E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

হকারদের রাস্তা ও ফুটপাত বরাদ্দ কেন- প্রশ্ন হাইকোর্টের

২০২৬ মে ১৯ ১৩:৫৪:০১
হকারদের রাস্তা ও ফুটপাত বরাদ্দ কেন- প্রশ্ন হাইকোর্টের

স্টাফ রিপোর্টার : ঢাকা শহরের হকার ব্যবস্থাপনা নীতিমালার আলোকে হকারদের রাস্তা ও ফুটপাত বরাদ্দ কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

জনস্বার্থে করা এক রিটের প্রাথমিক শুনানি শেষে মঙ্গলবার (১৯ মে) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি আবদুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

চার সপ্তাহের মধ্যে এলজিআরডি সচিব, আইন সচিব, ঢাকার দুই সিটি করপোরেশনের প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

রিট আবেদনটি করেন আইনজীবী মো. সোহেবুজ্জামান।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী রোকনুজজামান। সঙ্গে ছিলেন আইনজীবী মো. ফিরোজ হাওলাদার, মো. ওবায়দুল্লাহ আল মামুন সাকিব, সুব্রত মণ্ডল, মো. মোরশেদুল ইসলাম, ইশরাত জাহান, তানিয়া নিশাত, জিনাত পারভীন, আলা উদ্দিন আল আজাদ, কোরাইশ সরকার, মো. নেওয়াজ শরীফ ও শাম্মী আক্তার, জামিয়া আক্তার শরীফ।

আইনজীবী মো. সোহেবুজ্জামান জানান, নীতিমালা তৈরি করে হকারদের রাস্তা এবং ফুটপাত বরাদ্দ দেওয়া সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় এ রিট করা হয়েছে। জনগণের নির্বিঘ্নে চলাচলের স্বাধীনতা নষ্ট এবং যানজট সৃষ্টি হওয়াটা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক এবং সড়ক পরিবহন আইনের ৩৭ ধারার সঙ্গেও সাংঘর্ষিক।
ওই আইনে বলা আছে, রাস্তার উভয়পাশে ১০ মিটার জায়গা ফাঁকা রাখতে হবে। কিন্তু ফুটপাত বরাদ্দ দেওয়ায় সেটার লংঘন হচ্ছে।

(ওএস/এএস/মে ১৯, ২০২৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test