আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে রিট
স্টাফ রিপোর্টার : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মুহাম্মদ মহসিন রশিদ সম্প্রতি এ রিট দায়ের করেন।
বুধবার (২৫ জুন) রিট আবেদনকারী মহসিন রশিদ জানান, বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিটটির শুনানি চলছে। গত ৭ জুন রিটটি দায়ের করা হয় এবং ২২ জুন এর ওপর শুনানি অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, সর্বশেষ শুনানিতে রাষ্ট্রপক্ষ আদালতকে জানায় যে, এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল শুনানি করবেন। এ সময় ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে অ্যাটর্নি জেনারেল কবে শুনানিতে অংশ নেবেন, সে বিষয়ে আদালতকে অবহিত করতে বলা হয়।
তবে রাষ্ট্রপক্ষ এখন পর্যন্ত এ বিষয়ে কোনো তথ্য দেয়নি। ফলে শুনানি মুলতবি রয়েছে।
আগামী সপ্তাহে বিষয়টি আবার শুনানির জন্য উঠতে পারে।
রিট আবেদনে ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইনকে ‘অপ্রচলিত’, ‘কার্যকারিতা হারানো’ এবং ‘রাজনৈতিক প্রতিপক্ষ দমনের হাতিয়ার’ হিসেবে উল্লেখ করে আইনটি বাতিলের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে।
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের দুই সচিবকে এ রিটে বিবাদী করা হয়েছে।
রিটে বলা হয়েছে, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি দখলদার বাহিনী ও তাদের সহযোগীদের সংঘটিত অপরাধের বিচার নিশ্চিত করার লক্ষ্যে ১৯৭৩ সালে আইনটি প্রণয়ন করা হয়েছিল। আইনটির মূল উদ্দেশ্য ছিল মুক্তিযুদ্ধকালীন যুদ্ধাপরাধের বিচার করা। কিন্তু পরবর্তীকালে সম্পাদিত শিমলা চুক্তি এবং ত্রিপক্ষীয় দিল্লি চুক্তির মাধ্যমে যুদ্ধবন্দিদের প্রত্যাবাসন সম্পন্ন হওয়ায় এই আইনের অধীনে বিচার কার্যক্রম পরিচালনার প্রয়োজনীয়তা কার্যত শেষ হয়ে যায়।
রিটে আরও বলা হয়েছে, ২০০৯ সাল থেকে আইনটিকে পুনরায় কার্যকর করা হলেও তা রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। আবেদনকারীর দাবি, তৎকালীন বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে আইনটি প্রয়োগ করে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার চেষ্টা করা হয়েছে।
আবেদনকারীর মতে, আইনটির প্রয়োগ সংবিধানের ৩১ অনুচ্ছেদে বর্ণিত আইনের আশ্রয় লাভের অধিকার এবং ৩৫ অনুচ্ছেদে বর্ণিত বিচার ও দণ্ডসংক্রান্ত সাংবিধানিক সুরক্ষার পরিপন্থী।
এ ছাড়া সংবিধানের ৯৪(৩) অনুচ্ছেদের উল্লেখ করে রিটে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারকরা কেবল হাইকোর্ট বিভাগেই দায়িত্ব পালন করতে পারেন। হাইকোর্ট বিভাগের বিচারকদের দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকার্য পরিচালনা সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলেও রিটে দাবি করা হয়েছে।
রিটে আরও উল্লেখ করা হয়েছে, এ ধরনের ব্যবস্থা বিচার বিভাগের স্বাধীনতা ও আইনের শাসনের জন্য উদ্বেগের কারণ হতে পারে।
(ওএস/এএস/জুন ২৬, ২০২৬)
পাঠকের মতামত:
- সিদ্ধ ডিম পুনরায় গরম করার আগে যেসব বিষয় জানা জরুরি
- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে রিট
- ‘গ্রাম থেকে শহরে আসা শিক্ষকদের আবার গ্রামে পাঠানো হবে’
- বাংলাদেশ-চীনের মধ্যে ১৩ সমঝোতা স্মারক সই
- ‘সরকার দেশকে ১ লাখ কোটি টাকার ঋণের জালে বেঁধে ফেলেছে’
- তাজিয়া মিছিল ঘিরে বন্ধ থাকবে ঢাকার যেসব সড়ক
- পাকিস্তান সেনাবাহিনীর চিফ অব স্টাফ জেনারেল হামিদ নাটোর সফর করেন
- মাদকের রাজধানী গোয়ালী মান্দ্রার বেদে পল্লীতে মাদক বিরোধী বিক্ষোভ ও মানববন্ধন
- স্কুল ফাঁকি দেওয়া চার শিক্ষার্থীকে শাস্তি স্বরুপ ৮০০ বৃক্ষ রোপনের নির্দেশ
- ঢাকায় অনুপম রায়ের কনসার্ট স্থগিত
- শিক্ষার্থীদের উপবৃত্তি ও বাইসাইকেল বিতরণ
- চাটমোহরে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
- কুড়িগ্রামে নদ নদীর পানি হ্রাস পাওয়ায় শুরু হয়েছে নদী ভাঙন
- শ্রীনগরে চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু, আটক ৩
- ময়মনসিংহে মোটরযান কর্মচারীদের কল্যাণে ভিশন সেন্টারের উদ্বোধন
- এবার জাতীয় পর্যায়ে অংশ নিচ্ছে কাজী আব্দুল মাজেদ একাডেমী
- কেপিএম স্কুল এন্ড কলেজের বেঞ্চ চুরির ঘটনায় থানায় অভিযোগ
- নিয়ম বহির্ভূতভাবে দুস্থ নারীদের চাল বিতরণ করছেন চেয়ারম্যান, জানেন না কর্মকর্তারা
- কাপ্তাইয়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের পরিকল্পনা সভা
- বিবাহ বিচ্ছেদের রায় দেওয়ায় সেই মহিলা মেম্বারকে কারণ দর্শানোর নোটিশ
- সংসদে দাঁড়িয়ে ফরিদপুরের উন্নয়ন ও জনকল্যাণে নানা দাবি এমপি নায়াব ইউসুফের
- গোয়ালঘরে বাস করা মেয়েটির ভাগ্যেও জুটলো না শিক্ষাবৃত্তি
- অপপ্রচার ও শিষ্টাচার বর্হিভূত রাজনীতির বিরুদ্ধে গোপালগঞ্জ জেলা যুবদলের প্রতিবাদ মিছিল
- সোনাতলায় মরা গরু জবাইয়ের অভিযোগে নারীকে জরিমানা
- সুবর্ণচরে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
- মাদারীপুরে বিষ প্রয়োগে ১৫ লাখ টাকার মাছ নিধন
- শরীয়তপুরের দুই রুটে ফেরি চলাচল বন্ধ
- এক কিশোর মুক্তিযোদ্ধার বীরত্ব গাথা
- উত্তম ও অধম
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
- শাহজাদপুরে মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেফতার
- ‘বুড়িগঙ্গার পানি যেন খাওয়া যায় সে ব্যবস্থা করবো’
- ঝালকাঠি ও নলছিটি মুক্ত দিবস বিজয়োল্লাসের এক অবিস্মরণীয় দিন
- মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা
- মরা নদের গল্প
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ কথা
- ‘ফ্যাসিস্টদের উদ্দেশ্য ছিল জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করা’
- লাওসকে উড়িয়ে দারুণ শুরু বাংলাদেশের
- মাদকের রাজধানী গোয়ালী মান্দ্রার বেদে পল্লীতে মাদক বিরোধী বিক্ষোভ ও মানববন্ধন
- গ্রামবাংলার স্বাদ ও স্মৃতি মিশে থাকা বুনো আমড়া, নিঃশব্দে হারিয়ে যাচ্ছে সবুজ ঐতিহ্য
- গাজায় ‘শক্তিশালী’ হামলার নির্দেশ নেতানিয়াহুর
- আলুর উদ্বৃত্ত সমস্যা সমাধানে আন্তর্জাতিক প্রদর্শনী ডিসেম্বরে
- আবদুল হামিদ মাহবুব’র একগুচ্ছ লিমেরিক
- ‘এনসিপিকে শাপলা দেওয়ার সুযোগ নেই’
- পাকিস্তান সেনাবাহিনীর চিফ অব স্টাফ জেনারেল হামিদ নাটোর সফর করেন
-1.gif)







