‘রামিসা হত্যার বিচার দ্রুত হবে’
স্টাফ রিপোর্টার : রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যার ঘটনায় দ্রুত তদন্ত শেষ করে এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, ভুক্তভোগী পরিবারের হতাশার জবাব হবে দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করা।
বৃহস্পতিবার (২১ মে) সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইনমন্ত্রী এসব কথা বলেন।
সম্প্রতি আলোচিত আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় কার্যকর না হওয়ার প্রসঙ্গ তুলে সাংবাদিকেরা জানতে চান, বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতা নতুন অপরাধকে উৎসাহিত করছে কি না এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, আছিয়ার বাবার হতাশা তাঁর ব্যক্তিগত অনুভূতি থেকে এসেছে।
তবে সরকার বিচারপ্রক্রিয়া দ্রুত করতে সর্বোচ্চ চেষ্টা করছে।
তিনি বলেন, ‘আছিয়ার ঘটনায় সাত দিনের মধ্যে চার্জশিট দেওয়া হয়েছিল, এক মাসের মধ্যে বিচারও শেষ হয়েছিল।
এর চেয়ে দ্রুত বিচার করতে গেলে সেটি প্রশ্নবিদ্ধ হওয়ার আশঙ্কা থাকে।
মৃত্যুদণ্ড কার্যকরের ক্ষেত্রে আইনি কাঠামোর কথাও তুলে ধরেন আইনমন্ত্রী।
তিনি বলেন, মৃত্যুদণ্ডের রায় কার্যকরের আগে ডেথ রেফারেন্স সুপ্রিম কোর্টে অনুমোদনের জন্য পাঠাতে হয়। হাইকোর্ট বিভাগে পেপার বুক প্রস্তুতের একটি নির্দিষ্ট ধারাবাহিকতা রয়েছে, যা অনেক সময় বিলম্বের কারণ হয়।
তবে গুরুত্বপূর্ণ মামলায় ব্যতিক্রম করার নজির রয়েছে উল্লেখ করে তিনি বলেন, মেজর সিনহা হত্যা মামলা ও আবরার ফাহাদ হত্যা মামলার ক্ষেত্রে বিশেষ অনুমতি নিয়ে দ্রুত পেপার বুক করা হয়েছিল। রামিসা ও আছিয়ার মামলাতেও একই ধরনের উদ্যোগ নেওয়ার আশা প্রকাশ করেন তিনি।
আইনমন্ত্রী বলেন, আজ অফিসে এসে প্রথমেই পুলিশ কমিশনারকে ফোন করেছি। বলেছি, এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার ব্যবস্থা করতে। স্বরাষ্ট্রসচিবের সঙ্গেও কথা হয়েছে। আমরা বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। সুতরাং রামিসার বাবার জবাব, উনি যেটা হতাশা ব্যক্ত করেছেন সেটার একমাত্র উত্তর হবে, যদি আমরা এই পোস্ট বিচার প্রক্রিয়াটাকে প্রত্যাশিতভাবে অতি দ্রুততম সময়ের মধ্যে করতে পারি, সেটাই হবে আমাদের জবাব। এর বাইরে এই বিষয়ে আমাদের কোনো রিয়াকশন দেয়ার কিছু নাই। আমরা যদি না করতে পারি তখন উনার কথাটা সত্য প্রমাণিত হবে, ইজ আওয়ার আনসার।
সাংবাদিকদের অন্য এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আছিয়া মামলাটা আমাদের কাছে একটা এক্সাম্পল। ওটা এক মাসের মধ্যে শেষ করেছিলাম। ওই এক্সাম্পল ধরে যেন আমরা এগিয়ে যেতে পারি, চিন্তা করব।
কতদিনের মধ্যে কার্যকর হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কার্যকরের বিষয়টা আমাদের হাতে না। কার্যকরেরটা এটা সুপ্রিম কোর্টের হাতে। এবং সুপ্রিম কোর্টের বিচার প্রক্রিয়ায় কোনোভাবেই কোন কোর্টের এই বিচার প্রক্রিয়ায় আমরা হস্তক্ষেপ করতে পারি না। কিন্তু সুপ্রিম কোর্টের এখানে যেহেতু পেপার বুক করার একটা এম্বারগো আছে। আর ট্রায়াল কোর্টে পেপার বুক করা এম্বারগো না। আমি আমার পাবলিক প্রসিকিউটরকে বলতে পারি যে এইটা ফাস্টট্র্যাকে নিয়ে যাওয়ার জন্য, জজ সাহেব বাকিটা দেখবেন।
তিনি আরও বলেন, বিচারপ্রক্রিয়া দ্রুত শেষ করতে সরকার পাবলিক প্রসিকিউটরদের প্রয়োজনীয় নির্দেশনা দিতে পারে, তবে আদালতের বিচারিক কাজে হস্তক্ষেপ করার সুযোগ নেই। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালেই মামলাটির বিচার হবে বলে জানান তিনি।
দেশে বিচারজটের প্রসঙ্গ তুলে আইনমন্ত্রী বলেন, বর্তমানে দেশে প্রায় ৪৫ লাখ মামলা বিচারাধীন। এত বিপুল মামলা রাতারাতি নিষ্পত্তি করা সম্ভব নয়। তবে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে।
রাজনৈতিক মামলা প্রত্যাহারের বিষয়ে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ধর্ষণ মামলা কোনোভাবেই রাজনৈতিক মামলা হিসেবে বিবেচনায় এনে প্রত্যাহারের তালিকায় রাখা হবে না।
(ওএস/এএস/মে ২১, ২০২৬)
পাঠকের মতামত:
- বিরোধীদলীয় নেতার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- শুকিয়ে যাচ্ছে কাপ্তাই হ্রদ, কর্ণফুলী বিদ্যুৎকেন্দ্রের ৩ ইউনিট বন্ধ
- মুক্তিযোদ্ধাদের আক্রমনে পাকবাহিনীর ৩০০-এর অধিক সৈন্য নিহত হয়
- ফরিদপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জসিমউদ্দিন মৃধা অসুস্থ, রোগমুক্তি কামনা
- হেলেন জেরিন খানের হাতে ফরিদপুর- ১ আসনের দায়িত্ব, বিএনপি নেতাকর্মীদের উচ্ছ্বাস
- সম্প্রীতির বার্তা নিয়ে চৌধুরী বাড়ির ধর্মীয় অনুষ্ঠানে এমপি চৌধুরী নায়াব ইউসুফ
- নড়াইলে স্কুলছাত্রীকে শ্লীলতাহানি, অভিযুক্ত ভ্যানচালক গ্রেফতার
- ফরিদপুরে থামছে না হামের প্রাদুর্ভাব, একদিনে হাসপাতালে ভর্তি আরও ৩০ রোগী
- নড়াইলে কৃষকদের নিয়ে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত
- পানি সংকটে কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র, ৩ ইউনিট বন্ধ
- মুখোশের সমাজে সত্যিকারের মুখ কেথায়?
- গোপালগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- লৌহজংয়ে অ্যাওয়ার্ড অব এক্সিলেন্স পুরস্কার পেলেন সরকারী হলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়
- সোনাতলায় শিক্ষকের মারধরে অসুস্থ ছাত্র, অভিভাবকদের ক্ষোভে উত্তাল
- রূপপুর পারমানবিকের প্রথম ইউনিটে চলতি মাসেই ‘চেইন রিয়েকশন’ শুরুর সম্ভাবনা
- নড়াইলে জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বাড়িতে হামলা ও চাঁদা দাবির অভিযোগ
- নলডাঙ্গা এস্টেটের ইতিহাস নতুন প্রশ্ন তোলে
- মুক্তিপণ দিয়েও ছাড়া পাননি সুন্দরবনে অপহৃত চার জেলে
- আস্থার সংকটে রাষ্ট্র অনিশ্চয়তার বৃত্তে জনজীবন
- বাজেটে সড়ক নিরাপত্তা কার্যক্রমের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ অপরিহার্য
- বিদ্যুতের মূল্যবৃদ্ধি: বোঝা সাধারণ মানুষের কাঁধে!
- এক মাসের বিশেষ অভিযানে ৩৬ লাখের বেশি ইয়াবাসহ বিপুল মাদক উদ্ধার
- নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ বিক্রয়ের বিরুদ্ধে অভিযান, জরিমানা
- কলেজছাত্রীকে শ্লীলতাহানি করায় অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
- নারায়ণগঞ্জে ওয়াসার পানি শোধনাগার প্রকল্প পরিদর্শনে স্থানীয় সরকার মন্ত্রী
- কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে তিন যুবকের মৃত্যু
- নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
- ‘ভালো মেয়েদের জন্য রঙিন জীবন না’
- হে সময়, অশ্বারোহী হও
- সাভারে সাংবাদিককে হুমকি ও মারধরের প্রতিবাদে মানববন্ধন
- ঝালকাঠিতে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কর্মবিরতি পালন
- স্টার সিনেপ্লেক্সে ‘হুমায়ুন আহমেদ সপ্তাহ’
- সিলেট বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই-টেলিফোন সেবা চালু
- সাগর নন্দিনী-২ জাহাজে ফের বিস্ফোরণ, ৯ পুলিশসহ দগ্ধ ১১
- শুক্রবার থেকে ট্রাক-কাভার্ডভ্যান ধর্মঘট
- মহালয়া কেন পালন করা হয়?
- ১৯ ডিসেম্বর কাশিয়ানী মুক্ত দিবস
- দুর্ঘটনার কবলে জামায়াত নেতাকর্মীদের বহনকারী বাস, নিহত ৩
- চাঁদপুরে ইয়েস কার্ড পেল ৪০ সাঁতারু
- আগামী রমজানের আগে নির্বাচন চায় জামায়াত
- বট, পাকুড় আর কৃষ্ণচূড়ার ডালে বেঁচে থাকবে একাত্তরের গল্প
- ইউপি সদস্য দয়াল বোনার্জীর অপসারণের দাবিতে খাইছড়া চা বাগানে শ্রমিকদের কর্মবিরতি
- ঢালাও দরপতনে বাজার মূলধন কমলো ১৮০০০ কোটি টাকা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
-1.gif)







