবেষণার প্রস্তাব করেন।
(ওএস/এএস/মে ১৩, ২০২৬)
পাঠকের মতামত:
- মোবাইল টাওয়ারের বিকিরণে ক্ষয়ক্ষতির বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ
- হরমুজ প্রণালী অভিযানে ৪০ দেশের সঙ্গে অস্ট্রেলিয়া, পাঠাবে নজরদারি বিমান
- চূড়ান্ত অনুমোদন পেলো পদ্মা ব্যারাজ, ব্যয় ৩৩৪৭৪ কোটি টাকা
- এক যুগের প্রতীক্ষার অবসান, লিচুবাগান ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন
- এপ্রিলে সড়কে ঝরেছে ৫১০ প্রাণ
- ২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৯৬ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি
- প্রতারণা এড়াতে নির্ধারিত অ্যাপ থেকে টিকিট কেনার পরামর্শ রেলের
- ‘ডেকে এনে টিকা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে’
- ‘দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্ল্যান্ট বসানো হবে’
- টেস্টে প্রথমবার ঘরের মাটিতে পাকিস্তানকে হারাল বাংলাদেশ
- ঈদ উপলক্ষে রাত ১০টা পর্যন্ত দোকান-শপিংমল খোলা
- সিলেটের বিভিন্ন স্থানে শান্তি কমিটির শাখা গঠিত হয়
- দেশজুড়ে পাওয়া যাচ্ছে ‘ব্যাটারি চ্যাম্পিয়ন’ রিয়েলমি সি১০০আই
- দাখিল মাদ্রাসা পরিক্ষা কেন্দ্রে অবহেলা, চার শিক্ষককে অব্যাহতি
- রাস্তায় মাটি ফেলে জনদুর্ভোগ সৃষ্টি করায় দুইজনের অর্থদণ্ড
- ওয়ালটনের প্রিমিয়াম ক্যাটাগরির নতুন ৪ মডেলের ওয়াশিং মেশিন উন্মোচন
- দেশের বাজারে উন্নত এআই প্রযুক্তি সংবলিত অনার ৬০০ সিরিজের যাত্রা
- ঘাস কাটাকে কেন্দ্র করে ভাইয়ের হাতে ভাইয়ের কব্জি বিচ্ছিন্ন
- স্বপ্নপূরণে ৪০০ মেধাবী পাচ্ছেন এককালীন ও মাসিক বৃত্তি
- ঝালকাঠির আলোচিত মিলন হত্যা মামলার তিন আসামি ঢাকায় গ্রেফতার
- বড়াইগ্রাম পৌরসভায় প্রায় ৪৭ কোটি টাকার বাজেট পেশ
- নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি লিয়াকত, সম্পাদক জাহাঙ্গীর
- বিপন্ন বহুত্ববাদ: সাম্প্রদায়িকতার আগুনে কি তবে ছাই হচ্ছে ধর্মনিরপেক্ষ ভারত?
- সুবর্ণচরে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে বিএনপি নেতার সংবাদ সম্মেলন
- পাংশায় খাল খনন কর্মসূচির স্থান পরিদর্শনে জেলা প্রশাসক
- নতুন টুইটে খবরের শিরোনামে দক্ষিণী সুপারস্টার বিজয়
- মরক্কোয় ‘জেন জি’ বিক্ষোভে সহিংসতা, ২৪০০ জনকে অভিযুক্ত
- পুড়ছে চুয়াডাঙ্গা, ৪০ ছুঁইছুঁই তাপমাত্রা
- চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করলেন সাবেক ছাত্রনেতা শাহ আলম
- ইতিহাস কথা কয়
- আজ হুমায়ূন আহমেদের জন্মদিন
- ঝিনাইদহে করোনায় দুইজনের মৃত্যু
- ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের প্রভাব নেই দর্শনা রেলবন্দরে
- ব্রাহ্মণবাড়িয়ায় মুজিব ম্যুরাল ভাঙচুর
- পল্লী প্রগতি সহায়ক সমিতির দুর্নীতি প্রতিরোধ ও অবৈধ নির্বাহী পরিষদ বাতিলের দাবিতে মানববন্ধন
- সালথায় শীতার্তদের মাঝে আমেনা-রশিদ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ
- শীতকালে এয়ার কন্ডিশনারের যত্ন, জেনে নিন করণীয়
- সোনার দাম কমলো, ভরি ১৯২৯৬৯ টাকা
- মেহেরপুরের গাংনীতে রাতের আঁধারে শিক্ষার্থীর বাড়িতে ইউএনও
- চাঁদপুরে মসজিদের খতিবকে কুপিয়ে হত্যার চেষ্টা, হামলাকারী আটক
- জাজিরায় দু’পক্ষের সংঘর্ষে শতাধিক হাতবোমা বিস্ফোরণ, ভিডিও ভাইরাল
- গাংনী উপজেলার নির্বাহী অফিসারের বদলি বাতিলের দাবিতে মানববন্ধন
- বীর মুক্তিযোদ্ধা সখিনা বেগম আর নেই
- মোজাহেদুল ইসলামের ‘এআই শিখুন, টাকা গুনুন’ বই বাজারে
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)








