E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

যৌতুকের দাবিতে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

২০২৬ জুন ১৭ ১৮:৩৯:৫৬
যৌতুকের দাবিতে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরের দেওয়ানগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধরের পর আগুনে পুড়িয়ে হত্যার দায়ে পলাতক স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিকে ৫ লাখ টাকা জরিমানাও করা হয়েছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আলাল সেক (৫২) উপজেলার রহিমপুর গ্রামের মজর উদ্দিনের ছেলে।

আজ বুধবার দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুানাল ১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় দেন।

রায়ের বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানান, দেওয়ানগঞ্জ উপজেলার দক্ষিণ রহিমপুর গ্রামে ২০০৮ সালের ২৬ মে রাতে স্ত্রী নাইফুল বেগমকে যৌতুকের দাবিতে মারধরের পর আগুনে পুড়িয়ে হত্যা করে স্বামী আলাল সেক।

এ ঘটনায় নিহতের বাবা আব্দুল খালেক আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় ঘোষণা করেন বিচারক। রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আলাল আদালতে উপস্থিত ছিলেন না।

(আরআর/এসপি/জুন ১৭, ২০২৬)

পাঠকের মতামত:

১৭ জুন ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test